Bangladesh Mazhar Attacked: বাংলাদেশে মাজারে তাণ্ডব জামাতের, বলা হল - 'শুভেন্দুর নির্দেশেই হামলা'
Bangladesh Mazhar Attacked: ফারহাদ মাজার বলেন, ‘বাংলাদেশের যে মাজার ভাঙা হয়েছে, তা শুভেন্দু অধিকারীর নির্দেশে করা হয়েছে। যখন আমরা গণঅভ্যুত্থান করেছিলাম, তখন শুভেন্দু অধিকারী এই দেশে ঢোকার জন্য সীমান্তে এসেছিল। এসে সেনাবাহিনীর কাছে প্রমাণ করছিল, এই দেশের হিন্দুরা নাকি সেনার গায়ে অ্যাসিড মেরেছে।’
Bangladesh Mazhar Attacked: ২০২৪ সালের ৫ অগস্টের পর থেকে বাংলাদেশে ক্রমাগত হামলা হয়েছে মাজারগুলিতে। ইসলামী কট্টরপন্থীরা এই সব হামলা চালিয়েছে বিভিন্ন অজুহাতে। সম্প্রতি ঢাকার মিরপুরের শাহ আলী মাজারেও হামলা হয়েছিল। ঘটনায় অভিযোগের তির জামাতে ইসলামির দিকে। সেই হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল ‘সাধুগুরুভক্ত ও ওলি–আউলিয়া আশেকান পরিষদ’ এবং ‘ভাববৈঠকী’। সেখানে বক্তব্য রাখেন বাংলাদেশি কবি ও চিন্তক ফরহাদ মজহার। সেখান থেকেই তিনি দাবি করলেন, শুভেন্দু অধিকারীর নির্দেশে নাকি এই হামলা চালানো হয়েছে।

ফারহাদ মাজার বলেন, 'বাংলাদেশের যে মাজার ভাঙা হয়েছে, তা শুভেন্দু অধিকারীর নির্দেশে করা হয়েছে। যখন আমরা ৫ অগস্টের গণঅভ্যুত্থান করেছিলাম, তখন শুভেন্দু অধিকারী এই দেশে ঢোকার জন্য সীমান্তে এসেছিল। এসে সেনাবাহিনীর কাছে প্রমাণ করছিল, এই দেশের হিন্দুরা নাকি সেনার গায়ে অ্যাসিড মেরেছে। এখন তারা বলছে, বাংলাদেশে এমন মাজার ভাঙা হয়, এরকম যে ইসলামি সন্ত্রাস, এই তৌহিদি জনতা। এদের তো রাষ্ট্র রাখার কোনও দরকার নেই। কাশ্মীরকে যে অধিকার ওরা দিয়েছিল, ওই অধিকারটুকু আমাদের এখানে দেবে না। তাই যারা মাজার ভেঙেছেন, তারা শুভেন্দু অধিকারীর নির্দেশে মাজার ভেঙেছেন।'
এরপর তিনি আরও বলেন, 'ভারতে তারা মসজিদ ভাঙছে, বিভিন্ন ধর্মীয়স্থান ভাঙছে, মানুষের ভক্তির জায়গা ধ্বংস করছে, সমস্ত ভারতবর্ষকে তারা একটা বিরোধের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। আজকে সেখানে একটা যুদ্ধক্ষেত্র তৈরি করছে। পুরো উপমহাদেশকেই যুদ্ধেক্ষেত্রে পরিণত করছে। এই যে রাজনীতি, সেই রাজনীতির পক্ষে যারা, তারাই মাজার ভাঙছে। শুভেন্দু অধিকারী এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি সেখানে ইসলাম নির্মূল করার নীতি বাস্তবায়ন করবেন। বাংলাদেশে তাই ইসলামের সত্যিকারের যে জায়গা, সেই মাজারে আঘাত করবেন না, নবীকে আঘাত করবেন না।'
উল্লেখ্য, মাজারে হামলার ঘটনায় এখনও পর্যন্ত সেই দেশের পুলিশ তিনজনকে ধরেছে। তিনজনই জামাতে ইসলামির সদস্য বলে জানা গিয়েছে। এই আবহে কবি বলেন, 'অভিযোগ উঠেছে, এই হামলার সঙ্গে জামায়াতে ইসলামী জড়িত। আমি দুঃখ পেয়েছি শুনে। আমি পত্রিকায় দেখেছি। আমি শফিক ভাইকে (জামাত আমির) এর আগেও বলেছি, নির্বাচনের আগে আপনি কিসের ভিত্তিতে বলেছিলেন যে ইসলামে নারী নেতৃত্ব হারাম? আপনাকে তো আমি বিতর্কে ডেকেছিলাম, কোনও টেলিভিশন শোতে। আপনি তো আসেন নাই। আপনারা বলছেন, গান হারাম। বিতর্কে ডাকছি- আসেন না। কোথায় গান হারাম? কোন আয়াত নিয়ে বলছেন গান হারাম? কোন ধরনের গান হারাম? তর্ক আছে। মাজারের পাগলদের ওপর হামলা করা হয়; কিন্তু জুলাই গণ–অভ্যুত্থান যখন হয়েছে, তখন এই পাগলেরাই বুলেটের সামনে বুক পেতে দিয়েছে। পাগল না হলে নিজের জীবন সে কী করে দিয়ে দিল? পাগল না থাকলে বিপ্লব হবে না। পাগল না থাকলে রাষ্ট্র গঠিত হবে না। পাগল না থাকলে সমাজ গঠিত হবে না।'
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


