Bangladesh on Sheikh Hasina:তারেকের মন্ত্রী মুখ খুললেন হাসিনাকে নিয়ে, দিল্লিকে চিঠি না দিলেও কী চাইছে ঢাকা?

শেখ হাসিনাকে নিয়ে কী বললেন তারেক রহমানের মন্ত্রিসভার অন্যতম সদস্য শামা ওবায়েদ ইসলাম?

Published on: Mar 24, 2026, 17:36:58 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির সরকার বাংলাদেশে সবেমাত্র ১ মাস পার করেছে। এদিকে, গতকালই গভীর রাতে বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে তারেক রহমানের সরকারের পুলিশ। ঘটনাচক্রে, ২০০৭ সালে বাংলাদেশের ইতিহাসের বিতর্কিত অধ্যায় ১ এগারোর মুখ্য নাম এই মাসুদ উদ্দিন চৌধুরী। অভিযোগ, তিনি সেই সময় বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে গ্রেফতার করে অকথ্য অত্যাচার করেছিলেন। উল্লেখ্য, শেখ হাসিনার আমলে তারেক রহমানের মা তথা বিএনপির প্রাক্তন নেত্রী ও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বহুদিন বিচারাধীন ছিলেন। হাসপাতালে ভর্তি থাকা অবস্থাতেই তাঁর মৃত্যু হয়। এবার বাংলাদেশে কিছু মাস আগেই সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও আওয়ামি লিগের প্রধান শেখ হাসিনাকে বড়সড় মামলায় দোষী সাব্যস্ত করেছে। সেই শেখ হাসিনাকে নিয়ে এবার মুখ খুললেন তারেক রহমানের মন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলাম।

তারেকের মন্ত্রী মুখ খুললেন হাসিনাকে নিয়ে, দিল্লিকে চিঠি না দিলেও কী চাইছে ঢাকা?। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
তারেকের মন্ত্রী মুখ খুললেন হাসিনাকে নিয়ে, দিল্লিকে চিঠি না দিলেও কী চাইছে ঢাকা?। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

গত ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশে ছাত্র জনতা অভ্যুত্থানের পরই বাংলাদেশ ছেড়ে রাতারাতি ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর ঢাকার মসনদে বসে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করার আর্জি জানিয়ে ইউনুস সরকার বহুবার দিল্লিকে চিঠি দেয় বলে দাবি করে ঢাকা। এরপর বাংলাদেশে বর্তমানে এসেছে নির্বাচিত তারেক রহমানের সরকার। মঙ্গলবার তাঁর সরকারের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলাম জানান, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়টির প্রক্রিয়া চলমান রেখেছে ঢাকা।

শামা বলেন, তারেক রহমানের সরকার, শেখ হাসিনাকে দিল্লি থেকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে দিল্লিকে চিঠি না দিলেও,বাংলাদেশে ভারতের হাইকমিশনারের সঙ্গে তাঁদের এই বিষয়ে কথা হয়েছে।

বাংলাদেশে ইদের ছুটির পরই তারেক সরকারের এই মন্ত্রী বলেন, 'আমরা সরকা‌রে আসার পর এক মাস হ‌য়ে‌ছে। সেই এক মা‌সে ভার‌তের হাই ক‌মিশনা‌রে স‌ঙ্গে একাধিকবার বৈঠক হ‌য়ে‌ছে। আমার স‌ঙ্গে সাক্ষাৎ হ‌য়েছে, বাংলাদেশের বিদেশমন্ত্রীর স‌ঙ্গে সাক্ষাৎ হ‌য়ে‌ছে, ওই মি‌টিং‌য়ে ওই কথা বলা হ‌য়ে‌ছে। গত ১৭ বছ‌রে শেখ হা‌সিনার বিরু‌দ্ধে যে অ‌ভি‌যোগগুলা আছে, কোনটার সাজা হ‌য়ে‌ছে, আরও যারা আছে। তা‌দের ব্যাপা‌রেও আমরা কথা ব‌লে‌ছি।' হাসিনার বিষয়ে দিল্লিতে কোনও আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতেই, শামা বলেন,'আমরা তো কথাই ব‌লে‌ছি। এটা‌তো অল‌রে‌ডি চলমান প্রক্রিয়ার ম‌ধ্যে আছে।'

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More