...
...
Next Story

বাংলাদেশে জামাতের টিকিটে সাংসদ হওয়া গাজী নজরুলের বছর ১৯-এর দ্বিতীয় স্ত্রীর রহস্যমৃত্যু, গ্রেফতার প্রথম স্ত্রী ও MP

ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার হয় রবিবার। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল সন্ধ্যায় ফ্ল্যাটটির ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় মরিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ।

Published on: Sep 21, 2026, 08:35:55 IST
Advertisement

Bangladesh MP Arrested after 2nd Wife Death: বাংলাদেশের রাজধানী ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার হয় রবিবার। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল সন্ধ্যায় ফ্ল্যাটটির ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় মরিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং তাঁর প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। পরে গাজী এবং তাঁর প্রথম স্ত্রীকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার

পুলিশের তথ্য অনুযায়ী, সন্ধ্যা সাতটার পর ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাটে মরদেহ থাকার খবর পাওয়া যায়। খবর পেয়ে শেরেবাংলা নগর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে গোয়েন্দা পুলিশ, অপরাধ তদন্ত বিভাগ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের সদস্যরাও সেখানে পৌঁছান।

পুলিশ গিয়ে জানতে পারে, ওই ফ্ল্যাটটি সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যবহৃত কক্ষ। পরে মরদেহের পরিচয় নিশ্চিত করা হয়। জানা যায়, মৃত নারী সংসদ সদস্যের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন। তাঁর বয়স ১৯ বছর বলে বিভিন্ন সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

ঘটনাস্থলে ফরেনসিক কাজও করা হয়েছে। অপরাধ তদন্ত বিভাগের সদস্যরা প্রাথমিকভাবে আলামত সংগ্রহ করেন। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত ও তদন্তের ফলাফলের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এই ঘটনায় সংসদ সদস্য ও তাঁর প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান। তবে ঘটনার সময় তাঁরা দুজন ওই বাসায় ছিলেন কি না, সে বিষয়ে পুলিশ এখনও কিছু জানায়নি। তদন্তের স্বার্থে এই বিষয়টি প্রকাশ করা হচ্ছে না বলে পুলিশ জানিয়েছে।

এর কয়েক দিনের মধ্যেই গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২২ জুলাই দলটির পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। জামায়াত জানিয়েছিল, দলীয় তদন্তে ‘নৈতিক স্খলন’ প্রমাণিত হওয়ায় তাঁকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁর বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশন ও জাতীয় সংসদের স্পিকারকে জানানোর সিদ্ধান্তের কথাও দলটি জানিয়েছিল।

এখন দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যু ঘিরে সেই ঘটনাই আবার আলোচনায় এসেছে। তবে আগের বিতর্ক এবং বর্তমান মৃত্যুর ঘটনার মধ্যে কোনও যোগসূত্র আছে কি না, সে বিষয়ে এখনও কোনও প্রমাণ প্রকাশ করেনি পুলিশ।

পুলিশের তদন্তে এখন মূলত কয়েকটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে। কী পরিস্থিতিতে মরিয়মের মৃত্যু হয়েছে, ঘটনার সময় ফ্ল্যাটে কারা ছিলেন এবং সেখানে কী ঘটেছিল—এসব বিষয় তদন্তকারীরা দেখছেন। মরদেহ উদ্ধারের ঘটনায় আপাতত কাউকে দায়ী করা হয়নি। হত্যা নাকি আত্মহত্যা, সেটিও তদন্তের অংশ বলে জানিয়েছে পুলিশ। ফলে ন্যাম ভবনের এই ঘটনার প্রকৃত রহস্য এখনও পুরোপুরি পরিষ্কার নয়। ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের পরবর্তী তদন্তেই মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট তথ্য সামনে আসতে পারে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks