Bangladesh NCP on Khalilur: ডোভালের সঙ্গে বৈঠক করা খলিলুরকে বিদেশমন্ত্রী করায় তারেকের ওপর খাপ্পা জামাতি নাহিদ

খলিলুর রহমানকে নিজের সরকারে 'টেকনোক্র্যাট' কোটায় বিদেশমন্ত্রী করেছেন তারেক রহমান। আর তাতেই তেলেবেগুনে জ্বলেছেন জামাতের সঙ্গে জোট করা এনসিপির নাহিদ ইসলাম। তাঁর দাবি, মন্ত্রিসভায় খলিলুরের যোগদানই নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের প্রমাণ।

Published on: Feb 18, 2026, 11:10:36 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাংলাদেশের অন্তর্বর্তীকালী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন তিনি। এহেন খলিলুর রহমানকে নিজের সরকারে 'টেকনোক্র্যাট' কোটায় বিদেশমন্ত্রী করেছেন তারেক রহমান। আর তাতেই তেলেবেগুনে জ্বলেছেন জামাতের সঙ্গে জোট করা এনসিপির নাহিদ ইসলাম। তাঁর দাবি, মন্ত্রিসভায় খলিলুরের যোগদানই নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের প্রমাণ। এদিকে নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়ার মধ্য দিয়ে, সরকার গঠনের প্রথম দিনেই প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে।

খলিলুর রহমানকে নিজের সরকারে 'টেকনোক্র্যাট' কোটায় বিদেশমন্ত্রী করেছেন তারেক রহমান।
খলিলুর রহমানকে নিজের সরকারে 'টেকনোক্র্যাট' কোটায় বিদেশমন্ত্রী করেছেন তারেক রহমান।

উল্লেখ্য, বাংলাদেশের নির্বাচনে বিপুল সংখ্যক আসন পেয়ে জয়ী হয়ে সরকার গঠন করেছে বিএনপি। এদিকে নির্বাচনেরই সঙ্গে আবার গণভোট অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশে। সেখানে সংবিধান সংশোধনের একটি প্রশ্নমালা নিয়ে ভোটগ্রহণ হয়। সেই ভোটে জেতে 'হ্যাঁ' ভোট। অর্থাৎ, অধিকাংশ ভোটাররা নাকি সংবিধান সংস্কারের পক্ষে মত দেয়। সই মতো নির্বাচিন সাংসদদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেওয়ার কথা ছিল। যদিও বিএনপির নির্বাচিত সাংসদরা সেই পথে হাঁটেননি। অর্থাৎ, তাঁরা ইউনুসের দেখিয়ে দেওয়া পথে সংবিধান সংস্কারের পথে হাঁটবে না। এর আগে অবশ্য জামাত এবং এনসিপি দাবি করেছিল, সংস্কার না করা হলে তারা আন্দোলনে নামবে। তবে সেই হুঁশিয়ারিকে আপাতত তোয়াক্কা করছে না বিএনপি। আর তারপর শপথের আগেও এনসিপি ও জামাত জোট বলেছিল, বিএনপি সংস্কার পরিষদে শপথ না নেওয়ায় তারাও সাংসদ হিসেবে শপথ নেবেন না। যদিও পরে তারা সেই শপথ নেন। এরপরই তারেকের মন্ত্রিসভায় বিদেশমন্ত্রী হিসেবে শপথ নেন খলিলুর। আর তা নিয়েই সরব হয়েছে এনসিপি-জামাত। তাঁদের অভিযোগ, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা খলিলুর বিদেশমন্ত্রী হওয়ায় বোঝা যাচ্ছে, ইউনুস সরকারের সঙ্গে গোপন যোগ ছিল বিএনপির। যদিও আদতে জামাতিরাই এতদিন নিয়ন্ত্রণ করে এসেছিল ইউনুসের সরকারকে।

এর আগে ইউনুসের সরকারের এনএসএ থাকাকালীন ২০২৫ সালের ১৯ ডিসেম্বর ভারতে ডোভালের সঙ্গে একান্ত বৈঠক করেছিলেন খলিলুর। এর আগে থাইল্যান্ডের ব্যাঙ্ককে বিমসটেক সম্মেলনের ফাঁকে খলিলুরের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে। সেই সময় অবশ্য খলিলুর ছিলেন মহম্মদ ইউনুসের প্রতিনিধি। তখনও বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়নি তাঁকে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের আবহে খলিলুরকে বাংলাদেশের বিদেশমন্ত্রী করার বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে এবার সেই ক্ষেত্রে আপত্তি রয়েছে জামাতিদের।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More