Bangladesh Osman Hadi Shot: গুলিবিদ্ধ হওয়ার কিছু আগেই ভারতের 'বিকৃত ম্যাপ' পোস্ট করেছিল বাংলাদেশি ওসমান হাদি
গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘণ্টা আগেই এই ওসমান ভারতের বিকৃত একটি মানচিত্র পোস্ট করেছিলেন ফেসবুকে। পোস্টে ভারতের থেকে পঞ্জাব, লাদাখ এবং জম্মু ও কাশ্মীরকে বিচ্ছিন্ন দেখানো হয়েছিল। এদিকে পশ্চিমবঙ্গ, বিহারের অধিকাংশ এলাকা, গোটা ঝাড়খণ্ড, উত্তরপূর্ব ভারতকে 'বৃহত্তর বাংলাদেশ'-এর অংশ হিসেবে দেখানো হয়েছিল।
হাসিনার বিদায়ের পর একাধিক জনসভায় তিনি স্লোগান তুলেছিলেন - 'দিল্লি না ঢাকা...'। বাংলাদেশের সেই ছাত্র নেতা, ওসমান হাদি গুলিবিদ্ধ হন গত ১২ ডিসেম্বর। গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘণ্টা আগেই এই ওসমান ভারতের বিকৃত একটি মানচিত্র পোস্ট করেছিলেন ফেসবুকে। একটি আলোচনা সভার সেই পোস্টে ভারতের থেকে পঞ্জাব, লাদাখ এবং জম্মু ও কাশ্মীরকে বিচ্ছিন্ন দেখানো হয়েছিল। সেগুলিকে পাকিস্তানের এলাকা হিসেবে দেখানো হয় মানচিত্রে। এদিকে পশ্চিমবঙ্গ, বিহারের অধিকাংশ এলাকা, গোটা ঝাড়খণ্ড, উত্তরপূর্ব ভারত এবং মায়ানমারের আরাকান প্রদেশের উপকূলীয় এলাকাটিকে 'বৃহত্তর বাংলাদেশ'-এর অংশ হিসেবে দেখানো হয়েছিল।

উল্লেখ্য, হাসিনার বিদায়ের পর থেকেই বাংলাদেশের অনেকেই ভারতকে বিচ্ছিন্ন করার 'স্বপ্ন' দেখতে শুরু করেছিল। ওসমান হাদিরও আগে বাংলাদেশের বিকৃত মানচিত্র পোস্ট করে 'বৃহত্তর বাংলাদেশ' গড়ার ডাক দিয়েছিলেন মহম্মদ ইউনুসের ঘনিষ্ঠ উপদেষ্টা মাহফুজ আলম। এমনকী প্রাক্তন সো কর্তাদেরও অনেকের মুখে ভারত বিরোধী কথাবার্তা শোনা গিয়েছে প্রতিনিয়ত। আর ওসমান হাদির মতো তরুণ বাংলাদেশি নেতারাও সেই ট্রেন্ডে গা ভাসিয়ে দিবাস্বপ্ন দেখছেন ভারতকে ভাগ করার।
প্রসঙ্গত, বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই ঢাকা আট আসনের নির্দল প্রার্থী তথা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মাথায় গুলি করা হয় রাস্তাতেই। বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাঁকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ইতোমধ্যে হামলার স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেখানে বন্দুকবাজকে পালাতে দেখা গিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকরের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস দাবি করেন, দোষীদের শীঘ্রই ধরা হবে। তাঁর কথায়, হাদির ওপর এই হামলা, বাংলাদেশের গণতন্ত্রের ওপর আঘত। এদিকে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া অন্যান্য ছাত্রনেতাদের নিরাপত্তা জোরদার করার বিষয়েও নির্দেশ দেন ইউনুস। এছাড়া হাদিকে গুলি করা ‘অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা’ যাতে সীমান্ত পার করে অন্য দেশে পালাতে না পারে, তার জন্যে সীমান্তে কড়া নদরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


