Bangladesh-Pakistan PM Meeting: হাতেগরম প্রমাণ পেয়েও পাকের ফাঁদে পড়বে বাংলাদেশ? মোদীর আগেই শরিফ সাক্ষাতে তারেক
Bangladesh-Pakistan PM Meeting: হাতেগরম প্রমাণ পেয়েও পাকিস্তানের ফাঁদে পড়বে বাংলাদেশ? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
Bangladesh-Pakistan PM Meeting: নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের আগেই শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান। বাংলাদেশের প্রধানমন্ত্রীর দফতরের জানানো হয়েছে, রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার আগেই নিউ ইয়র্কে সকাল-সকাল পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। যা দুই রাষ্ট্রনেতার প্রথম আনুষ্ঠানিক বৈঠক হতে চলেছে। তবে সেই দ্বিপাক্ষিক বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হবে, সে বিষয়ে ঢাকার তরফে কোনও উচ্চবাচ্য করা হয়নি।
‘ইসলামিক ন্যাটো’ নিয়ে একাধিক বয়ান বাংলাদেশের
কূটনৈতিক মহলের অবশ্য ধারণা, বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠকে মক্কা চুক্তির বিষয়ে আলোচনা হতে পারে। যখন থেকে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে মক্কা চুক্তির স্বাক্ষর হয়েছে, তখন থেকেই কোনওরকম আনুষ্ঠানিক আমন্ত্রণ ছাড়াই সেই বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের শীর্ষ মহল থেকে বাড়তি ‘উন্মাদনা’ দেখানো হচ্ছিল। সেই চুক্তিকে 'ইসলামিক ন্যাটোর' রূপ দেখিয়ে একাধিক বয়ান দিয়েছে ঢাকা।
পাকিস্তানের কথায় ‘নাচবে’ বাংলাদেশ? নজর কূটনৈতিক মহলের
কিন্তু সৌদি আরবে হুথি গোষ্ঠীর আক্রমণের পরই পাকিস্তানের আসল স্বরূপটা ফাঁস হয়ে গিয়েছে। মুখে মক্কা চুক্তি বাস্তবায়নের হুংকার দিলেও প্রকৃতপক্ষে সৌদির থেকে মুখ ঘুরিয়ে ইসলামাবাদ পালিয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই পরিস্থিতিতে মক্কা চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। আর সেইসময় হাতেগরম প্রমাণ দেখেও বাংলাদেশ ইসলামাবাদের কথায় ‘নাচবে’ কিনা, সেদিকে তাকিয়ে আছে কূটনৈতিক মহল।
ইউনুস সরকারের ভুলটাই করবে ঢাকা?
আর সেই মক্কা চুক্তির পাশাপাশি প্রতিরক্ষা, শিক্ষা-সহ একাধিক বিষয় নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কূটনৈতিক মহলের মতে, ভারতকে চাপে রাখতে বাংলাদেশের সঙ্গে দহরম-মহরম বাড়ানোর চেষ্টা করবে পাকিস্তান। মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যেমন ইসলামাবাদের দিকে ঝুঁকেছিল, সেরকমই করতে চাইবে পাকিস্তান।
সংশ্লিষ্ট মহলের মতে, পাকিস্তানে যেহেতু সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, নিত্যপ্রয়োজনীয় জিনিস ব্যবহার করাই কার্যত অসম্ভব হয়ে উঠেছে, তা থেকে নজর এড়াতে ইসলামাবাদের এখন ‘নাটক’ প্রয়োজন। সেই ‘নাটকের’ অংশ হিসেবে ভারত এবং বাংলাদেশের সম্পর্কে চোনা ফেলার চেষ্টা যদি পাকিস্তান করে, তাতে অবাক হওয়ার কিছুই নেই বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


