Bangladesh: বাংলাদেশে Ex বায়ুসেনা কর্মীর রহস্যমৃত্যুর পর এবার হঠাৎ গ্রেফতার প্রাক্তন মেজর হাফিজ! রয়েছে কোন অভিযোগ?
জানা যাচ্ছে, রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রম ও বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হাফিজকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার গভীর রাতে বাংলাদেশের ঢাকার বনানী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের সেনার প্রাক্তন মেজর খন্দকার আব্দুল হাফিজকে। তাঁকে ঢাকার পুলিশের গোয়েন্দা শাখা গ্রেফতার করেছে। উল্লেখ্য, কিছুদিন আগেই বাংলাদেশে চাঞ্চল্য ফেলে দিয়েছে সেদেশের বায়ুসেনার প্রাক্তন কর্মী তাহাসিফ সৌরির মৃত্যু। সদ্য তাঁর দেহ বাংলাদেশের তুরাগ নদী থেকে উদ্ধার হয়। তাহাসিফের মৃত্যু ঘিরে ক্রমেই ঘনাচ্ছে রহস্যের জটাজাল। সেই রহস্য মৃত্যুর খবরের মধ্যেই বাংলাদেশের সেনার প্রাক্তন মেজর হাফিজের গ্রেফতারিও চাঞ্চল্য ফেলে দিয়েছে।

জানা যাচ্ছে, রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রম ও বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হাফিজকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তরফে ডিবি প্রধান শফিকুল ইসলাম রোববার সকালে বলেন, ‘তিনি এখন ডিবিতে আছেন।’ ডিএমপির উপকমিশনার (মিডিয়া) আকতার হোসেন বলেন, বনানী থেকে হাফিজকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী তৎপরতা চালানোর অভিযোগে মামলা হতে পারে। প্রসঙ্গত, এর আগে ২০০৮ সালের ৬ সেপ্টেম্বর আওয়ামি লিগের তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের হাতে ফুল দিয়ে দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন হাফিজসহ সামরিক বাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তা। আর শেখ হাসিনার দেশে ফেরার ঠিক আগে, বাংলাদেশের সেনার এই প্রাক্তন মেজরের গ্রেফতারির ঘটনা ঘটে গেল। প্রসঙ্গত, কিছুদিন আগেই, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, তিনি বাংলাদেশে ডিসেম্বর মাসে ফিরবেন। ঠিক তার আগে, বাংলাদেশের বায়ুসেনার এক কর্মী তাহসিফের মৃত্যুতে চাঞ্চল্য ছড়ায়। এরপর সেই মৃত্যুর ঘটনার কয়েকদিন পরই বাংলাদেশে প্রাক্তন মেজর হাফিজের গ্রেফতারির ঘটনা ঘটে গেল।
এদিকে, তাহাসিফের মৃত্যুর ঘটনার তদন্তে নেমে তাঁর বন্ধু দীপকে জেরা করছে বাংলাদেশ পুলিশ। দীপের সঙ্গেই বাড়ি থেকে শেষবার বেরিয়েছিলেন তাহাসিফ বলে খবর। তদন্তকারীরা বলছেন, জিজ্ঞাসাবাদে দীপ জানিয়েছেন, ঘটনার দিন টঙ্গীর মাজার বস্তি এলাকায় পোশাক পরা দুজন পুলিশ কর্মকর্তাকে দেখে তাঁরা দৌড়ে দুইদিকে চলে যান। এরপর তাহসিফ নদীতে ঝাঁপ দেন বলে, দীপের দাবি। তবে ওই পুলিশকর্তারা কারা, কেন তাড়া করেছিলেন সেদিন, এই সমস্ত প্রশ্নের উত্তরের এখনও অপেক্ষা রয়েছে।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


