India Bangladesh: চিনে তারেক! বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লির ঘটনায় ভারতের বার্তার পর কোন সুর বাংলাদেশের?

বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানের সদ্য দিল্লির ঘটনা নিয়ে মুখ খোলে ভারতের বিদেশমন্ত্রক। এরপরই এল ঢাকার বার্তা।  

Published on: Jun 24, 2026, 19:32:42 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সদ্য চিনের সফরে গিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। এদিকে, একাধিক মিডিয়া রিপোর্টের দাবি, চিনের কাছ থেকে যুদ্ধবিমান কিনতে পারে ঢাকা, সেই বিষয়ে তারেকের এই সফর বেশ তাৎপর্যপূর্ণ। এছাড়াও তিস্তা প্রকল্প নিয়ে তারেকের সফরে আলোচনা হতে পারে বলেও রিপোর্ট উঠে আসছে। এই দুই বিষয়ই ভারতের স্ট্র্যাটেজিক ক্ষেত্রের দিক থেকে বেশ প্রাসঙ্গিক, বলে মনে করছেন অনেকে। এদিকে, কিছুদিন আগে, দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানের সফর নিয়ে ভারতের বক্তব্যের পর বাংলাদেশ খুলল মুখ।

চিনে তারেক! তাঁর উপদেষ্টার দিল্লির ঘটনায় ভারতের বার্তার পর কোন সুর বাংলাদেশের?
চিনে তারেক! তাঁর উপদেষ্টার দিল্লির ঘটনায় ভারতের বার্তার পর কোন সুর বাংলাদেশের?

কিছুদিন আগে, দিল্লি বিমানবন্দরে আসেন বাংলাদেশের তথ্য উপদেষ্টা জাহিদ উর রহমান। এর কিছুক্ষণ পরই তিনি দিল্লি বিমানবন্দর থেকে ফিরে যান। ঘটনা নিয়ে সদ্য মুখ খোলে ভারত। সেদিন কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে? তা জানাতে গিয়ে ভারতের বিদেশমন্ত্রকের তরফে রণধীর জয়সোয়াল মঙ্গলবার বলেন,' তাঁকে (জাহেদ) জিজ্ঞাসাবাদ করেন অভিবাসন দফতরের আধিকারিকেরা। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের শীর্ষ আধিকারিকদের কমিটির বৈঠকে যোগ দিতে যাচ্ছেন নিশ্চিত হয়ে পরবর্তীতে তাঁকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়।' ভারতের বিদেশমন্ত্রী জয়শংকরের মন্ত্রক সাফ বলেছে, ‘যদিও তিনি (জাহেদ) স্বেচ্ছায় ঢাকা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।’ এদিকে, দিল্লির এই বক্তব্যের পরই মুখ খুলেছে বাংলাদেশ। ২৪ ঘণ্টার মধ্যে ঢাকার তরফে বলা হয়েছে, ‘ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের দিল্লি বিমানবন্দর থেকে ফিরে আসার ঘটনার বিষয়ে ভারতের বিদেশমন্ত্রকের ব্যাখ্যা সন্তোষজনক নয়।’ ঢাকা বলছে, ‘জাহেদ উর রহমান যে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওরা) এর বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করবেন– তা কূটনৈতিক মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষকে আগেই যথাযথভাবে অবহিত করা হয়েছিল। এরপরও দিল্লি বিমানবন্দরে তাঁকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনা অনভিপ্রেত ও দুঃখজনক।’

এদিকে, ইকোনমিক টাইমসের খবর অনুসারে, ২০টি ব্রডগেজ যাত্রীবাহী ট্রেনের কোচ জুলাইয়ে ভারত থেকে বাংলাদেশের রপ্তানির জন্য প্রস্তুত রয়েছে। শেখ হাসিনার পতনের পর এই প্রথম আগামী মাসেই এই কোচগুলি সেখানে পৌঁছতে চলেছে বলে খবর। এর আগে, ভারত থেকে ৯১৫ কোটি টাকায় ২০০টি ব্রডগেজ কোচ কেনার চুক্তি করেছিল বাংলাদেশ। সেই চুক্তির ভিত্তিতেই এই কোচগুলি বাংলাদেশে যাচ্ছে। জানা যাচ্ছে, ২০২৪ সালে এক নিলামের মাধ্যমে ভারতে এই কোচ তৈরি করে তা বাংলাদেশে রপ্তানির বরাত আসে। ২০২৪ সালে অগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর ভারত-বাংলাদেশ সম্পর্ক ঘিরে একাধিক অধ্যায় উঠে আসে। সেই পর্বের পর এবার বাংলাদেশের তারেক সরকারের জমানায় এই কোচ রপ্তানি চালু হতে চলেছে বলে খবর।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More