Bangladesh Deploys Army in 6 Areas: বাংলাদেশের ৬ জেলায় সেনা মোতায়েন!কেন? গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে পদক্ষেপ ঢাকার
Bangladesh latest: বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামি লিগ। এদিকে, সামনেই আসছে, আওয়ামি লিগের প্রতিষ্ঠাবার্ষিকী। তা ঘিরেই সতর্কতা জারি করেছে সেদেশের প্রশাসন। প্রসঙ্গত, ২০২৪ সালের অগস্টে বাংলাদেশ ছেড়ে , গণঅভ্যুত্থানের জেরে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সদ্য বাংলাদেশের প্রধানমন্ত্র তারেক রহমান গিয়েছেন মালয়েশিয়া, চিনের সফরে। এদিকে, বাংলাদেশের ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সেদেশের তারেক রহমানের প্রশাসন। সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এদিন বাংলাদেশের সেনা মোতায়েনের বিষয়ে বক্তব্য রাখেন।

বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামি লিগ। এদিকে, সামনেই আসছে, আওয়ামি লিগের প্রতিষ্ঠাবার্ষিকী। তা ঘিরেই সতর্কতা জারি করেছে সেদেশের প্রশাসন। প্রসঙ্গত, ২০২৪ সালের অগস্টে বাংলাদেশ ছেড়ে , গণঅভ্যুত্থানের জেরে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বাংলাদেশে আসে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সেই সরকারের আমলেই নিষিদ্ধ হয়েছে আওয়ামি লিগ। এবার বাংলাদেশের মসনদে তারেক রহমানের বিঅএনপি সরকার। লিগের প্রতিষ্ঠা দিবস ঘিরে যাতে, বাংলাদেশে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। কিন্তু আমাদের সবসময় সতর্ক থাকতে হয়। কার্যক্রম নিষিদ্ধ মাফিয়া বাহিনী আওয়ামি লিগের কিছু অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন জেলায় আমরা দেখেছি তারা মিছিল-মিটিং করার মতো কার্যক্রম হাতে নিয়েছে। এতে মনে হয়েছে, তারা অস্থিরতা তৈরির পাঁয়তারা করলেও করতে পারে।’ তিনি বলেন,'এজন্য আমাদের সব বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছি, যা সবসময় থাকে। তার বাইরে আমরা আজ থেকে ৩০ জুন পর্যন্ত আমাদের সেনা সদস্যদের এনে আইন অনুসারে বেসামরিক ক্ষমতা দিয়েছি।' আওয়ামি লিগকে নিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,' আমরা মনে করেছি কোন কোন জায়গায় তাদের (আওয়ামি লিগ)র অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে, আমাদের ইন্টেলিজেন্স তথ্য (গোয়েন্দা তথ্য)র উপর ভিত্তিতে সেটা করছি ( সেনা মোতায়েন)। আরও কিছু বিষয় আছে, এখানে এগুলো ফাঁস করতে চাইনা।'
উল্লেখ্য, ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলায় ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তারেক রহমানের প্রশাসনের তরফে।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


