India Bangladesh Relation: ভারত সফরে আসেননি তারেক! এবার দিল্লির সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা শুরু করল ঢাকা

এবার ভারতের সঙ্গে ১০১ টি মউ চুক্তি পর্যালোচনা করছে বাংলাদেশ।

Published on: Sep 11, 2026, 17:31:00 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বিভিন্ন জল্পনা তুঙ্গে রেখে বৃহস্পতিবার বাংলাদেশ জানিয়ে দেয় যে, ব্রিকস চলাকালে ভারত সফরে আসছেন না তারেক রহমান। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর বাতিল ঘিরে কূটনৈতিক মহলে বেশ চর্চা। তারই সঙ্গে চর্চা ছিল, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ব্রিকসে যোগ দিতে ভারতে আসবেন কি না, সেই বিষয়টি নিয়ে। বাংলাদেশ যে মুহূর্তে জানিয়ে দেয় যে, তাদের প্রধানমন্ত্রী ভারতে আসবেন না, তার ক্ষণিকের মধ্যেই ভারতে চিনের দূতাবাস থেকে নিশ্চিত করা হয় যে ভারতের সফরে আসছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। এদিকে, তারেকের ভারত সফর বাতিলের পর, এবার বাংলাদেশ ভারতের সঙ্গে হওয়া ১০১ মউ চুক্তি পর্যালোচনা করছে বলে জানিয়েছে।

তারেক রহমান
তারেক রহমান

বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমান প্রথম বিদেশ সফর হিসাবে গিয়েছিলেন চিনে। পরবর্তীতে তিনি ভারতের সফরে আসবেন বলে তারেককে ঘিরে জল্পনা শুরু হয়। এদিকে, সেই চিনের প্রেসিডেন্ট শি জিনপিং আসছেন ভারতে। ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুধু যে জিনপিং আসছেন তা নয়, ভারতে পা রেখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এসেছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। এমন এক সম্মেলনের সময় ভারতের সফর বাতিল করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

কিছুদিন আগেই, ৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনার কণ্ঠ শোনা যায় এক ইভেন্টে। তা নিয়ে সুর চড়ায় ঢাকা। তারপর থেকেই তারেকের ভারত সফর নিয়ে জল্পনা বাড়ে।

এদিকে, বাংলাদেশের জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, শেখ হাসিনার শাসনামলে ভারতের সঙ্গে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার। নুরুল ইসলাম মনি বলেন, দেশের স্বার্থ বিরোধী অসংখ্য চুক্তি করে গেছেন শেখ হাসিনা। আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। আমাদের দেশের স্বার্থ রক্ষার পরেই বন্ধুত্ব বজায় রাখা হবে।বাংলাদেশের সংবাদমাধ্যম যুগান্তরের রিপোর্ট অনুসারে, নুরুল ইসলাম মনি বলেন, বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে বের হয়ে আসছে বর্তমান সরকার। বিএনপি সরকারের মূলনীতি হচ্ছে, সবার আগে বাংলাদেশ।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More