Bangladeshi Ex MP Died in Kolkata: কলকাতায় মৃত্যু বাংলাদেশের প্রাক্তন আওয়ামী সাংসদের, ভর্তি ছিলেন দমদমের হাসপাতালে

জওয়াহারুল ইসলাম ছিলেন টাঙ্গাইল-৮ আসনের প্রাক্তন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। রিপোর্ট অনুযায়ী, মাল্টি অর্গান ফেলিওর এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

Published on: Feb 28, 2026, 09:13:15 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আসার পরই বহু আওয়ামী লীগ নেতা আশ্রয় নিয়েছিলেন কলকাতায়। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন প্রাক্তন সাংসদ জওয়াহারুল ইসলাম। দীর্ঘদিন কলকাতায় বসবাস করা এই আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে ২৭ ফেব্রুয়ারি। জানা গিয়েছে, দমদমের একটি হাসপাতালে নাকি বিগত একসপ্তাহ ধরে ভর্তি ছিলেন তিনি। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন জওয়াহারুল। রিপোর্ট অনুযায়ী, মাল্টি অর্গান ফেলিওর এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

জওয়াহারুল ইসলাম ছিলেন টাঙ্গাইল-৮ আসনের প্রাক্তন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
জওয়াহারুল ইসলাম ছিলেন টাঙ্গাইল-৮ আসনের প্রাক্তন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

জওয়াহারুল ইসলাম ছিলেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের প্রাক্তন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জানা গিয়েছে, জওয়াহরুলের স্ত্রী তাঁর সঙ্গে কলকাতাতেই ছিলেন। তিনি মেডিক্যাল ভিসায় কলকাতায় এসেছিলেন। এদিকে প্রাক্তন সাংসদের কন্যা বিদেশে থাকেন। বাবার অসুস্থতার খবর পেয়ে তিনি কলকাতায় এসেছিলেন। এদিকে রিপোর্টে জানা গিয়েছে, জওয়াহরুলের পরিবার চাইছে, তাঁর মৃতদেহ যেন তাঁরা বাংলাদেশে নিয়ে যেতে পারেন। এই নিয়ে ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এই আবহে কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের মাধ্যমে সংকেত দেওয়া হবে ঢাকা থেকে।

উল্লেখ্য, ২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান জওয়াহারুল। এরপর ২০১৮ সালে টাঙ্গাইল-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন পেশায় আইনজীবী জওয়াহারুল। ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি ভারতে আসেন এবং কলকাতার নিউটাউনে বসবাস শুরু করেন। পরবর্তীতে তাঁর স্ত্রী মেডিক্যাল ভিসায় কলকাতায় আসেন। তারপর থেকে স্ত্রীর সঙ্গে নিউটাউনেই বসবাস করতেন জওয়াহারুল। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ২১ ফেব্রুয়ারি দমদম এলাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More