Bangladeshi Hindu Murder: ইউনুসের বিদায়কালেও বাংলাদেশের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন, মাথায় কুড়োলের আঘাত, খুন হিন্দু ব্যক্তি

রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি ঘটেছে গাইবান্ধা উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় এলাকায়। গত ১৩ ফেব্রুয়ারি স্থানীয় সময় রাত ৮টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। নিহত অমিতাভ চন্দ্র সুজন আইনজীবীর সহকারী হিসেবে কাজ করতেন। জেলা জজ আদালতের একজন আইনজীবীর সহকারী ছিলেন তিনি।

Published on: Feb 16, 2026, 08:09:43 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাংলাদেশের গাইবান্ধায় নিজের বাড়িতেই কুপিয়ে খুন করা হল এক হিন্দু ব্যক্তিকে। নিহতের নাম অমিতাভ চন্দ্র সুজনকে, তাঁর বয়স ৪০ বছর। রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি ঘটেছে গাইবান্ধা উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় এলাকায়। গত ১৩ ফেব্রুয়ারি স্থানীয় সময় রাত ৮টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। নিহত অমিতাভ চন্দ্র সুজন আইনজীবীর সহকারী হিসেবে কাজ করতেন। জেলা জজ আদালতের একজন আইনজীবীর সহকারী ছিলেন তিনি।

নিহত অমিতাভ চন্দ্র সুজন আইনজীবীর সহকারী হিসেবে কাজ করতেন।
নিহত অমিতাভ চন্দ্র সুজন আইনজীবীর সহকারী হিসেবে কাজ করতেন।

জানা গিয়েছে, মা–বাবা, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন অমিতভ। ১৩ ফেব্রুয়ারি রাত ৮টা নাগাদ তিনি বাড়ির উঠানে দাঁড়িয়েছিলেন। সেই সময় দুষ্কৃতীরা এসে তাঁকে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে যায়। মাথায় কুড়োল দিয়ে আঘাত করে। গুরুতর রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালের পথেই নাকি তিনি মারা যান। হাসাতালে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। খুনে ব্যবহৃত কুড়োলটি ঘটনাস্থল থেকেই উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার নেপথ্যে জমি নিয়ে বিবাদের কারণ থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে খুনের আসল কারণ খুঁজে বের করতে এবং অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশ তদন্ত জারি রেখেছে। মৃতের মরদেহের ময়নাতদন্ত হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর একের পর এক হামলার ঘটনা ঘটেছে। সম্প্রতি সুনামগঞ্জে জয় মহাপাত্র, নওগাঁয় মিঠুন সরকার, ফেনিতে সমীর কুমার দাসরা প্রাণ হারিয়েছেন। এসব হামলায় নিহতরা তাঁদের ধর্মীয় পরিচয়ের কারণেই প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ। গাইবান্ধার এই ঘটনা সেই ধরনেরই ঘটনা কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে প্রশ্ন উঠছে, তা বলাই বাহুল্য।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More