Arjun Singh comment row: অর্জুনের ‘বাংলাদেশ দখল’ মন্তব্যের পাল্টা হুঙ্কারে তারেকের মন্ত্রী থেকে শুরু করে হেফাজত-এ-ইসলাম

বাংলাদেশ ইস্যুতে অর্জুন সিংয়ের সাম্প্রতিক মন্তব্যের পর বাংলাদেশের একাধিক নেতা মন্ত্রীর বক্তব্য সামনে আসতে শুরু করেছে।

Published on: Nov 26, 2026, 19:55:38 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

সদ্য রাজ্যের মন্ত্রী অর্জুন সিং বাংলাদেশ নিয়ে একটি মন্তব্য করেছেন। আর সেই মন্তব্যে তোলপাড় গোটা বাংলাদেশের রাজনীতি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন বলেছিলেন, ‘বাংলাদেশ নিয়ে নেব। ১৬ ডিসেম্বর বাংলাদেশ দিবস আছে। তার মধ্যেই আমরা নিয় নেব।’ এরপরই বাংলাদেশের একাধিক মন্ত্রী থেকে বিএনপির নেতারা পাল্টা হুঙ্কার দিতে শুরু করেছেন। এদিন, বাংলাদেশের হেফাজতে ইসলামও বিষয়টি নিয়ে সরব হয়।

অর্জুনের‘বাংলাদেশ দখল’ মন্তব্যের পাল্টা হুঙ্কারে তারেকের মন্ত্রী থেকে শুরু করে... (ANI Photo) (Utpal Sarkar)
অর্জুনের‘বাংলাদেশ দখল’ মন্তব্যের পাল্টা হুঙ্কারে তারেকের মন্ত্রী থেকে শুরু করে... (ANI Photo) (Utpal Sarkar)

অর্জুন সিং-র বক্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশের আইনমন্ত্রী আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘আমাদের পার্শ্ববর্তী একটি দেশের একটি স্টেটের (রাজ্যের) একজন মন্ত্রী বলেছেন বাংলাদেশের একাংশ দখল করবে। আমরা বলতে চাই,.. বাংলাদেশের মানুষের শরীরে একবিন্দু রক্ত থাকতে এই স্বাধীন ভূখণ্ডের দিকে চোখ তুলে তাকাতে পারবেন না।’ এদিকে, হেফাজত--ইসলাম সংগঠনের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের প্রকাশ্য হুমকি দিয়েছেন। তার এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে হেফাজতে ইসলাম।’ সংগঠন বলেছে, ‘বাইরে থেকে বাংলাদেশ দখলের হুমকি ফাঁকা বুলি ছাড়া কিছু নয়।’ এদিকে, বাংলাদেশের বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির অর্জুন সিংয়ের ওই মন্তব্যের বিষয়ে বলতে গিয়ে বলেন, ‘আমাদের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে। অর্থাৎ, কেন্দ্রীয় সরকার থেকে কেন্দ্রীয় সরকার।’

উল্লেখ্য, শেখ হাসিনার বাংলাদেশ ফেরার ঘোষণার পর থেকেই সেদেশের রাজনৈতিক একাধিক ব্যক্তিত্বের মন্তব্য সামনে এসেছে। বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই এই বিষয়ে মুখ খুলেছেন। জানা যাচ্ছে, ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের দিন দেশে ফেরার প্রতীক্ষায় রয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশ তাঁকে প্রত্যর্পণের আর্জি জানিয়ে দিল্লির দ্বারস্থ হয়েছে। এদিকে, দিল্লির তরফে গতকাল বলা হয়েছে, ‘স্বেচ্ছায় দেশে ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ দুটি ভিন্ন বিষয়।’ এর আগে, গত ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে ছাত্র জনতা আন্দোলনে অভ্যুত্থানের জেরে রাতারাতি ভারতে আসেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ABOUT THE AUTHOR

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।