Bangladeshi Minority Murdered: চা বাগানে পা বাঁধা অবস্থায় উদ্ধার দেহ, ভোটের আবহে ফের সংখ্যালঘু খুন বাংলাদেশে
সিলেটের চম্পাড়া এলাকার একটি চা বাগানে এক সংখ্যালঘু যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, রতন সাহুকর নামে এই যুবককে খুন করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন ছিল।
বাংলাদেশের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ চলছে আজ। তবে ভোটগ্রহণ শুরুর কয়েক ঘণ্টা আগেই সিলেটের চম্পাড়া এলাকার একটি চা বাগানে এক সংখ্যালঘু যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, রতন সাহুকর নামে এই যুবককে খুন করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন ছিল। লাশটি রক্তাক্ত অবস্থায় চা বাগানে পাওয়া গিয়েছিল। তাঁর দুই পা বাঁধা ছিল। মৃত রতনের বয়স ২৮ বছর। পুলিশ লাশ উদ্ধার করে তদন্ত শুরু করেছে। পুলিশের দাবি, তারা সব দিক থেকে মামলাটি তদন্ত করছে।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের চম্পাড়া চা বাগানের শ্রমিক ছিল রতন। কামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আউয়াল জানান, রতন নিখোঁজ হওয়ার পরে তাঁর পরিবারের সদস্যরা তাঁর খোঁজ শুরু করে। স্থানীয়রাও খোঁজাখুঁজি শুরু করে। পরে স্থানীয়রাই চা বাগানের ভিতরে খুঁজে পায় রতনের রক্তাক্ত দেহ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে তার হাত-পা বাঁধা।
নাম প্রকাশে অনিচ্ছুক বাগানের এক শ্রমিক ডেইলি স্টারকে বলেন, রতনকে হয়তো অন্য কোথাও হত্যা করা হয়েছে এবং পরে লাশটি বাগানে ফেলে দেওয়া হয়েছে। নিহতের দাদা লক্ষ্মণ জানিয়েছেন, আগের রাত থেকেই পরিবার তাঁকে খুঁজছিল। তিনি বলেন, 'সকালে আমাদের জানানো হয় রতনের লাশ বাগানে পড়ে আছে। আমরা সেখানে গিয়ে তাঁকে শনাক্ত করি। কেন তাঁকে হত্যা করা হয়েছে তা আমরা জানি না।' নির্বাচনের সঙ্গে এই খুনের যোগ থাকলেও থাকতে পারে বলে মনে করছেন স্থানয়ীদের অনেকে। তবে পুলিশ জানিয়েছে, এই ধরনের কোনও যোগসূত্র বা এমন কোনও প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি আবদুল আউয়াল।
উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশে এক হিন্দু ব্যবসায়ীকেও খুন করা হয়েছিল। বাংলাদেশের ময়মনসিংহ জেলার ত্রিশালা উপজেলায় এক ৬২ বছর বয়সি হিন্দু ব্যবসায়ীকে তাঁর দোকানের ভিতরে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে হত্যা করে। পরে তার দেহ দোকানের ভিতরে রেখে শাটার বন্ধ করে চলে যায় হত্যাকারীরা। প্রসঙ্গত, হিন্দুরা বাংলাদেশের বৃহত্তম ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী, যা মোট জনসংখ্যার প্রায় আট শতাংশ। এই আবহে ভোটের আগে আগে এভাবে সংখ্যালঘুদের নৃশংস ভাবে হত্যা করা হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। এর আগে গত ডিসেম্বর থেকেই হিন্দুদের ওপর অত্যাচার বেড়েছে। গত দুই মাসে ১০-১২ জনেরও বেশি হিন্দুকে খুন করা হয়েছে বাংলাদেশে। যদিও এই সব নিয়ে নীরব থেকেছে ইউনুস সরকার।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


