Bangladeshi Nahid Islam: এখনও নাকি সংগ্রাম চালিয়ে যাবেন, হাসিনা বিহীন নির্বাচনে সাংসদ হয়ে বার্তা নাহিদের

ইউনুসের সরকারে উপদেষ্টা থাকা নাহিদ সেই নির্বাচনে কোনওক্রমে নির্বাচিত হয়েছেন সাংসদ হিসেবে। তবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ভঙ্গ হয়েছে তাদের। জামাতের সঙ্গে জোট বেঁধে ভরাডুবি হয়েছে তরুণদের দলের। মাত্র ৬টি আসনে জয়ী হয়েছে এনসিপি।

Published on: Feb 15, 2026, 13:38:15 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আন্দোলন শুরু হয়েছিল কোটা নিয়ে। সেই আন্দোলন পরিণত হয় শেখ হাসিনার বিরুদ্ধে। এরপরে হাসিনার বিদায়, ইউনুসের অধীনে অন্তর্বর্তী সরকার গঠন, আর দেড়বছর পরে অনুষ্ঠিত হল নির্বাচন। ইউনুসের সরকারে উপদেষ্টা থাকা নাহিদ সেই নির্বাচনে কোনওক্রমে নির্বাচিত হয়েছেন সাংসদ হিসেবে। তবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ভঙ্গ হয়েছে তাদের। জামাতের সঙ্গে জোট বেঁধে ভরাডুবি হয়েছে তরুণদের দলের। মাত্র ৬টি আসনে জয়ী হয়েছে এনসিপি। সারজিস আলম, নাসিরউদ্দিন পাটওয়ারির মতো হেভিওয়েটরা হেরেছেন। এই আবহে 'সংগ্রাম' চালিয়ে যাওয়ার বার্তা দিলেন নাহিদ ইসলাম।

ইউনুসের সরকারে উপদেষ্টা থাকা নাহিদ সেই নির্বাচনে কোনওক্রমে নির্বাচিত হয়েছেন সাংসদ হিসেবে। (AFP)
ইউনুসের সরকারে উপদেষ্টা থাকা নাহিদ সেই নির্বাচনে কোনওক্রমে নির্বাচিত হয়েছেন সাংসদ হিসেবে। (AFP)

আজ ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লেখেন, 'মাফিয়া গোষ্ঠীর হুমকি, ষড়যন্ত্র, অর্থ ও পেশিশক্তির চ্যালেঞ্জ- সবকিছু উপেক্ষা করে আপনারা যে আস্থা আমাকে দিয়েছেন, তা আমাকে বিজয়ী করেছে। আপনারা যে সাহস, নিষ্ঠা ও একতা দেখিয়েছেন, তা আমাদের গণতন্ত্রকে আরো শক্তিশালী করেছে। আজকের বিজয় সম্ভব হয়েছে ১১ দলের স্থানীয় নেতাকর্মীদের নিষ্ঠা ও অক্লান্ত পরিশ্রমের কারণে। আমাদের মা-বোনেরা বাসায় বাসায় প্রচারণা করেছেন, ছাত্র-যুবরা ভোটকেন্দ্রে পাহারা দিয়েছেন। সকলের একতা এবং নিষ্ঠাই এই জয়কে সম্ভব করেছে।'

এরপর এনসিপির আহ্বায়ক আরও লেখেন, 'শীঘ্রই আমি ঢাকা-১১-এর প্রতিটি প্রান্তে আপনাদের সঙ্গে সরাসরি দেখা করতে আসব। আমাদের লক্ষ্য শুধু বিজয় নয়। আমরা চাই সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বমুক্ত, ন্যায়ভিত্তিক এবং নিরাপদ ঢাকা-১১। আমরা ওসমান হাদি সহ জুলাই গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করব। জুলাই সনদ বাস্তবায়ন, লুটপাট, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান—সবই আমাদের অঙ্গীকার। তরুণদের ক্ষমতায়ন এবং জুলাই প্রজন্মের স্বপ্ন ও অধিকার রক্ষাও আমাদের অঙ্গীকার। এটি আমার জীবনের প্রথম নির্বাচন। প্রচারণার সময় সীমিত ছিল, তাই সবার কাছে পৌঁছাতে পারিনি। তারপরও আপনারা নাহিদ ইসলাম ও শাপলা কলির উপর আস্থা রেখেছেন এবং জয়যুক্ত করেছেন। এই দায়িত্ব, ইনশাআল্লাহ, সততা, নিষ্ঠা এবং দক্ষতার সঙ্গে পালন করব।'

এরপর নাহিদের বক্তব্য, 'ঢাকা-১১, আজ আমরা বিজয়ী হয়েছি, কিন্তু আমাদের কাজ এখানেই শেষ নয়। আমাদের সংগ্রাম চলবে। প্রতিটি বাঁধা অতিক্রম করে, প্রতিটি ভুল মোকাবেলা করে। আমরা একসাথে একটি নতুন, শক্তিশালী, নিরাপদ এবং সমৃদ্ধ ঢাকা-১১ গড়ব। আপনারা এই যাত্রার অংশ, এবং আপনারাই আমাদের শক্তি।'

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More