Bangladeshi with Indian Passport: পকেটে ভারতীয় পাসপোর্ট! চেন্নাই বিমানবন্দরে গ্রেফতার বাংলাদেশি নাগরিক
Exposes Bangladeshi with Indian Passport: পুলিশ সূত্রে খবর, পুলিশ কমিশনার এ অমলরাজ এবং সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের অ্যাডিশনাল পুলিশ কমিশনারের নির্দেশে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ ও ফেক পাসপোর্ট ইনভেস্টিগেশন ইউনিটের একটি বিশেষ তদন্তকারী দল চেন্নাই বিমানবন্দরে যৌথ অভিযান চালায়।
Exposes Bangladeshi with Indian Passport: অন্য দেশের নাগরিক। অবৈধ ভাবে এসেছিলেন ভারতে। এ দেশে এসে ভুয়ো নথি দেখিয়ে পাসপোর্টও বানিয়েছিলেন। সেই পাসপোর্ট ব্যবহার করেই ঘুরে বেড়াচ্ছিলেন ভারতের বিভিন্ন প্রান্তে। সেই জাল পাসপোর্ট ব্যবহার করেই ঢাকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। অবশেষে চেন্নাই বিমানবন্দরে সেই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ। রবিবার এক বিবৃতিতে পুলিশ আধিকারিকরা এই চাঞ্চল্যকর খবর নিশ্চিত করেছেন।
চেন্নাই বিমানবন্দরে গ্রেফতার বাংলাদেশি নাগরিক
পুলিশ সূত্রে খবর, পুলিশ কমিশনার এ অমলরাজ এবং সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের অ্যাডিশনাল পুলিশ কমিশনারের নির্দেশে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ ও ফেক পাসপোর্ট ইনভেস্টিগেশন ইউনিটের একটি বিশেষ তদন্তকারী দল চেন্নাই বিমানবন্দরে যৌথ অভিযান চালায়। রবিবার এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৮ জুলাই সিটি পুলিশের সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে জানানো হয়, ৩৩ বছর বয়সি মহম্মদ বোজর আলি নামে এক বাংলাদেশি নাগরিক তাঁর প্রকৃত পরিচয় ও নাগরিকত্ব গোপন রেখে ‘মহম্মদ বাজার আলি’ নামে প্রতারণার মাধ্যমে একটি ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করেন। সেই ভুয়ো পাসপোর্ট ব্যবহার করেই তিনি চেন্নাই থেকে ঢাকায় যাওয়ার চেষ্টা করছিলেন।
তদন্তকারীরা জানতে পেরেছেন, ২০০৫ সালে আলি অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেন। ভারতে ঢোকার পর তিনি নিজের নাম বদলে করেন 'মহম্মদ বাজার আলি।' একই সঙ্গে নিজেকে তিনি পশ্চিমবঙ্গের লালগোলার বাসিন্দা বলে দাবি করেন এবং তাঁর জন্ম তারিখ ১ জানুয়ারি, ১৯৯৪ উল্লেখ বলে করেছিল। বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, 'এই সমস্ত তথ্য ব্যবহার করে তিনি প্রতারণার মাধ্যমে আধার, প্যান কার্ড এবং ভোটার আইডির মতো গুরুত্বপূর্ণ ভারতীয় নথিপত্র তৈরি করে ফেলেন। আর এই জাল নথির ওপর ভিত্তি করেই তিনি একটি ভারতীয় পাসপোর্ট জোগাড় করেন এবং নিয়মিত এই পাসপোর্ট ব্যবহার করে প্রায়ই বাংলাদেশে নিজের পরিবারের সঙ্গে দেখা করতে যেতেন।' অবশেষে গত ১৮ জুলাই একইভাবে ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করার সময় চেন্নাই বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চে তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অভিযুক্তকে স্থানীয় আদালতে তোলা হলে বিচারক তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
Home/News/Bangladeshi With Indian Passport: পকেটে ভারতীয় পাসপোর্ট! চেন্নাই বিমানবন্দরে গ্রেফতার বাংলাদেশি নাগরিক