Bangladeshis Killed in Saudi: সৌদিতে ইরানি হামলায় ভারতীয় মৃত্যুর খবর ছড়াল, পরে জানা গেল- মৃত ২ জনেই বাংলাদেশি
এর আগে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, মৃতদের একজন ভারতীয়, অপরজন বাংলাদেশি। তবে ভারতীয় দূতাবাসের তরফ থেকে পরবর্তীতে নিশ্চিত করা হয়, মৃতদের কেউই ভারতীয় নয়। এই পরিস্থিতিতে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়। পরে সৌদি সিভিল ডিফেন্স দফতর জানিয়ে দেয়, মৃত ২ জনেই বাংলাদেশি নাগরিক।
সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় ২ জনের মৃত্যু হয়েছিল ৮ মার্চ। এরপর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, মৃতদের মধ্যে একজন ভারতীয় রয়েছে। সৌদি কর্তৃপক্ষও জানায়, মৃতদের একজন ভারতীয়, অপরজন বাংলাদেশি। তবে ভারতীয় দূতাবাসের তরফ থেকে পরবর্তীতে নিশ্চিত করা হয়, মৃতদের কেউই ভারতীয় নয়। এই পরিস্থিতিতে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়। পরে সৌদি সিভিল ডিফেন্স দফতর জানিয়ে দেয়, মৃত ২ জনেই বাংলাদেশি নাগরিক।
পশ্চিম এশিয়ার যুদ্ধে এখনও পর্যন্ত মৃত বাংলাদেশির সংখ্যা বেড়ে হল ৩। এর আগে সংযুক্ত আরব আমিরাতে ১ জন বাংলাদেশির মৃত্যু হয়েছিল। এছাড়া ২ জন পাকিস্তানির মৃত্যু হয়েছে। এই ২ জনই সংযুক্ত আরব আমিরাতে মারা গিয়েছেন। এর পাশাপাশি ১ নেপালি নাগরিক প্রাণ হারিয়েছেন ইরানি হামলায়। তিনিও আমিরাতে মারা যান। এদিকে এখনও পর্যন্ত পশ্চিম এশিয়ার যুদ্ধে প্রাণ হারিয়েছেন ৩ জন ভারতীয়। এই তিনজনই সমুদ্রে মারা গিয়েছেন।
২৮ ফেব্রুয়ারি থেকে পশ্চিম এশিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান ৯টি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। এই ৯টি জাহাজেই ভারতীয় ক্রু ছিলেন বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত ১ মার্চ ওমানের খসব বন্দরে এমটি স্কাইলাইট নামক তেলের ট্যাঙ্কারে হামলার জেরে প্রাণ হারিয়েছিলেন ক্যাপ্টেন আশিস কুমার এবং অয়লার পদে থাকা দিলীপ সিং। এদিকে ওমানের মাস্কাটের থেকে ৭০ নটিক্যাল মাইল দূরে থাকা এমকেডি ব্যোম নামক ট্যাঙ্কারে হামলা করা হলে প্রাণ হারান অয়লার দিক্ষীত অমৃতলাল সোলাঙ্কি।
এদিকে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে ইরান তাদের হামলা জারি রেখেছে। সৌদি ছাড়াও বাহারিনে হামলা চালিয়েছে ইরান। এদিকে ইজরায়েলের তরফ থেকে তেহরানে তেল সংরক্ষণাগারে হামলা চালানো হয়। এদিকে ইজরায়েলি হামলায় লেবাননে অনেকের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে সৌদিতে অবস্থিত ভারতীয় দূতাবাস পরামর্শমূলক বিজ্ঞপ্তি জারি করেছে। সৌদিতে থাকা ভারতীয় নাগরিকদের চোখ-কান খোলা রাখতে বলা হয়েছে। জেদ্দাহ এবং মদিনা থেকে ভারতের উড়ান পরিষেবা পুনরায় চালু হয়েছে। এই আবহে ভারতীয়রা সৌদি আরব ছাড়তে চাইলে তাদের দেশে ফেরার জন্য বলা হয়েছে দূতাবাসের তরফ থেকে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper











