Bangladesh Asst coach on T20 World Cup: 'বিশ্বকাপ না খেলায় ২ বাংলাদেশি তারকা কোমায় চলে যায়', ইউনুস সরতেই বিস্ফোরক কোচ

মহম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুলকে মিথ্যেবাদী বললেন বাংলাদেশের সহকারী কোচ। 

Published on: Feb 20, 2026, 17:21:31 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

এতদিন যেন মুখ বন্ধ রাখতে বাধ্য করা হচ্ছিল। মহম্মদ ইউনুস সরতেই ফোঁস করে উঠল বাংলাদেশ ক্রিকেট দল। নির্বাচনের পরে বিএনপি সরকার গঠন করতেই ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন বাংলাদেশের সিনিয়র পুরুষ ক্রিকেট দলের সহকারী কোচ মহম্মদ সালউদ্দিন। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সদ্য প্রাক্তন উপদেষ্টা আসিফ নজরুলকে ( সরাসরি মিথ্যেবাদী বলেন। তিনি দাবি করেন, ক্রিকেটার বা তাঁদের মতামতই জানতে চাওয়া হয়নি। কোনওরকম বার্তা দেওয়া হয়নি বলেও দাবি করেন বাংলাদেশের সহকারী কোচ।

মহম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুলকে মিথ্যেবাদী বললেন বাংলাদেশের সহকারী কোচ। (ফাইল ছবি, সৌজন্যে Dr. Asif Nazrul)
মহম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুলকে মিথ্যেবাদী বললেন বাংলাদেশের সহকারী কোচ। (ফাইল ছবি, সৌজন্যে Dr. Asif Nazrul)

প্রাক্তন উপদেষ্টা মিথ্যেবাদী, বিস্ফোরক সহকারী কোচ

তিনি বলেন, 'উনি (আসিফ নজরুল) একেবারে মানে এমন মিথ্যা কথা বলছেন, আমার বিশ্বাস (হচ্ছে না)। আমি তো নিজেও টিচার মানুষ। টিচাররা তো মিথ্যে কথা একটু কম বলেন। উনি খাঁড়ার উপরে এরকম মিথ্যে কথা বলবেন, আমি এটা আসলে ভাবতেও পারছি না। আমি ছেলেদের সামনে কীভাবে মুখ দেখাব? উনি এভাবে ইউ-টার্ন নেবেন (?) উনি একজন শিক্ষক মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উনি। আমার দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন মানুষ উনি। উনি এভাবে মিথ্যে কথা বলবেন, সেটা আমরা মানতে পারছি না। এটা আমার বলার মতো। উনি কী বলে আসলেন, আর কীভাবে ইউ-টার্ন নিলেন।'

আর যে আসিফের কথা বলেছেন বাংলাদেশের সহকারী কোচ, তিনি প্রাথমিকভাবে দাবি করেছিলেন যে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনুস সরকার। কিন্তু তারপর সেই দায়টা ক্রিকেটার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উপরে চাপিয়ে দিয়েছিলেন। তা নিয়ে বিতর্ক শুরু হতেই নজরুল সাফাই দিয়েছিলেন যে সরকার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ক্রিকেটার ও বোর্ডও সমর্থন করেছিল। সংশ্লিষ্ট মহলের মতে, ভোটের ময়দানে ফায়দা লুটে নেওয়ার আশায় প্রথমে নিজে যাবতীয় ক্রেডিট নিচ্ছিলেন ইউনুসের উপদেষ্টা। কিন্তু পরে বিরূপ মনোভাবের জেরে কিছুটা সুর নরম করে নিয়েছিলেন।

‘বাংলাদেশের ২ ক্রিকেটার কোমায় চলে গিয়েছিল’

শেষপর্যন্ত যাই হোক না কেন, দিনের শেষে বাংলাদেশ খেলতে পারেনি টি-টোয়েন্টি বিশ্বকাপে। তা নিয়ে উষ্মাপ্রকাশ করে সালাউদ্দিন বলেছেন, ‘একটা ছেলে যখন বিশ্বকাপ খেলবে, সে তখন ২৭ বছরের একটা স্বপ্ন নিয়ে আসছে। দিনটা আপনি এক সেকেন্ডে নষ্ট করে দিলেন। ঠিক আছে, দেশের সিদ্ধান্ত। দুটি দেশের (সম্পর্কের) কারণে এরকম হয়েছে, সেটা ওরা স্যাক্রিফাইস করবে। কিন্তু ক্ষতির কথা যদি বলেন, শুধু ব্যক্তিগত ক্ষতির কথা বলব। একটা ছেলের স্বপ্ন শেষ করে দিলেন। আমার দুটো প্লেয়ার কোমায় চলে গিয়েছিল। পাঁচদিন ধরে কোথায় হারিয়ে গিয়েছিল। তাদের যে ফের মাঠে ফিরিয়ে আনতে পেরেছি, সেটাই আমার কোচিং জীবনের সবথেকে বড় সাকসেস।’

ইউনুসরা ক্রিকেটারদের কথায় প্রাধান্য দেয়নি, বিস্ফোরক সহকারী কোচ

তিনি দাবি করেন, দেশের স্বার্থে তিনি ও তাঁর ছেলেরা অনেক কিছু বিসর্জন করতে রাজি আছেন। কিন্তু সান্ত্বনা দিয়ে এটা বলা হয়নি যে এই এই কারণে তাঁরা বিশ্বকাপে খেলতে পারছেন না। যদি সেটা বলা হত বা কমিউনিকেশন করা হত, তাহলে অনেক কিছু মানা যায় বলে দাবি করেছেন বাংলাদেশের সহকারী কোচ। অর্থাৎ ইউনুস সরকার যে ক্রিকেটারদের কোনও কথাই শোনেনি, নিজেদের মতামত চাপিয়ে দিয়েছেন, তা স্পষ্ট করে দিয়েছেন সালাউদ্দিন।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More