Banks Closed: সাপ্তাহিক ছুটি, ইদ মাঝে ধর্মঘটের সম্ভাবনা! টানা ৫ দিন বন্ধ থাকতে পারে ব্যাঙ্ক
Banks Closed in Kolkata: সপ্তাহান্তের ছুটি, সম্ভাব্য ব্যাঙ্ক ধর্মঘট এবং ইদের ছুটি মিলিয়ে ২৩ মে থেকে ২৮ মে পর্যন্ত টানা ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হতে পারে বলে বিভিন্ন রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
Banks Closed in Kolkata: পশ্চিমবঙ্গে আগামী সপ্তাহে টানা কয়েকদিন বন্ধ থাকতে পারে এসবিআই-সহ একাধিক ব্যাঙ্ক। সপ্তাহান্তের ছুটি, সম্ভাব্য ব্যাঙ্ক ধর্মঘট এবং ইদের ছুটি মিলিয়ে ২৩ মে থেকে ২৮ মে পর্যন্ত টানা ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হতে পারে বলে বিভিন্ন রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

সম্ভাব্য সূচি অনুযায়ী-
২৩ মে: চতুর্থ শনিবার
২৪ মে: রবিবার
২৫ ও ২৬ মে: ব্যাঙ্ক কর্মীদের প্রস্তাবিত ধর্মঘট
২৭ মে: ইদ উপলক্ষে ছুটি
কিছু রাজ্যে ২৮ মে-ও ছুটি থাকতে পারে
ফলে টানা ৫-৬ দিন শাখা পরিষেবা বন্ধ থাকার আশঙ্কা তৈরি হয়েছে। তবে এটিএম, ইউপিআই, মোবাইল ব্যাঙ্কিং এবং ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা সচল থাকবে বলেই জানানো হয়েছে। তবে ব্যাঙ্ক ইউনিয়নগুলির দাবি, পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা-সহ একাধিক কর্মসংক্রান্ত ইস্যুতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। যদিও ধর্মঘট চূড়ান্ত হবে কি না, তা নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এদিকে জুন মাসে ১৫ জুন বন্ধ থাকবে মিজোরাম ও ওড়িশার সমস্ত ব্যাঙ্ক। ২৫ জুন মহরমের ছুটি অন্ধ্রপ্রদেশ। ২৬ জুন ওই একই উপলক্ষে বন্ধ থাকবে ত্রিপুরা, মিজোরাম, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, দিল্লি, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের সমস্ত ব্যাঙ্ক। হিমাচল প্রদেশে সন্ত গুরু কবীর জয়ন্তী উপলক্ষে ব্যাঙ্ক ছুটি। ৩০ জুন মিজোরামে ব্যাঙ্ক বন্ধ রেমনা নি উৎসব উপলক্ষে। এছাড়া ৭ জুন রবিবার, ১৩ জুন মাসের দ্বিতীয় শনিবার, ১৪ জুন রবিবার, ২১ জুন রবিবার, ২৭ জুন মাসের চতুর্থ শনিবার, ২৮ জুন রবিবারও বন্ধ থাকবে ব্যাঙ্ক।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


