AI Risk: 'ঝুঁকিপূর্ণ হয়ে...,' এআই নিয়ন্ত্রণে আইন প্রণেতাদের কঠোর হওয়ার আহ্বান ওবামার
AI Risk: সম্প্রতি ‘অ্যানথ্রোপিক’ (Anthropic)-এর গবেষকরা এআই প্রযুক্তির অনিয়ন্ত্রিত অগ্রগতির কারণে মানবজাতির বিলুপ্তির ঝুঁকির কথা তুলে ধরেন। এর পরপরই মার্কিন আইনপ্রণেতারা এই প্রযুক্তির ওপর কঠোর নিয়ম আরোপের দাবি জানান।
AI Risk: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) যথাযথভাবে পরিচালিত না হলে তা মানবজাতির জন্য 'বিপজ্জনক' হতে পারে বলে সতর্ক করলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সম্প্রতি এক ব্যক্তিগত তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বারাক ওবামা এই সতর্কবার্তা দেন এবং প্রযুক্তিটির ঝুঁকি মোকাবেলায় কার্যকর নীতি প্রণয়নের জন্য ডেমোক্র্যাট নেতাদের প্রতি আহ্বান জানান।

সম্প্রতি ‘অ্যানথ্রোপিক’ (Anthropic)-এর গবেষকরা এআই প্রযুক্তির অনিয়ন্ত্রিত অগ্রগতির কারণে মানবজাতির বিলুপ্তির ঝুঁকির কথা তুলে ধরেন। এর পরপরই মার্কিন আইনপ্রণেতারা এই প্রযুক্তির ওপর কঠোর নিয়ম আরোপের দাবি জানান। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, এক ব্যক্তিগত তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বারাক ওবামা বলেন, এআই খাতটি খুব দ্রুত ব্যক্তিগত মালিকানায় বিস্তৃত হচ্ছে, যা উপযুক্ত নিয়ন্ত্রণে না আনলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের (হাউস) নিয়ন্ত্রণ ফিরে পেলে হাউসের মাইনরিটি লিডার হাকিম জেফ্রিসকে এআই নীতি বিষয়ে একটি উন্মুক্ত আলোচনার কাঠামো তৈরি করার পরামর্শ দেন তিনি। পাশাপাশি, ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদেরও এআই-এর নিরাপত্তা ও অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় স্পষ্ট পরিকল্পনা রাখার আহ্বান জানান প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।
এআই এজেন্টদের বিভ্রান্তিকর আচরণ এবং নিরাপত্তা উদ্বেগের কারণে বেশ কয়েকজন গবেষক প্রতিষ্ঠান ছেড়ে যাওয়ার পর এই আলোচনা আরো জোরালো হয়। উদ্ভূত পরিস্থিতিতে অ্যানথ্রোপিকের প্রধান দারিও আমোদে নতুন এআই মডেল তৈরির গতি কমানোর পরামর্শ দিলে ওপেনএআই-এর স্যাম অল্টম্যান ও এক্সএআই-এর ইলন মাস্কও তাতে সম্মতি জানান। সম্প্রতি অ্যানথ্রপিক-এর প্রধান দারিও আমোদে তাঁর ব্যক্তিগত ওয়েবসাইটে প্রকাশিত একটি দীর্ঘ ব্লগে প্রথম এই বিষয়ে সতর্কতা জারি করেন। সেখানে তিনি উল্লেখ করেন যে, এআই মডেলগুলির ক্ষমতা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে নিয়ন্ত্রণ হারানোর একটা বড় ঝুঁকি তৈরি হচ্ছে। আর এর পরেই তাঁর এই সতর্কবার্তায় সিলমোহর দেন এলন মাস্ক ও স্যাম অল্টম্যান। নিজের ব্লগে দারিও আমোদে লিখেছেন, 'আমাদের এআই মডেলগুলির ক্ষমতা বৃদ্ধির গতি কিছুটা ধীর করতে হবে। যদিও এর পরেও অগ্রগতির গতি দ্রুতই মনে হবে, তবে আমাদের প্রাপ্ত সময়টুকুর সঠিক ও বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবহার নিশ্চিত করতে হবে। অতি-বুদ্ধিমান (Superintelligent) কম্পিউটার সিস্টেমের ঝুঁকি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মাঝেই এই পদক্ষেপ জরুরি।'
আমোদের এই পোস্টের রেশ ধরেই সোশ্যাল সাইট এক্স (X)-এ ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান লিখেছেন, 'আমি দারিওর সঙ্গে একমত যে আমাদের অগ্রগতির গতি নিয়ন্ত্রণ করা দরকার। ওপেনএআই-এর অন্দরেও সাম্প্রতিক সময়ে এটি নিয়ে আলোচনা হয়েছে। এআই সুরক্ষায় থার্ড-পার্টি বা স্বাধীন মূল্যায়নকারীদের যুক্ত করার যে সিদ্ধান্ত দারিও নিয়েছেন, আমরাও সেই পথেই হাঁটব। এমনকী এক্স-এর মালিক ইলন মাস্কও এই মন্তব্যের সমর্থনে এক্স হ্যান্ডেলে লেখেন, 'দারিও ঠিক কথাই বলেছেন।' প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশের মতে, সাম্প্রতিক মাসগুলিতে এআই যেভাবে দ্রুত গতিতে নিজে থেকেই নিজের পরবর্তী প্রজন্ম তৈরি করতে সক্ষম হচ্ছে (Recursive Self-Improvement), তাতে আগামী দিনে মানুষের হাত থেকে এআইয়ের নিয়ন্ত্রণ চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সাইবার হামলা, ভুল ব্যবহার এবং অতি-ক্ষমতাশালী সিস্টেমের সম্ভাব্য বিপর্যয় এড়াতেই এই তিন টেক জায়ান্টের একসুরে কথা বলা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
E-Paper

