Bangladesh Cricket:ভারতীয় ব্র্যান্ডেই ভরসা! তারেক-জল্পনার মাঝে হেলমেট নিয়ে পদক্ষেপে বাংলাদেশের BCB
বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিল কোন সিদ্ধান্ত!
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে ঠিক কত তারিখে আসছেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে, নভেম্বর কিম্বা ডিসেম্বরের কোনও একটা সময় তিনি ভারতে আসতে পারেন। আবার নিউজ ১৮র রিপোর্ট দাবি করছে, তিনি ভারত সফরের আগে পাকিস্তান যেতে পারেন। এরই মাঝে বাংলাদেশের ক্রিকেট মহল থেকে উঠে এল এক নয়া তথ্য। কিছুদিন আগেই ভারতে সফর করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি তামিম ইকবাল। এবার খবরে জানা যাচ্ছে, ভারতীয় ব্র্যান্ড শ্রেয় স্পোর্টসের হেলমেট, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে ব্যবহার করতে চলেছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)।

ভারতে তারেক রহমান কবে আসছেন, তা নিয়ে যেমন নিশ্চিত এখনও কিছু জানা যায়নি, তেমনই ভারত-বাংলাদেশ ক্রিকেট টুর্নামেন্ট কবে হতে চলেছে, তাও স্পষ্ট নয়। এর আগে, বহু সময়ই, বাংলাদেশে গত ২০২৪র ছাত্র জনতা আন্দোলনের পর থেকে ভারত-বিরোধী সুর সেদেশের নানান নেতার মুখে শোনা গিয়েছে। ভারতীয় পণ্য নিয়েও বাংলাদেশের বুকে বিরোধিতার সুর শোনা গিয়েছে। সেই পর্বের পর এবার বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটকে ঢেলে সাজাতে সেই ভারতীয় ব্র্যান্ড শ্রেয় স্পোর্টসের ওপরেই ভরসা রাখছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড।
শ্রেয় স্পোর্টসের হেলমেট ব্যবহার করে থাকেন বিরাট কোহলি থেকে রোহিত শর্মা, কে এল রাহুলরা। এই ব্র্যান্ডের হেলমেটের সুখ্যাতি রয়েছে বহুকাল ধরেই। বাংলাদেশের সংবাদমাধ্যম ঢাকা স্পোর্টসের খবর অনুযায়ী, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে ব্যাগি ক্যাপের পর এবার জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রতিটি দলকে বিশেষভাবে তৈরি কাস্টমাইজড হেলমেট প্রদান করা হবে বলে জানা গেছে। সেই হেলমেট তৈরির দায়িত্বে ভারতীয় ব্র্যান্ড শ্রেয় স্পোর্টস। বিশেষভাবে তৈরি করা এই হেলমেটগুলো শুধু এবারের জন্য নয়, দলের জন্য স্থায়ীভাবেই রাখা হবে। মূলত, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটকে চাঙ্গা করতেই বিসিবি-র এমন উদ্যোগ বলে জানা যাচ্ছে।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


