Modi Gets Death Threat: ‘উনি অস্ট্রেলিয়ায় আসছেন..’, মোদীকে খুনের হুমকি! সামনেই সফর, শুরু হল তদন্ত
'দ্য অস্ট্রেলিয়া টুডে'-র একটি প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ায় ভারতের প্রধানমন্ত্রীর সফরের সময় আগামী ৯ জুলাই মেলবোর্নের মার্ভেল স্টেডিয়ামে আয়োজিত হতে যাওয়া ‘মেলবোর্ন মিটস মোদী’ শীর্ষক কমিউনিটি ইভেন্টের প্রচারমূলক একটি ফেসবুক পোস্টের নিচে এই হুমকিটি উঠে এসেছে।
সামনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অস্ট্রেলিয়া সফর। তার আগে, এবার অনলাইনে তাঁকে খুনের হুমকি! ঘটনা ঘিরে তদন্তে নেমেছে অস্ট্রেলিয়ার ফেডারাল পুলিশ। অস্ট্রেলিয়ার মেলবোর্নে মোদীর পৌঁছানোর কথা ৯ জুলাই। তার আগে, এই খুনের হুমকি ঘিরে বেশ কিছুটা চাঞ্চল্য তৈরি হয়েছে।

মোদীকে খুনের হুমকি দেওয়া সোশ্যাল মিডিয়া পোস্টে যে কমেন্ট ঘিরে এই হুমকি এসেছে, তার আইপি অ্যাড্রেস ইতিমধ্যেই তদন্তকারীরা পেয়ে গিয়েছেন। 'দ্য অস্ট্রেলিয়া টুডে'-র একটি প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ায় ভারতের প্রধানমন্ত্রীর সফরের সময় আগামী ৯ জুলাই মেলবোর্নের মার্ভেল স্টেডিয়ামে আয়োজিত হতে যাওয়া ‘মেলবোর্ন মিটস মোদী’ শীর্ষক কমিউনিটি ইভেন্টের প্রচারমূলক একটি ফেসবুক পোস্টের নিচে এই হুমকিটি উঠে এসেছে। সেই ফেসবুক পোস্টে এক কমেন্টে লেখা রয়েছে, ‘ ইভেন্ট চলার সময় স্টেডিয়ামের ছাদ যেন ভালো করা ঢাকা হয়, নয়তো উনি অস্ট্রেলিয়ায় আসবেন মৃত্যুর মুখে পড়তে।’ জানা গিয়েছে, আবু মুস্তাফা শীর্ষক নামের এক অ্যাকাউন্ট থেকে এই কমেন্টটি এসেছে।
জানা গিয়েছে, এই কমেন্টটি আসার পর পরই তা নিয়ে অভিযোগ যায় অস্ট্রেলিয়ার ফেডারাল পুলিশের কাছে। জানা যাচ্ছে, পুলিশ এখনও পর্যন্ত এই নিয়ে কোনও মন্তব্য করেন। তবে ভারতের প্রধানমন্ত্রীর জন্য অস্ট্রেলিয়ার বুকে নিরাপত্তার কড়া বন্দোবস্ত রয়েছে। নিরাপত্তায় থাকবে, অস্ট্রেলিয়ার ফেডারাল পুলিশ, স্টেট পুলিশ, স্পেশ্যালিস্ট প্রোটেকটিভ সিকিউরিটি ইউনিটস। জানা যাচ্ছে, অস্ট্রেলিয়ায় মোদীর একাধিক কর্মসূচি রয়েছে। সেখানে দ্বিপাক্ষিক বৈঠক, জমায়েতে যোগদান সহ একাধিক কর্মসূচি রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেখানে রয়েছে ভারত-অস্ট্রেলিয়া অ্যানুয়াল লিডার সামিটে যোগ দেবের মোদী। অনুষ্ঠান চলবে ৮ থেকে ১০ জুলাই।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


