বিক্ষোভ-প্রতিবাদের আগেই আটক দীপকে, যন্তর মন্তরের কাছে আটক নেহা, CJPর প্ল্যান B তৈরি?

এক সপ্তাহের মধ্যে দীপকের এটি দ্বিতীয় আটক।

Published on: Oct 16, 2026, 19:32:38 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

শুক্রবার বিকেল ৫ টা থেকে দিল্লির কনাট প্লেসে তিরঙ্গা মার্চের আয়োজন করেছিল সিজেপি। সেই বিক্ষোভ প্রতিবাদের আগেই সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করে দিল্লি পুলিশ। এর আগে, দিল্লি পুলিশ দীপকের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। এরপর বিকেল ৫ টার আগেই তাঁকে আটক করা হয়েছে। এদিকে, দিল্লির যন্তর মন্তরের কাছ থেকে AISA নেত্রী নেহা বোরাকেও আটক করা হয়েছে।

বিক্ষোভের আগেই আটক দীপকে, যন্তর মন্তরের কাছে আটক নেহা (PTI Photo)(PTI10_16_2026_000146B) (PTI)
বিক্ষোভের আগেই আটক দীপকে, যন্তর মন্তরের কাছে আটক নেহা (PTI Photo)(PTI10_16_2026_000146B) (PTI)

এক সপ্তাহের মধ্যে দীপকের এটি দ্বিতীয় আটক। এর আগে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) চলাকালীন ভোটার তালিকায় কারচুপির অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য মুম্বই থেকে দিল্লিতে বিমান অবতরণের পরপরই তাঁকে আটক করা হয়েছিল। এর আগেই, গ্রেফতার হয়েছেন সিজেপির অপর দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।

এদিকে, শুক্রবার, ‘দীপকেকে আটকের সময় পুলিশ বলে, আপনি নয়াদিল্লি যেতে পারবেন না। আমরা আপনাকে আটক করছি।’ এর জবাবে দীপকে বলেন, ‘আমি নয়া দিল্লি যেতে পারি না, তবে আমি অন্য কোথাও যেতে পারি। আমি কোন আইন ভঙ্গ করেছি?’ বিএনএস-এর ১৬৩ ধারায় জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিল্লি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত প্রধান কেনাকাটার কেন্দ্র কনাট প্লেস এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। এতে আরও সতর্ক করা হয়েছে যে, নতুন দিল্লি পৌরসভা (এনডিএমসি) প্রস্তাবিত তিরঙ্গা যাত্রার জন্য অনুমতি দেয়নি এবং যদি সিজেপি এই মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তবে তা আইনের লঙ্ঘন বলে বিবেচিত হবে।

এদিকে, ইন্ডিয়া টুডের এক রিপোর্ট বলছে, দীপকের আটক হওয়ার কিছু মিনিট আগে, তাদের দেওয়া সিজেপির মিডিয়া টিমের এক সদস্য বিজয় এম সাক্ষাৎকারে বলেন, ‘যদি দিল্লি পুলিশ অভিজিৎ দীপকে আটক করে, তাহলে আমরা আমাদের বিকল্প পরিকল্পনা ঘোষণা করব।’

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More