New zealand on Khalistan Issue: ১০ জুলাই অকল্যান্ডে পা রাখবেন মোদী, তার আগে খলিস্তান নিয়ে কোন সুর নিউজিল্যান্ডের PMর!
খলিস্তান ইস্যুতে মুখ খুলল নিউজিল্যান্ড।
শুরু হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রিদেশীয় সফর। ইতিমধ্যেই তিনি পা রেখেছেন ইন্দোনেশিয়ায়। এরপর তাঁর গন্তব্য দক্ষিণ গোলার্ধের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এদিকে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিভিন্ন শহরে বিগত কিছু সময়ে খলিস্তান রেফারেন্ডামের মতো বিষয় উঠে এসেছে চর্চায়। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী 'শিখস ফর জাস্টিস' এই দেশগুলিতে বেশ কিছুটা সক্রিয় বলে সদ্য দাবি করেছে, ‘দ্য প্রিন্ট’র এক রিপোর্ট। এই 'শিখস ফর জাস্টিস' ২০১৯ সাল থেকে ভারতে নিষেদ্ধাধাজ্ঞার আওতায়। এদিকে, এই পরিস্থিতিতে নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে, নিউজিল্যান্ড জানিয়ে দিল খলিস্তান ইস্যুতে তাদের অবস্থান।
আগামী ১০ জুলাই থেকে নিউজিল্যান্ড সফর শুরু হচ্ছে নরেন্দ্র মোদীর। ১০ জুলাই তিনি যাবেন অকল্যান্ড। সেখানে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। এর আগে, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফর লাক্সান খলিস্তান ইস্যুতে তাঁর দেশের অবস্থান স্পষ্ট করে দেন। এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে লাক্সান বলেন, তিনি মনে করেন না যে দুই দেশের সম্পর্কে এই ইস্যুটি প্রভাব ফেলবে। এরই সঙ্গে তিনি স্পষ্ট বলেন,' প্রথমত, আমি স্বীকার করছি যে খালিস্তান ইস্যুটি ভারতের অভ্যন্তরে ব্যাপক যন্ত্রণা ও দুর্ভোগ এবং অসংখ্য মানুষের প্রাণহানি ও জীবিকা হারানোর কারণ হয়ে দাঁড়ায়,এবং এ বিষয়ে আমরা পুরোপুরি অবগত। পাশাপাশি, আমাদের দেশেও এ বিষয়ে অত্যন্ত স্পষ্ট নিয়মকানুন রয়েছে, আমরা একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে যেমন বাক-স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে গুরুত্ব দিই, তেমনি আমরা এটাও প্রত্যাশা করি যে মানুষ আমাদের নিয়মকানুন মেনে চলবে।' তিনি একইসঙ্গে বলেন, ‘ভীতি প্রদর্শন বা সহিংসতার যেকোনো হুমকিই সম্পূর্ণ অগ্রহণযোগ্য, আমাদের পুলিশ এ বিষয়ে সতর্ক রয়েছে এবং পরিস্থিতি ভালোভাবে সামাল দিচ্ছে।’
নিউজিল্যান্ডে খলিস্তান রেফারেন্ডাম (গণভোট) ইস্যু নিয়েও মুখ খোলেন লাক্সান। খলিস্তান বিষয়ক রেফারেন্ডামের (গণভোটের) অনুমতি নিউজিল্যান্ড দেবে কি না, এমন এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী লাক্সন বলেন, যে, বিষয়টি ‘কাল্পনিক’ এবং এ বিষয়ে যেকোনও সিদ্ধান্ত সম্ভাব্য ঝুঁকি নিয়ে পুলিশের মূল্যায়নের ওপর নির্ভর করবে।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


