Bangladesh Rabindranath: তারেকের সফরের আগে বাংলাদেশের খুলনায় রবীন্দ্রনাথের ছবিতে কালি, লেখা ভারত-বিরোধী স্লোগান

রবীন্দ্রনাথের ছবিতে কালি লাগানোর ঘটনা বাংলাদেশে প্রথম নয়। এর আগে, সেদেশের সেগুনবাগিচা এলাকায় অবস্থিত ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র বাইরেও একই ঘটনা ঘটে যায়।

Published on: Nov 7, 2026, 06:58:38 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

ফের বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি। এবার ঘটনা খুলনায়। সামনেই রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর। তার আগে, খুলনাকে ঢেলে সাজানোর কাজ চলছে। সেখানের একটি দেওয়ালে বাংলার বহু মনীষীর ছবি আঁকা হয়। সেই দেওয়ালেই ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। সেই ছবিতে কালি লাগানো হয়। পাশে একটি পোস্টারও সাঁটা হয়েছে। যে পোস্টালে রয়েছে তীব্র ভারত বিরোধী ‘লাইন’।

বাংলাদেশে ফের রবীন্দ্রনাথের ছবিতে কালি, পোস্টারে লেখা ভারত-বিরোধী ‘লাইন’
বাংলাদেশে ফের রবীন্দ্রনাথের ছবিতে কালি, পোস্টারে লেখা ভারত-বিরোধী ‘লাইন’

খুলনায় রবীন্দ্রনাথের ছবিকে কালিমালিপ্ত করার ঘটনার পর বাংলাদেশের শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির সেদেশের প্রথম সারির সংবাদমাধ্যম প্রথম আলো-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, রবীন্দ্রনাথের পূর্বপুরুষের আদি নিবাস খুলনায়, তাঁর শ্বশুরবাড়িও এ জেলায়। খুলনায় তাঁর প্রতিকৃতিতে কালি দেওয়া খুলনাবাসীর জন্য লজ্জার বিষয়।’ তবে রবীন্দ্রনাথের ছবিতে কালি লাগানোর ঘটনা বাংলাদেশে প্রথম নয়। এর আগে, সেদেশের সেগুনবাগিচা এলাকায় অবস্থিত ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র বাইরেও একই ঘটনা ঘটে যায়। সেই ঘটনায় সেবার প্রাথমিকভাবে ৪ জনকে গ্রেফতার করার ঘটনা ঘটে। তবে খুলনার ঘটনায় তারেক রহমানের প্রশাসন এখনও পর্যন্ত কাউকে চিহ্নিতই করতে পারেনি। বাংলাদেশের পুলিশ বলছে, কারা এ কাজ করেছে, তা এখনো শনাক্ত করা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে কাজ চলছে।

উল্লেখ্য, খুলনায় রবীন্দ্রনাথের ওই ছবিতে কালি লাগানোর পর সেখানে পোস্টারও দেখা যায়। পোস্টারে রবীন্দ্রনাথের ‘শিবাজি উৎসব’ কবিতা উল্লেখ রয়েছে বলে খবর প্রথম আলো-র রিপোর্টে। পোস্টারে লেখা রয়েছে, ‘…ভারত বন্দনার ঠাঁই নাই।’ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের ঠিক আগে, সেদেশের খুলনায় এমন পোস্টার ঘিরে চাঞ্চল্য। এই ঘটনা ঘিরে তারেক প্রশাসন কোন পদক্ষেপ করে, সেদিকে তাকিয়ে সব মহল। একবার নয়। এর আগেও বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘিরে অবমাননাকর ঘটনা ঘটেছে। এই প্রেক্ষাপটে ঢাকার পদক্ষেপের দিকে তাকিয়ে অনেকেই। এদিকে, খুলনা সিটির প্রশাসক নজরুল ইসলাম আরও বলেন, ‘ওখানে আমরা আবার ভালো করে রবীন্দ্রনাথের প্রতিকৃতি আঁকব।’

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More