...
...
Next Story

Belgian Chocolate Gift: 'নেক্সট টাইম!' ভারতে পৌঁছনোর আগেই গলে গেল 'ইন্ডিয়া গেট', বিশেষ বার্তা বেলজিয়াম দূতাবাসের

Belgian Chocolate Gift: নয়াদিল্লির হায়দরাবাদ হাউজে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয় এবং একগুচ্ছ চুক্তি স্বাক্ষরিত হয়৷ এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি অভিনব উপহার দেবেন বলে ঠিক করেছিলেন প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভার৷

Published on: Sep 5, 2026, 17:34:11 IST
Advertisement

Belgian Chocolate Gift: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভার দিল্লির ইন্ডিয়া গেটের আদলে তৈরি একটি চকোলেটের ভাস্কর্য উপহার আনতে চেয়েছিলেন (Belgian Chocolate Gift)। কিন্তু ভারতে আসার পথেই গলে নষ্ট হয়ে যায় সেই চকোলেটের ইন্ডিয়া গেট! আর সে কথা প্রধানমন্ত্রীর সামনে স্বীকার করে আক্ষেপ জানান বার্ট ডে ওয়েভার। পরে সেই গলে যাওয়া ইন্ডিয়া গেটের রেপ্লিকার ছবি পোস্ট করে বেলজিয়াম দূতাবাস জানিয়েছে, ‘নেক্সট টাইম।’

ভারতে পৌঁছনোর আগেই গলে গেল 'ইন্ডিয়া গেট', বিশেষ বার্তা বেলজিয়াম দূতাবাসের (সৌজন্যে টুইটার)
ভারতে পৌঁছনোর আগেই গলে গেল 'ইন্ডিয়া গেট', বিশেষ বার্তা বেলজিয়াম দূতাবাসের (সৌজন্যে টুইটার)

সদ্য ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত করেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভার। নয়াদিল্লির হায়দরাবাদ হাউজে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয় এবং একগুচ্ছ চুক্তি স্বাক্ষরিত হয়৷ এই সফরে প্রধানমন্ত্রী মোদীকে একটি অভিনব উপহার দেবেন বলে ঠিক করেছিলেন প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভার৷ বেলজিয়ামের সবচেয়ে উৎকৃষ্ট মানের চকোলেট দিয়ে তৈরি নয়াদিল্লির ঐতিহাসিক ইন্ডিয়া গেটের স্থাপত্য এনেছিলেন তিনি৷ কিন্তু উপহারটি কূটনৈতিক সফরের পথেই নষ্ট হয়ে গিয়েছে৷ প্রধানমন্ত্রী মোদীর হাতে উপহার পৌঁছে দিতে না পারার আক্ষেপ অকপটে তুলে ধরেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী।

মজার ছলে তিনি বলেন, 'ইন্ডিয়া গেট যেমন শতাব্দীর পর শতাব্দী ধরে মাথা উঁচু করে পোক্ত হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ইন্ডিয়া গেটের বেলজিয়ান চকলেট রেপ্লিকা সেভাবে নিজেকে ধরে রাখতে পারেনি।' রবার্ট ডি ওয়েভার জানান, 'ভারতে নিয়ে আসার পথে চকোলেটটি নষ্ট হয়ে যায়। আমাদের কাছে আরেকটি রয়েছে এবং সেটি আমি প্রধানমন্ত্রী মোদীর কাছে পৌঁছে দেব।' খানিকটা রসিকতা করেই তিনি বলেন, চকলেট কিন্তু কূটনীতির সেরা। তবে কূটনৈতিক সফরের জন্য সেরা নয়। বেলজিয়ামের প্রধানমন্ত্রীর অকপট ব্যাখ্যা শুনে নিজের হাসি চেপে রাখতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে বেলজিয়াম দূতাবাসের তরফে 'ইন্ডিয়া গেট' রেপ্লিকা চকলেটের ছবি পোস্ট করেও দুঃখপ্রকাশ করা হয়। বেলজিয়াম প্রধানমন্ত্রীর সফরকালে চকলেট গলে যাওয়ার বিষয়টি তুলে ধরে বেলজিয়াম দূতাবাস জানিয়েছে, আসছে বছর আবার হবে!

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks