Bengaluru CEO: ‘ভারত অনেক বেশি নিরাপদ!’ লন্ডনে দুঃসহ অভিজ্ঞতা, বিস্ফোরক বেঙ্গালুরুর সিইও

Bengaluru CEO: বেঙ্গালুরুর সিইও জানান, সেন্ট্রাল লন্ডনের ইউস্টন রেল স্টেশনের বাইরে একটি ক্যাবে ওঠার সময় ঘটনাটি ঘটে।

Published on: Sep 28, 2026, 15:01:04 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Bengaluru CEO: লন্ডনে লাগেজ চুরির শিকার হতে হতে অল্পের জন্য রক্ষা পেলেন বেঙ্গালুরু-ভিত্তিক এক স্টার্টআপের সহ-প্রতিষ্ঠাতা তথা সিইও। আর এই ঘটনার পর ব্রিটেনের রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নিজের অভিজ্ঞতা ও মতামত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তিনি। ডিপটেক ম্যানুফ্যাকচারিং স্টার্টআপ ‘ইথেরিয়াল মেশিনস’ (Ethereal Machines)-এর সিইও কৌশিক মুদ্দা এই অপ্রীতিকর অভিজ্ঞতার পর এক্স হ্যান্ডেলে এক পোস্টে দাবি করেছেন, লন্ডনের তুলনায় ভারত '১০০০ গুণ বেশি নিরাপদ।'

লন্ডনে দুঃসহ অভিজ্ঞতা, বিস্ফোরক বেঙ্গালুরুর সিইও Photo by Ramesh Pathania/Mint.
লন্ডনে দুঃসহ অভিজ্ঞতা, বিস্ফোরক বেঙ্গালুরুর সিইও Photo by Ramesh Pathania/Mint.

মনোযোগ সরিয়ে চুরির চেষ্টা

রবিবার এক্স-এ পোস্ট করে কৌশিক মুদ্দা জানান, লন্ডনে তাঁর প্রথম দিনেই নজর অন্যদিকে ঘুরিয়ে কীভাবে তাঁর ব্যাগপত্র চুরির চেষ্টা করা হয়েছিল। বেঙ্গালুরুর সিইও জানান, সেন্ট্রাল লন্ডনের ইউস্টন রেল স্টেশনের বাইরে একটি ক্যাবে ওঠার সময় ঘটনাটি ঘটে। কৌশিক মুদ্দা গাড়ির ডিকিতে (বুটে) নিজের লাগেজ রেখে ভেতরে উঠে বসতেই এক ব্যক্তি জানালার কাছে এসে দাবি করেন যে ক্যাবের টায়ার পাংচার হয়ে গেছে। এরপর কৌশিক গাড়ি থেকে নেমে দেখতে পান, অন্য এক ব্যক্তি তাঁর ব্যাগপত্র হাতানোর জন্য ডিকিতে হাত ঢুকিয়ে দিয়েছে। ভারতীয় সিইও আর কোনও দ্বিধা করেননি। মনোযোগ সরিয়ে চুরি করার কৌশল ধরে ফেলে তিনি তৎক্ষণাৎ চোরকে ধাক্কা মেরে ফেলে দেন এবং নিজের ব্যাগ ছিনিয়ে নেন। তাঁর এক্স পোস্ট অনুযায়ী, এর পরই চোরেরা পালিয়ে যায়।

'ভারত অনেক বেশি নিরাপদ'

গোটা ঘটনা বিবরণ দিয়ে এক্স-এ কৌশিক লেখেন, 'লন্ডনে প্রথম রাত—ইউস্টন থেকে বেরোলাম, ক্যাবের বুটে ব্যাগ রাখলাম। গাড়িতে গিয়ে বসতেই এক ব্যক্তি এসে দাবি করল টায়ার পাংচার হয়ে গেছে।' 'নেমেই দেখলাম অন্য একটি ছেলে আমার ব্যাগ চুরির জন্য বুটের ভেতরে হাত ঢুকিয়ে রেখেছে। তাকে ধাক্কা মেরে ফেলে নিজের ব্যাগ ছিনিয়ে নিলাম এবং তারা দৌড়ে পালাল,' জানান তিনি। লন্ডনের সঙ্গে ভারতের নিরাপত্তার তুলনা টেনে নিজের বক্তব্যের ইতি টানতে গিয়ে কৌশিক লেখেন, 'ভারত ১০০০ গুণ বেশি নিরাপদ।'

সম্প্রতি বিবিসির একটি প্রতিবেদনে উদ্ধৃত ইউকে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স (ONS)-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে লন্ডনের ১২.২ শতাংশ মানুষ ব্যক্তিগতভাবে অপরাধের শিকার হয়েছেন। বিবিসির অন্য একটি প্রতিবেদনে এও উল্লেখ করা হয়েছে যে, অপরাধী চক্রের বিরুদ্ধে পুলিশের কড়া পদক্ষেপের ফলে লন্ডনের কিংস ক্রস এবং সেন্ট প্যানক্রাস স্টেশনে লাগেজ চুরির ঘটনা কিছুটা কমেছে।কমেন্ট সেকশনে অনেকেই জানিয়েছেন যে লন্ডনে তাঁরাও একই ধরনের চুরির সম্মুখীন হয়েছিলেন। তবে এর পাশাপাশি কৌশিককে চরম বর্ণবিদ্বেষমূলক মন্তব্যেরও শিকার হতে হয়েছে।