Benjamin Netanyahu: জাতীয় নির্বাচনে ‘ভোট চুরির’ অভিযোগ তুললেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার প্রাথমিক ট্রেন্ড সামনে আসতেই সরাসরি আরব দলগুলির দিকে আঙুল তুলেছেন তিনি। শুধু তাই নয়, সমস্ত সাক্ষ্য-প্রমাণ প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন রা’আম, জয়েন্ট লিস্টের শীর্ষ নেতারা।
ইজরায়েলের জাতীয় নির্বাচন হয়েছে মঙ্গলবার। বুধবার সকাল থেকে শুরু হয়েছে গণনা। এখনও ফলাফল সামনে আসেনি। তবে প্রাথমিক ট্রেন্ডে ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা প্রবল। ১৬০ আসনের নেসেটে সরকার গড়তে প্রয়োজন ৬১টি আসন। কিন্তু নেতানিয়াহুর দল লিকুদ পার্টি বা বিরোধী নেতা গাদি আইজেনকোটের ইয়াশার, দু’পক্ষই ম্যাজিক ফিগার থেকে বহু দূরে। এখনও পর্যন্ত ৫৫-র গণ্ডিই পেরতে পারেনি কেউ। সরকার গড়তে আরব দলগুলির সমর্থন চাই সেটা এখনই স্পষ্ট। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ভোট চুরির অভিযোগে সরব হয়েছেন নেতানিয়াহু। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘আরব দলগুলির নির্বাচনী ফল চুরির বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত এবং অপরাধীদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ আইনি ব্যবস্থা নিতে আমরা পুলিশ ও শিন বেটের কাছে দাবি জানাচ্ছি।’
তিনি আরও বলেন, তাঁর দলের কাছে আরব দল রা’আমের প্রতীকযুক্ত নগদ টাকা ভর্তি খাম, ভোট দেওয়ার গোপন কক্ষে একাধিকবার ভোট দেওয়ার কয়েকটি ঘটনা এবং একাধিক পরিচয় ব্যবহার করে ভোট দেওয়ার প্রমাণ রয়েছে বলে দাবি করা হচ্ছে। নেতানিয়াহু বলেন, ‘এটি ইজরায়েলের গণতন্ত্র এবং দেশের নাগরিকদের ভোটাধিকারকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে কঠোর হাতে এবং অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।’ তাঁর দল লিকুদ পার্টিও জানিয়েছে একই কথা। তাদের অভিযোগ, ‘অবাধে ঘুষ, হুমকি, হিংসা, জালিয়াতি চলেছে।’ এমনকী নিষিদ্ধ সফটওয়্যার ব্যবহারের দাবিও তুলেছে তারা। আরব দলগুলির বিরুদ্ধে ভোটারদের মধ্যে টাকা ছড়ানোর অভিযোগও করেছে লিকুদ পার্টি। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে টাকা আর রা’আম পার্টির ব্যালট দিয়ে আসা হয়েছিল বলে দাবি তাদের। এমনকী ভোটকেন্দ্রে কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। অভিযোগের তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ ও ইজরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের কাছে আবেদন জানিয়েছে তারা। পাল্টা রা’আমের নেতা মনসুর আব্বাসের অভিযোগ, ‘পুরোটাই মিথ্যা প্রচার। ওরা উস্কানি দিচ্ছে।’
অন্যদিকে, এই পরিস্থিতিতে রা’আম দলের হয়ে ভোট কেনার চেষ্টার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে টাকা ভর্তি খাম এবং ২৪ হাজারের বেশি ইজরায়েলি শেকেল উদ্ধার করা হয়েছে বলে খবর। ভারতীয় মুদ্রায় ওই অর্থের পরিমাণ প্রায় ৬.৫ লক্ষ টাকা। এই ঘটনাকে ‘অস্বাভাবিক’ বলে বর্ণনা করেছেন সেন্ট্রাল ইলেকশনস কমিটির ভারপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল ডিন লিভনে। তাঁর বক্তব্য, ‘ভোটকেন্দ্রে পৌঁছনোর আগেই ভোটারদের ঘুষ দেওয়ার চেষ্টা হয়েছে। তিন জনকে আটক করে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।’
{{/usCountry}}অন্যদিকে, এই পরিস্থিতিতে রা’আম দলের হয়ে ভোট কেনার চেষ্টার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে টাকা ভর্তি খাম এবং ২৪ হাজারের বেশি ইজরায়েলি শেকেল উদ্ধার করা হয়েছে বলে খবর। ভারতীয় মুদ্রায় ওই অর্থের পরিমাণ প্রায় ৬.৫ লক্ষ টাকা। এই ঘটনাকে ‘অস্বাভাবিক’ বলে বর্ণনা করেছেন সেন্ট্রাল ইলেকশনস কমিটির ভারপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল ডিন লিভনে। তাঁর বক্তব্য, ‘ভোটকেন্দ্রে পৌঁছনোর আগেই ভোটারদের ঘুষ দেওয়ার চেষ্টা হয়েছে। তিন জনকে আটক করে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।’
{{/usCountry}}