Benjamin Netanyahu's Son: ইজরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেত জানিয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জ্যেষ্ঠ পুত্র ইয়ার নেতানিয়াহুর জীবনে ‘গুরুতর হুমকি’ থাকায় তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গোপনে বিমানে করে ইজরায়েলে ফিরিয়ে আনা হয়েছে। সম্প্রতি নেতানিয়াহু নিজেই দাবি করেছিলেন, ইরান তার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছে, যদিও তিনি সেই সময় নির্দিষ্ট করে কোনো বিস্তারিত জানাননি।

সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ইয়ার নেতানিয়াহুকে ক্ষতি করার একটি গুরুতর হুমকি ছিল এবং এর পরিপ্রেক্ষিতে মূল্যায়ন শেষে তাঁকে তার নিরাপত্তা দল-সহ জরুরি ভিত্তিতে ফ্লোরিডা থেকে ইজরায়েলে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সেই হুমকির প্রকৃতি, এর নেপথ্যে কারা রয়েছে বা কখন এই অভিযান চালানো হয়েছিল, সে বিষয়ে কিছু জানায়নি গোয়েন্দা সংস্থাটি। এক বিবৃতিতে শিন বেত নিশ্চিত করে বলে, 'ইয়ার নেতানিয়াহুকে ক্ষতি করার একটি গুরুতর হুমকি ছিল এবং এর পরিপ্রেক্ষিতে মূল্যায়ন শেষে তাঁকে তার নিরাপত্তা দল-সহ জরুরি ভিত্তিতে সরিয়ে নিয়ে ইজরায়েলে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
এর আগে বুধবার সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন আইনপ্রয়োগকারী সূত্র জানায়, গত বছরের ডিসেম্বরে ইজরায়েলি গোয়েন্দারা ফ্লোরিডায় ইয়ারের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র উদ্ঘাটন করে। চ্যানেল ১২-এর তথ্য অনুযায়ী, এই অভিযান চালাতে শিন বেত সে সময় নিউ ইয়র্কে ইজরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের নিরাপত্তায় নিয়োজিত এজেন্টদের পুনর্বন্টন করেছিল। অভিযোগ, ইরানি গুপ্তচররা ইয়ারের বাসস্থান ও গতিবিধি পর্যবেক্ষণ করছিল। ইয়ার মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ কয়েক বছর বিলাসবহুল জীবনযাপন করেন এবং তাঁকে তাৎক্ষণিকভাবে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। জানা গেছে, তিনি নিজের জিনিসপত্র সংগ্রহ না করেই ইজরায়েলে ফিরে আসেন। সম্প্রতি সংবাদমাধ্যম চ্যানেল ১৪-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেন, 'ইরান আমার এক ছেলেকে লক্ষ্যবস্তু করেছিল। তারা আমার ছেলেকে হত্যা করার চেষ্টা করেছিল।'
উল্লেখ্য, ইয়ারের দীর্ঘ বিদেশ অবস্থান ইজরায়েলে সমালোচনার মুখে ছিল, বিশেষ করে ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার পর, যখন গাজায় সামরিক অভিযানের জন্য লক্ষ লক্ষ রিজার্ভ সেনাকে ডাকা হয়েছিল, তখন তিনি বিদেশে ছিলেন কেন-এই প্রশ্ন তোলেন অনেকেই।
হুমকির মুখে ডোনাল ট্রাম্প-পুত্র?
{{/usCountry}}উল্লেখ্য, ইয়ারের দীর্ঘ বিদেশ অবস্থান ইজরায়েলে সমালোচনার মুখে ছিল, বিশেষ করে ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার পর, যখন গাজায় সামরিক অভিযানের জন্য লক্ষ লক্ষ রিজার্ভ সেনাকে ডাকা হয়েছিল, তখন তিনি বিদেশে ছিলেন কেন-এই প্রশ্ন তোলেন অনেকেই।
হুমকির মুখে ডোনাল ট্রাম্প-পুত্র?
{{/usCountry}}অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ পুত্র ব্যারন ট্রাম্প তাঁর জীবনের তৃতীয় দশকে পা দেওয়ার পর থেকেই চরম নিরাপত্তা বলয়ের মধ্যে থেকে একপ্রকার আত্মগোপনে জীবনযাপন করছেন। বাবার ওপর একের পর এক প্রাণঘাতী হামলার পর উদ্ভূত রাজনৈতিক সহিংসতার আবহাওয়াই এর প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। এমনটাই দাবি করা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের। প্রতিবেদন অনুযায়ী, নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে ব্যারন দ্বিতীয় বর্ষের পড়াশোনা শেষ করার পাশাপাশি ট্রাম্পের কনিষ্ঠ সন্তান নিজেকে খুব আড়ালে রাখছেন। ব্যারন তার গ্রীষ্মকালীন ছুটির বেশিরভাগ সময় মা ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে নিউ জার্সির ‘ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাব বেডমিনস্টার’-এ কাটিয়েছেন। ট্রাম্প পরিবারের ঘনিষ্ঠ জানিয়েছে, ‘সে বাইরে বের হয় না।' অপর এক সূত্র জানিয়েছে, ‘ছেলেটি বেশ আত্মকেন্দ্রিক।’ ব্যারন সবার নজরকাড়া পছন্দ করেন না এবং তা এড়িয়ে চলার চেষ্টা করেন। তিনি দ্রুত তাঁর ব্যক্তিগত বাসস্থানে চলে যান বলে জানা গেছে। সূত্র আরও জানান, ‘তাঁকে আশেপাশে কোথাও ঘুরে বেড়াতে দেখা যায় না।’ নিউ ইয়র্ক পোস্টের মতে, ব্যারন রক্ষণশীল এক্টিভিস্ট চার্লি কার্কের বেশ ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন এবং তার হত্যাকাণ্ড ব্যারনকে গভীরভাবে প্রভাবিত করেছিল। বাবাকে এই খবরটি জানাতে ফোন করে ব্যারন বলেছিলেন, ‘বাইরে বের হলে এটাই ঘটে।’
সম্প্রতি ইরানি চরমপন্থীরা ‘হোয়ার টু কিল ব্যারন ট্রাম্প’ (কোথায় ব্যারন ট্রাম্পকে হত্যা করা যায়) শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে ফার্স্ট সানের গতিবিধি দেখানো হয়েছে বলে দাবি করা হয়। এমনকী তাঁর মাথার দাম ১০ মিলিয়ন ডলার (৯৫ কোটি টাকার বেশি) ঘোষণা করা হয়েছে। ব্যারনের মা মেলানিয়া ট্রাম্পও ইরানি চরমপন্থীদের লক্ষ্যবস্তু হয়েছেন; এপ্রিলে করেসপন্ডেন্টস ডিনারে প্রেসিডেন্টের পাশে মেলানিয়া ট্রাম্পও উপস্থিত ছিলেন। ফার্স্ট লেডি যে তাঁর ছেলেকে নিয়ে অত্যন্ত সুরক্ষাকামী তা সবারই জানা। ২০২২ সালের শুরুর দিকে ডোনাল্ড ট্রাম্প দুই মেয়াদের মধ্যবর্তী সময় পার করছিলেন, যার অর্থ হলো মার্চে ১৬ বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যারন তার সিক্রেট সার্ভিস সিকিউরিটি কভার হারানোর ঝুঁকিতে ছিলেন।