...
...
Next Story

Pakistan Dera Ismile Blast: পাকিস্তান ফের কেঁপে উঠল ভয়াবহ বিস্ফোরণে! নিমেষে মৃত্যু ১১ জনের, আহত বহু

ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। এবার সেদেশের ডের ইসমাইল এলাকায় এক বিস্ফোরণ ঘটেছে বলে খবর।

Published on: Sep 26, 2026, 17:38:22 IST
Advertisement

কিছুদিন আগেই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় কোহাত পুলিশ এলাকার অন্তর্গত এক মসজিদের কাছে ঘটে যায় ভয়াবহ বিস্ফোরণ। তার এক মাস কাটতে না কাটতেই ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। এবার সেদেশের খাইবার পাখতুনখোয়ারই ডের ইসমাইল এলাকায় এক বিস্ফোরণ ঘটেছে বলে খবর। যার জেরে ১১ জনের মৃত্যু হয়েছে কমপক্ষে। এদিকে, আহতের সংখ্যা ৩০।

পাকিস্তান ফের কেঁপে উঠল ভয়াবহ বিস্ফোরণে! নিমেষে মৃত্যু ১১ জনের, আহত বহু (প্রতীকী ছবি)
পাকিস্তান ফের কেঁপে উঠল ভয়াবহ বিস্ফোরণে! নিমেষে মৃত্যু ১১ জনের, আহত বহু (প্রতীকী ছবি)

আলজাজিরা নেটওয়ার্কের খবর অনুসারে, পাকিস্তানে এই ডেরা ইসমাইল এলাকার বিস্ফোরণে ৭ নিরাপত্তা বাহিনীর কর্মী নিহত হয়েছেন। এর আগে, সদ্য পাকিস্তানে খাইবার পাখতুনখোয়ায় বিস্ফোরণের জেরে বহু জনের মৃত্যু হয়। তারপরই আফগানিস্তানে তালিবানের ড্রোন মজুতের শিবির বরাবর হামলা করে পাকিস্তান। আফগানিস্তানের বুকে পাকিস্তানি হামলার জেরেও মৃত্যুর খবর উঠে আসে। প্রসঙ্গত, ডুরান্ড লাইন নিয়ে বহু দিন ধরেই দুই প্রতিবেশী আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সংঘাত রয়েছে। তার মাঝেই খাইবার পাখতুনখোয়ায় গত শুক্রবার ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ঘটনায় বহু পুলিশ কর্মী নিহত হন বলেও জানা গিয়েছে। সেই ঘটনায় বিস্ফোরক বোঝাই গাড়ি ঢুকে পড়ে কোহাতের ওই এলাকায়। এরপর সপ্তাহ ঘুরতে না ঘুরতে ফের খাইবার পাখতুনখোয়ারই এক এলাকায় বিস্ফোরণের শিকার হয় পাকিস্তান।

জানা গিয়েছে, শনিবার উত্তর পশ্চিম পাকিস্তানের পুলিশ চেক পয়েন্টের কাছে একটি বিস্ফোরক বোঝাই গাড়িতে বিস্ফোরণ ঘটে। এই এলাকা খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল জেলার অন্তর্গত। জানা গিয়েছে, তেহরিক-এ-তালিবান পাকিস্তান, এই হামলার দায় নিয়েছে। এই সংগঠন পাকিস্তানি তালিবান নামেও পরিচিত।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks