Blast in Pakistan: রিক্সা-বোমা? ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান! আফগান-সংঘাতের মাঝে ব্লাস্টে মৃত ৯
Pakistan Latest news: নিকটবর্তী বান্নু জেলায় একটি নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী বোমা হামলা ও বন্দুক হামলায় ১৫ জন পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার কয়েকদিন পর এই বোমা হামলার ঘটনাটি ঘটল।
Blast in Pakistan: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার এক বাজার এলাকায় এদিন ভয়াবহ বিস্ফোরণ ঘটে যায়। মুহূর্তে রক্তাক্ত হয়ে ওঠে এলাকা। সেখানে এই বিস্ফোরণের জেরে ৯ জনের মৃত্যু হয়েছে, বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। বহুজন আহত হয়েছেন।
উত্তর-পশ্চিম পাকিস্তানের প্রদেশ খাইবার পাখতুনখোয়া (কেপি)-র পশ্চিমে আফগানিস্তানের সাথে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। এদিকে, পাকিস্তানের সঙ্গে বেশ কয়েক মাস ধরে আফগানিস্তানের সীমান্ত সংঘাত চরমে রয়েছে। বহুবারই আফগানিস্তানের বুকে পাকিস্তান হামলা চালিয়েছে। এরপর সেই আফগানিস্তানের সঙ্গে লাগোয়া সীমান্ত থাকা খাইবার পাখতুনখোয়ায় এই বিস্ফোরণ ঘটল।
এদিকে, ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর এনডিটিভি প্রকাশিত এক রিপোর্ট বলছে, অপারেশন সিঁদুরে গুঁড়িয়ে যাওয়া জঙ্গি ক্যাম্পগুলিকে পাকিস্তান ধীরে ধীরে তাদের বিভিন্ন প্রান্তিক জায়গায় ছড়িয়ে দিতে শুরু করেছে। সেই প্রান্তিক জায়গাগুলির মধ্যে খাইবার পাখতুনখোয়া অন্যতম। সেই রিপোর্টে বলা হয়েছে, জইশ-এ-মহম্মদ ও হিজবুল-মুজাহিদ্দিনের মতো বেশ কিছু জঙ্গি সংগঠন তাদের ক্যাম্প আফগান ফ্রন্টিয়ারের কাছাকাছি খাইবার পাখতুনখোয়ায় সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেই খাইবার পাখতুনখোয়ায় এবার বিস্ফোরণ!
জানা যাচ্ছে, খাইবার পাখতুনখোয়ার লাক্কিমারওয়াত এলাকায় ওই বিস্ফোরণ ঘটে। স্থানীয় পুলিশ প্রধান আজমত উল্লাহ জানিয়েছেন, একটি ব্যস্ত বাজারে রিকশায় লাগানো বোমা বিস্ফোরিত হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, নিহতদের মধ্যে দুই ট্রাফিক পুলিশ সদস্য ও একজন মহিলা রয়েছেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পাকিস্তানের এই বিস্ফোরণে রিক্সা-বোমা বিস্ফোরণ হয়েই ভয়াবহ কাণ্ড ঘটে। ঘটনার নেপথ্যে, কে বা কারা রয়েছে, তা এখনও জানাতে পারেনি পুলিশ।
এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি, যদিও সন্দেহ পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর ওপর পড়বে বলে ধারণা করা হচ্ছে। আফগানিস্তানের তালিবান শাসকদের থেকে আলাদা হলেও তাদের বন্ধু এই সংগঠনটি সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বাড়িয়েছে। নিকটবর্তী বান্নু জেলায় একটি নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী বোমা হামলা ও বন্দুক হামলায় ১৫ জন পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার কয়েকদিন পর এই বোমা হামলার ঘটনাটি ঘটল।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


