BNP on Jamaat E Islami: 'জামাতের উত্থানের দায় আওয়ামী লীগের', একদা বেস্টফ্রেন্ডকে 'উগ্রবাদী' বললেন BNP মহাসচিব
ভোটে জেতার পর জামাতকে 'উগ্রবাদী' আখ্যা দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের জন্যেই জামাতের উত্থান হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় বহু রাজাকারকে ফাঁসিতে ঝোলালেও কট্টরপন্থীদেরও মন জয়ের চেষ্টা করেছে। বহু জামাতপন্থীকে নিজেদের দলে নিয়েছিল আওয়ামী লীগ।
আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জামাতে ইসলামিকে নিজেদের জোটসঙ্গী করে রেখেছিল বিএনপি। তবে হাসিনা পরবর্তী সময়ে সেই জামাতে ইসলামিকেই বারংবার তোপ দেগেছে বিএনপি। আর এবার ভোটে জেতার পর জামাতকে 'উগ্রবাদী' আখ্যা দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরই সঙ্গে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের জন্যেই জামাতের উত্থান হয়েছে। প্রসঙ্গত, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় বহু রাজাকারকে ফাঁসিতে ঝোলালেও কট্টরপন্থীদেরও মন জয়ের চেষ্টা করেছে। বহু জামাতপন্থীকে নিজেদের দলে নিয়েছিল আওয়ামী লীগ। এদিকে মাদ্রাসার পড়ুয়াদের ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকায় বসার অনুমতি দিয়েছিল হাসিনার সরকার।
জামাতের উত্থানের জন্য আওয়ামী লীগকে তোপ দাগেন বিএনপি নেতা (REUTERS)
এই আবহে আজ মির্জা ফখরুল বলেন, 'দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট শাসন ছিল। যখনই গণতন্ত্র চাপা থাকে, তাকে যখন আটকে দেয়া হয়, তার যখন কণ্ঠ রুদ্ধ করা হয়, তখন অন্য উগ্রবাদী শক্তিগুলো মাথাচাড়া দিয়ে ওঠে এবং সেটাই এদেশে হয়েছে। আজ জামাতের যে উত্থান হয়েছে এই দেশে, সেটা আওয়ামী লীগের কারণে হয়েছে। তাদের দমনপীড়নমূলক শাসন, বিরোধী দলকে কাজ করতে না দেওয়ার কারণে জামাত উঠেছে।'
উল্লেখ্য, এবারের নির্বাচনে পাকপন্থী জামাতকে তীব্র আক্রমণ শানিয়েছিল বিএনপি। জামাতকে স্বাধীনতি বিরোধী শক্তি হিসেবে আখ্যা দিয়ে তোপ দেগেছেন বিএনপি নেতারা। এর আগে অবশ্য বিএনপির সঙ্গে বিভিন্ন সময়ে ক্ষমতায় থেকেছে জামাতে ইসলামি। তবে আওয়ামী লীগ বিহীন নির্বাচনে একে অপরের বিরুদ্ধে লড়াই করে জামাত। বাংলাদেশের ইতিহাসে এই নির্বাচন জামাতের জন্য সবচেয়ে সম্ভাবনাময় ছিল। তবে বিএনপির ঝড়ে তারা উড়ে যায়। এবং আওয়ামী লীগ পরবর্তী সময়ে বিএনপি-ও মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকাকে ইস্যু করে তুলেছে।
৩০০টি আসনের মধ্যে ২০০টিরও বেশি আসনে বিএনপি এবং তাদের জোটসঙ্গীরা জয়ী হয়েছে। তবে নিজেদের সবথেকে 'সম্ভাবনাময়' নির্বাচনে জামাতে ইসলামি জোট ৫০ পার করেছে। এবং এর মধ্যে পশ্চিমবঙ্গ লাগোয়া পশ্চিম বাংলাদেশ এবং উত্তর বাংলাদেশে সীমান্তবর্তী আসনগুলিতে একচেটিয়া ভাবে জয়ী হয়েছে তারা। খুলনা এবং রাজশাহী ডিভিশনের সবকটি সীমান্তবর্তী আসনে জামাতে ইসলামি জয়ী হয়েছে। এদিকে উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গ লাগোয়া রংপুর ডিভিশনে অবশ্য বিএনপি অধিকাংশ আসন জিতেছে। তবে কোচবিহার লাগোয়া নীলফামারি, গাইবান্ধা, রংপুর উপজেলায় আবার অধিকাংশ আসনে জামাতে ইসলামি। শেষ পাওয়া খবর অনুযায়ী, সারা দেশে বিএনপি জোটের ঝুলিতে ২১২টি আসন গিয়েছে। এদিকে জামাতের নেতৃত্বাধীন জোটের ঝুলিতে গিয়েছে ৭৭টি আসন।