‘এসব বলার জন্য অনেকে আমায় ভারতের দালাল, র এজেন্ট..’, বাংলাদেশের তারেকের মন্ত্রীর মন্তব্যে তোলপাড়, চটে লাল জামায়েত!

তারেক রহমানের মন্ত্রিসভার সদস্য ইকবাল হাসান মাহমুদের বক্তব্যে তোলপাড় বাংলাদেশ! কী বলেছেন তিনি?

Published on: Feb 22, 2026, 16:57:04 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাংলাদেশে বিএনপির সরকার আসার পর এবার তারেক রহমান মন্ত্রিসভার সদস্য ইকবাল হাসান মাহমুদের বক্তব্যে নতুন করে বিতর্কের ঝড় উঠছে। সেদেশে সদ্য মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বক্তব্য পেশ করছিলেন, সেখানেই তিনি ‘ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ, এগুলোর বাংলার সঙ্গে কোনও সম্পর্ক নেই’, বলে মন্তব্য করেন। সেই মন্তব্যের পর জামায়েত ইসলামি ক্ষোভে ফুটছে!

ইকবাল হাসান মাহমুদ (টুকু)
ইকবাল হাসান মাহমুদ (টুকু)

বাংলাদেশে তারেক রহমানের মন্ত্রিসভার সদস্য তথা সেদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু)। তিনি মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন,' আজ বাংলা ভাষা সম্পর্কে আমরা নিজেরা যদি একটু চিন্তা করতাম, তাহলে আজকের জেন-জি ইনকিলাব বলত না। তারা ইনকিলাব বললে আমার রক্তক্ষরণ হয়। এটার জন্যই মুক্তিযুদ্ধে গিয়েছিলাম? অথচ না গেলেও চলত। সমাজ পরিবর্তনের জন্য জীবন দিতে গিয়েছিলাম। কিন্তু সমাজ যে উল্টো দিকে হাঁটে, এখন সেটা দেখছি।' তিনি বলেন,' বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না। ইনকিলাব, ইনকিলাব মঞ্চ ও আজাদির মতো এখন নতুন নতুন শব্দ শুনছি। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ,এগুলোর বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। যারা আমাদের মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, এগুলো তাদের ভাষা। সুতরাং দেশকে ভালোবেসে নিজেকে পরিশুদ্ধ করতে হবে।' এখানেই শেষ নয়। তিনি একইসঙ্গে বলেন,' এসব কথা বলায় অনেকেই আমাকে ভারতের দালাল ও 'র'-এর এজেন্ট বানিয়ে ফেলবে। তারপরও আমি বলব, কারণ, এটা বলার জন্যই আমি জীবন দিতে গিয়েছিলাম, মুক্তিযুদ্ধে গিয়েছিলাম।'

এদিকে, বাংলাদেশে বিএনপির বর্তমান বিরোধী দল জামায়েত, বিষয়টি নিয়ে, গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। দলটির দাবি, মন্ত্রীর এই বক্তব্য কেবল অসঙ্গতই নয়, বরং ইতিহাস, ভাষাতত্ত্ব ও গণআকাঙ্ক্ষার বাস্তবতাকে অস্বীকার করার শামিল। জামায়েত বলছে, ‘ইনকিলাব’ শব্দটি আরবি উৎসভিত্তিক হলেও এটি উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ। জামায়েতের তরফে বলা হচ্ছে, ‘কোনও শব্দের উৎপত্তিকে কেন্দ্র করে তাকে ‘বাংলাবিরোধী’ আখ্যা দেওয়া ভাষাবিজ্ঞানের মৌলিক নীতির পরিপন্থী।’

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More