BNP MP on Hindu Security: হিন্দুদের সাথে অন্যায় করলে মুসলিমদের ছাড় না দেওয়ার বার্তা বাংলাদেশি সাংসদের

বিএনপি সাংসদ বলেন, কোনও মুসলিম যদি হিন্দু বা আদিবাসীদের সঙ্গে অন্যায় করে, তাহলে তিনি ছাড় দেবেন না। সঙ্গে এলাকার সন্ত্রাসী এবং চাঁদাবাজদেরও বেআইনি কাজ ছেড়ে দেওয়ার জন্য বার্তা দেন মঞ্জুরুল।

Published on: Feb 16, 2026, 13:31:01 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর বার্তা দিলেন দিনাজপুর-১ আসনের নবনির্বাচিত বিএনপি সাংসদ মহম্মদ মঞ্জুরুল ইসলাম। এই আবহে ভোটে জিতে এলাকার বাসিন্দাদের উদ্দেশে অভয় প্রদান করেন তিনি। বলেন, কোনও মুসলিম যদি হিন্দু বা আদিবাসীদের সঙ্গে অন্যায় করে, তাহলে তিনি ছাড় দেবেন না। সঙ্গে এলাকার সন্ত্রাসী এবং চাঁদাবাজদেরও বেআইনি কাজ ছেড়ে দেওয়ার জন্য বার্তা দেন মঞ্জুরুল।

বিএনপি সাংসদ বলেন, কোনও মুসলিম যদি হিন্দু বা আদিবাসীদের সঙ্গে অন্যায় করে, তাহলে তিনি ছাড় দেবেন না।
বিএনপি সাংসদ বলেন, কোনও মুসলিম যদি হিন্দু বা আদিবাসীদের সঙ্গে অন্যায় করে, তাহলে তিনি ছাড় দেবেন না।

আমরা এখানে সব দলের মানুষ সব ধর্মের মানুষের ভোটে বিজয়ী হয়েছি। এর জন্য সবাইকে সমান চোখে দেখা আমার দায়িত্ব। বিশেষ করে যারা সনাতনী এবং আদিবাসী, তাদের সঙ্গে যদি সংখ্যাগুরু মুসলিমদের কেউ অন্যায় আচরণ করে, তাহলে আমি ছাড় দেব না। আমরা সবাই ভাই ভাই। হিন্দু-মুসলিম-আদিবাসী, আমরা সবাই সমান অধিকারে এখানে বাস করতে চাই। কেউ কাউকে ছোট করে দেখবেন না, কাউকে হেয় করবেন না। যারা বাহুবলী, অর্থবান, তাদের প্রবণতা আছে প্রভাব খাটানোর। তবে নতুন বাংলাদেশে তেমনটা করা যাবে না।

বিএনপি নেতা আরও বলেন, 'আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন, ভবিষ্যতেও সেই ভালোবাসা আমি চাই। ভালোবাসার জন্য আমি কোনও সন্ত্রাসীর সঙ্গে আপস করব না। আমি যখন সাংসদ আছি, তখন কোনও সন্ত্রাসী কার্যকলাপ করবেন না। আমি যখন সাংসদ থাকব না, তখন যা ইচ্ছা করবেন। পাঁচবছর আমাকে ভালো থাকতে দিন, সন্ত্রাসী আর চাঁদাবাজরাও ভালো থাকবেন।'

উল্লেখ্য, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-১ আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৮ হাজার ৪৮৯ পেয়ে জয়ী হয়েছেন মঞ্জুরুল। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলামি মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মহম্মদ মতিউর রহমান পেয়েছিলেন ১ লাখ ১৬ হাজার ৪৮৮ ভোট। এই আসনে নারী ও সনাতন ধর্মীয় ভোটারদের উপস্থিতির হার ছিল উল্লেখযোগ্য।

প্রসঙ্গত, বাংলাদেশের উত্তরে সীমান্তবর্তী অঞ্চলগুলিতে ভোটের ফলে হিন্দুদের একটা বড় প্রভাব পড়েছে। একদা আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত ছিলেন বাংলাদেশি হিন্দুরা। তবে আওয়ামী লীগ বিহীন নির্বাচনে জামাতকে ঠেকাতে বিএনপির ওপর ভরসা রেখেছেন বাংলাদেশের হিন্দু ভোটাররা। এমনিতে পশ্চিমবঙ্গ লাগোয়া অধিকাংশ আসনে জামাতে ইসলামি জিতেছে। তবে উত্তর বাংলাদেশে বিএনপি থাবা বসাতে পেরেছে সীমান্তবর্তী আসনগুলিতে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More