BNP MP on Bangladeshi Hindu Voters: 'সনাতনীদের নিয়ে ১০০% খুশি', ভোটে জিতে হিন্দুদের হাতে মালা পরলেন বিএনপি নেতা

ফরহাদ হোসেন আজাদ ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৬৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের শফিউল আলম পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৮৬২ ভোট।

Published on: Feb 16, 2026, 11:00:40 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

হিন্দু ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পঞ্চগড় ২ আসনের বিএনপি প্রার্থী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, এলাকার হিন্দু ভোটারদের নিয়ে তিনি '১০০ শতাংশ খুশি'। বিশেষ করে হিন্দু পরিবারের নারীরা তাঁকে বিপুল পরিমাণে ভোট দিয়েছেন বলে দাবি করেন ফরহাদ। এই আবহে তিনি হিন্দুদের সমান চোখে দেখার এবং সুবিচারের অঙ্গীকার করেন। এদিকে হিন্দু ধর্মাবলম্বীরাও তাঁর বিজয়ে ফরহাদকে মালা পরিয়ে স্বাগত জানান এলাকায়। রিপোর্ট অনুযায়ী, ফরহাদ হোসেন আজাদ ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৬৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের শফিউল আলম পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৮৬২ ভোট।

হিন্দু ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পঞ্চগড় ২ আসনের বিএনপি প্রার্থী ফরহাদ হোসেন আজাদ।
হিন্দু ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পঞ্চগড় ২ আসনের বিএনপি প্রার্থী ফরহাদ হোসেন আজাদ।

এই আবহে ফরহাদ হোসেন আজাদ বলেন, 'সনাতন ধর্মাবলম্বীদের বিষয়ে আমি ১০০ শতাংশ খুশি। যেভাবে সনাতনী পরিবারগুলি স্ত্রী থেকে শুরু করে মা, দিদি, বৌদিদের... হাজার হাজার মানুষকে ভোটকেন্দ্রে পাঠিয়েছেন, তাঁরা যেভাবে ভোটে অংশগ্রহণ করেছেন, এবং আমার দলীয় কর্মীরা ছিলেন। এই কারণে আমার বিজয় সুনিশ্চিত হয়েছে। আমি এখন থেকে আর কোনও দলীয় সাংসদ নই। আমি এই এলাকার ৪ লাখ ১৭ হাজার মানুষের এমপি।'

উল্লেখ্য, বাংলাদেশের উত্তরে অবস্থিত পশ্চিমবঙ্গ লাগোয়া জেলা ঠাকুরগাঁওতে ২২ শতাংশ হিন্দু থাকেন। এই আবহে ভোটের ফলে হিন্দুদের একটা বড় প্রভাব রয়েছে। একদা আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত ছিলেন বাংলাদেশি হিন্দুরা। তবে আওয়ামী লীগ বিহীন নির্বাচনে জামাতকে ঠেকাতে বিএনপির ওপর ভরসা রেখেছেন বাংলাদেশের হিন্দু ভোটাররা। এমনিতে পশ্চিমবঙ্গ লাগোয়া অধিকাংশ আসনে জামাতে ইসলামি জিতেছে। তবে উত্তর বাংলাদেশে বিএনপি থাবা বসাতে পেরেছে সীমান্তবর্তী আসনগুলিতে।

এদিকে ভোটে জিতে হিন্দুদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বিএনপির অন্যান্য সাংসদরাও। ঠাকুরগাঁও ৩ আসনের এমপি জাহিদুর রহমান এবং ঠাকুরগাঁও–২ আসনের ডঃ আবদুস সালামও হিন্দুদের উদ্দেশে বার্তা দেন। এই নিয়ে জাহিদুর লেন, 'আমার বিজয়ের পেছনে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের ভালোবাসা ও সমর্থনই ছিল সবচেয়ে বড় শক্তি। তাদের ভোটেই আজকের এই বিজয়।' এদিকে আবদুস সালাম বলেন, 'এই দেশটা আমার, আপনাদের সবার। ভারতে যাবেন কেন। যে ভারতে চলে যেতে বলবে, তার গায়ে থাপ্পড় দিয়ে আমাকে বলবেন।'

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More