INS Mahendragiri Missile Power: ৮ ব্রহ্মস মিসাইল, 'লোডেড' বরাক, পাক-সহ শত্রুদের কাঁদাবে ভারতীয় নৌসেনার নয়া রণতরী
INS Mahendragiri Missile Power: আটটি ব্রহ্মস মিসাইল থেকে 'লোডেড' বরাক, পাকিস্তান-সহ সহ শত্রুদের কাঁদাবে ভারতীয় নৌসেনার নয়া রণতরী। বিশেষ ভারত মহাসাগরে নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আইএনএস মহেন্দ্রগিরি।
INS Mahendragiri Missile Power: ভারতীয় নৌসেনার সামুদ্রিক শক্তি আরও বৃদ্ধি পেল। ‘আত্মনির্ভর ভারত’ এবং ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের অংশ হিসেবে তৈরি অত্যাধুনিক রণতরী ‘আইএনএস মহেন্দ্রগিরি’ তুলে দেওয়া হল ভারতীয় নৌসেনার হাতে। মাঝগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড দ্বারা নির্মিত এই রণতরীটি নীলগিরি-শ্রেণির বা প্রজেক্ট ১৭এ-এর ষষ্ঠ যুদ্ধজাহাজ। এর সংযোজন ভারতীয় নৌসেনার রণকৌশলগত সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, 'প্রজেক্ট ১৭এ-র আওতায় তৈরি ফ্রিগেটগুলি হলো বহুমুখী প্ল্যাটফর্ম, যা সামুদ্রিক ক্ষেত্রে বর্তমান ও উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলার জন্য তৈরি করা হয়েছে। এই অত্যাধুনিক ফ্রিগেটটি নৌ-নকশা, গোপনীয়তা, যুদ্ধক্ষমতা, স্বয়ংক্রিয়তা এবং লড়াই চালিয়ে যাওয়ার ক্ষেত্রে এক যুগান্তকারী অগ্রগতির প্রতিফলন এবং যুদ্ধজাহাজ নির্মাণে আত্মনির্ভরতার এক প্রশংসনীয় প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।
INS মহেন্দ্রগিরির অস্ত্রভাণ্ডার: ব্রহ্মস ও বারাক মিসাইল
আইএনএস মহেন্দ্রগিরি কেবল একটি সাধারণ যুদ্ধজাহাজ নয়, এটি আধুনিক প্রযুক্তির এক অনন্য নিদর্শন। এর প্রধান বৈশিষ্ট্য হল ‘স্টেলথ’ প্রযুক্তি। অস্ত্রভান্ডারে রয়েছে দুর্ধর্ষ সব মিলাইব। এই যুদ্ধজাহাজটি আটটি দূরপাল্লার ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইলে সজ্জিত। ব্রহ্মস মিসাইলের নিখুঁত লক্ষ্যভেদের ক্ষমতা বিশ্বজুড়ে সমাদৃত। এছাড়া আকাশপথের হামলা মোকাবিলা করার জন্য এতে বসানো হয়েছে অত্যন্ত শক্তিশালী সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম ‘বারাক’। শত্রুপক্ষের কোনও বিমান বা ক্ষেপণাস্ত্রের আক্রমণ প্রতিহত করতে বারাক মিসাইল সিস্টেম অত্যন্ত কার্যকর।
আরও পড়ুন: Pentagon: হাজার হাজার মার্কিন বাহিনীর তথ্য ফাঁস! ইরানি হ্যাকারদের কাণ্ডে হতবাক পেন্টাগন: Report
শুধু মিসাইল নয়, সাবমেরিন বা ডুবোজাহাজ ধ্বংস করার জন্য এতে রয়েছে অত্যাধুনিক অস্ত্র। এই বহুমুখী ক্ষমতার কারণে মহেন্দ্রগিরি যে কোনও ধরণের সামুদ্রিক যুদ্ধে একাই যথেষ্ট শক্তিশালী ভূমিকা পালন করতে সক্ষম।
আরও পড়ুন: Iran Threat to US: 'হার্ট অ্যাটাক হতে পারে!' ট্রাম্পের প্রত্যাখ্যানে US-কে হুঁশিয়ারি ইরানের
ভারতের নৌ-শক্তির প্রভাব
বিশেষজ্ঞদের মতে, আইএনএস মহেন্দ্রগিরির অন্তর্ভুক্তি কেবল ভারতের আত্মবিশ্বাস বাড়ায়নি, বরং ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। এটি সমুদ্রপথে নজরদারি চালানো এবং শত্রুপক্ষের যেকোনো অপতৎপরতা রুখে দিতে সক্ষম। ভারতের দীর্ঘ উপকূলরেখার নিরাপত্তা নিশ্চিত করতে এই যুদ্ধজাহাজটি একটি ঢাল হিসেবে কাজ করবে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


