India Vs Brazil Football in Kolkata: কলকাতায় ফ্যানকূল মাতল সম্বার তালে! উজ্জ্বল রইল ভারতের লড়াই, ৪ গোলে হারাল ব্রাজিল

কলকাতায় যুবভারতীয় ক্রীড়াঙ্গনে এদিন ভারত বনাম ব্রাজিল ম্যাচ ঘিরে ছিল চেনা উত্তেজনা!

Published on: Oct 3, 2026, 22:01:39 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

আত্মবিশ্বাস ঠিল সম্বল! পানামার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে সেই আত্মবিশ্বাস নিয়েই ফুটবল বিশ্বের তাবড় নাম ব্রাজিলের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। ফুটবলের আঙিনায় ব্রাজিল যেখানে ৫ নম্বরে সেখানে ভারত ১৩৮ নম্বরে। তবে এই দুই দলের ম্যাচ ঘিরে কলকাতায় ব্রাজিল ভক্তরা মেতে ছিলেন ফুটবলে-সাম্বার তালে! ম্যাচের ফলাফল, ৪-০। ভারতকে ৪ টি গোলে হারিয়েছে বিশ্ব ফুটবলের বন্দিত নাম ব্রাজিল!

কলকাতা মাতল সম্বার তালে! ভারতকে ৪ গোলে হারাল ব্রাজিল (PTI Photo/Swapan Mahapatra)(PTI10_03_2026_000709A) (PTI)
কলকাতা মাতল সম্বার তালে! ভারতকে ৪ গোলে হারাল ব্রাজিল (PTI Photo/Swapan Mahapatra)(PTI10_03_2026_000709A) (PTI)

চেনা ছন্দে শুরু থেকেই আক্রমণ শানাতে থাকে ব্রাজিল। গুরপ্রীতের প্রতিরোধ ২৮তম মিনিটে ভাঙে দেয় ব্রাজিল। বক্সের ডান প্রান্তে ফাঁকা জায়গা তৈরি করে বাঁ পায়ের চমৎকার শটে বল জালে জড়িয়ে ব্রাজিলকে ১-০ তে এগিয়ে দেন এস্তেভাও গনসালভেস। এরপর ৪২ মিনিটে দ্বিতীয় গোল আসে ব্রাজিলের তরফে। ততক্ষণে গুরপ্রীতকে পরাস্ত করে ২-০ এ ব্যবধান বাড়িয়ে নেয় ব্রাজিল। এরপর দ্বিতীয়ার্ধে ভারতের হয়ে গোলপোস্টের নিচে আসেন প্রভসুখন সিং গিল এবং মাঠে নামেন জয় গুপ্তা ও মহম্মদ সানান। সেই সময় মাঠে নামেন ব্রুনো গুইমারেস, ডগলাস লুইজ ও স্যামুয়েল লিনো। ভিনিসিয়াস, মার্কুইনহোস ও দানিলোর মতো তারকাদের ব্রাজিল তুলে নেয়। ৫৫ মিনিটে মার্কুইনহোসের কড়া চ্যালেঞ্জের মুখেও বাঁ পায়ের শট নিয়েছিলেন মনবীর, তবে শেষমেশ তা ব্রাজিলের গোল পোস্ট ভেদ করতে পারেনি। এরপর আসে ম্যাচের ৫৮ তম মিনিট। স্যামুয়েল লিনো দূরপাল্লার বাঁকানো শটে সেকেন্ড পোস্টে বল জড়িয়ে ৩-০ করেন। এরপর ৬৪ মিনিটে ম্যাচের সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্তে রায়ান উইলিয়ামস ব্রাজ়িল কিপারের মাথার ওপর দিয়ে বল ভাসিয়ে দিয়েছিলেন, তবে গোলের সুযোগ মিস হয়। শেষমেশ ইনজুরি টাইমের অন্তিম মুহূর্তে বুলেট শটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করে ৪-০ ব্যবধানে জয় নিশ্চিত করেন স্যামুয়েল লিনো।

তবে শেষমেশ মনবীর-আনোয়ারদের যাবতীয় লড়াইয়ের মাঝেও ম্যাচ জিতে নেয় ব্রাজিল। বিশ্বকাপের অন্যকম নামজাদা দল ব্রাজিলের ফুটবল উপভোগ করেন গোটা স্টেডিয়ামে উপস্থিত ফ্যানেরা। এদিন মাঠে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী সহ বহু বিশিষ্টরা।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More