Indian Army Embraer: ভারতের সামরিক পরিবহণ বিমানের টেন্ডারের লড়াইয়ে ব্রাজিলের এমব্রায়ার, পার্টনার ভারতের মহিন্দ্রা
রিপোর্ট অনুযায়ী, ভারত আগামী কয়েক মাসের মধ্যেই ৬০ থেকে ৮০টি মাঝারি পরিবহণ বিমানের জন্য আনুষ্ঠানিক দরপত্র প্রকাশ করতে পারে। এমব্রায়ারের প্রধান নির্বাহী ফ্রান্সিস্কো গোমেজ নেটো জানিয়েছেন, সংস্থাটি আশা করছে ২০২৭ সালের মধ্যেই এই প্রকল্প নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
ভারতীয় বায়ুসেনার জন্য নতুন মাঝারি ক্ষমতার সামরিক পরিবহণ বিমান কেনার পরিকল্পনাকে ঘিরে আন্তর্জাতিক প্রতিযোগিতা তীব্র হয়েছে। এই টেন্ডার জিততে এবার জোরালোভাবে মাঠে নেমেছে ব্রাজিলের বিমান তৈরির সংস্থা এমব্রায়ার। সংস্থাটি তাদের অত্যাধুনিক C-390 Millennium বিমানকে ভারতীয় বায়ুসেনার চাহিদার জন্য সবচেয়ে উপযুক্ত বলে তুলে ধরছে।

রিপোর্ট অনুযায়ী, ভারত আগামী কয়েক মাসের মধ্যেই ৬০ থেকে ৮০টি মাঝারি পরিবহণ বিমানের জন্য আনুষ্ঠানিক দরপত্র প্রকাশ করতে পারে। এমব্রায়ারের প্রধান নির্বাহী ফ্রান্সিস্কো গোমেজ নেটো জানিয়েছেন, সংস্থাটি আশা করছে ২০২৭ সালের মধ্যেই এই প্রকল্প নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ভারতের বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে এমব্রায়ার ইতিমধ্যেই মহিন্দ্রা গ্রুপের সঙ্গে অংশীদারিত্ব গড়েছে। পরিকল্পনা অনুযায়ী, যদি দরপত্রে C-390 বিমানটিকে বেছে নেওয়া হয়, তাহলে ভারতে রক্ষণাবেক্ষণ, মেরামতি ও ওভারহল কেন্দ্র গড়ে তোলা হবে। পাশাপাশি স্থানীয় উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাও তৈরির প্রস্তাব দিয়েছে সংস্থাটি।
উল্লেখ্য, C-390 মিলেনিমায় বিমানটিকে এমব্রায়ার এমন একটি বহুমুখী প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরছে যা সেনা ও মালপত্র পরিবহণ, চিকিৎসা সরিয়ে নেওয়া, মানবিক সহায়তা এবং আকাশে জ্বালানি ভরার মতো একাধিক কাজে ব্যবহার করা যায়। ভারতীয় বায়ুসেনার পুরনো পরিবহণ বিমানের বহর বদলের পরিকল্পনায় এই বিমানটি গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে। বিশেষজ্ঞদের মতে, এই চুক্তি শুধুমাত্র বিমান কেনার বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগ, প্রযুক্তি হস্তান্তর এবং ভারতের প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা। ফলে আসন্ন টেন্ডারকে ঘিরে আন্তর্জাতিক প্রতিযোগিতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


