২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।
BSF Missing in Bangladesh Border: বাংলাদেশ সীমান্তে গরুপাচারকারীদের ধাওয়া করতে গিয়ে নিখোঁজ বিএসএফ জওয়ান!
কাছাড়ের পুলিশ সুপার পার্থ প্রতিম দাস জানিয়েছেন, সোমবার ভোরে বিএসএফের কোম্পানি কমান্ডার তাঁদের এই ঘটনার কথা জানান। কমান্ডারের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই পুলিশ ঘটনাটি সম্পর্কে জানতে পারে। এরপর নিখোঁজ জওয়ানের সন্ধানে তল্লাশি শুরু হয়। ন
ভারত-বাংলাদেশ সীমান্তে ফের চাঞ্চল্য। গরুপাচারকারীদের ধাওয়া করতে গিয়ে অসমের বরাক নদীতে নিখোঁজ হয়ে গেলেন এক বিএসএফ জওয়ান। তাঁর সঙ্গে নদীতে ঝাঁপ দিয়েছিলেন আরও এক জওয়ান। তবে তিনি কোনওরকমে সাঁতরে নদীর পাড়ে ফিরে আসতে সক্ষম হন। কিন্তু কনস্টেবল কে বেণুর এখনও কোনও খোঁজ মেলেনি। সোমবার ভোরের এই ঘটনায় ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে সীমান্ত এলাকায়। নিখোঁজ জওয়ানের সন্ধানে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF), জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) এবং নদী পুলিশ। বিএসএফের পক্ষ থেকেও প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে বলে জানানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, অসমের কাছাড় জেলার কাটিগড়া এলাকায় হরিনগর বর্ডার আউটপোস্টে (BOP) কর্মরত ছিলেন কনস্টেবল (জেনারেল ডিউটি) কে বেণু। তাঁর সঙ্গে ওই এলাকায় টহলদারির দায়িত্বে ছিলেন হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব। রবিবার গভীর রাতে ওই সীমান্ত এলাকা দিয়ে চার থেকে পাঁচজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি গরু পাচারের চেষ্টা করতে পারে বলে গোয়েন্দা সূত্রে খবর আসে বিএসএফের কাছে। সেই খবরের ভিত্তিতেই দুই জওয়ানকে সন্দেহভাজনদের আটকানোর দায়িত্ব দেওয়া হয়।
সোমবার ভোরে সন্দেহভাজনদের দেখতে পান ওই দুই বিএসএফ জওয়ান। তাঁদের চ্যালেঞ্জ করতেই অভিযুক্তরা বরাক নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। পরিস্থিতি বুঝে তাঁদের পিছু নিতে নদীতে ঝাঁপ দেন জিতেন্দ্র যাদব এবং কে বেণু। কিন্তু নদীর স্রোতের সঙ্গে লড়াই করে কোনওরকমে তীরে ফিরে আসতে সক্ষম হন জিতেন্দ্র। অন্যদিকে, প্রবল স্রোতে ভেসে যান কে বেণু। তারপর থেকেই তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।
কাছাড়ের পুলিশ সুপার পার্থ প্রতিম দাস জানিয়েছেন, সোমবার ভোরে বিএসএফের কোম্পানি কমান্ডার তাঁদের এই ঘটনার কথা জানান। কমান্ডারের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই পুলিশ ঘটনাটি সম্পর্কে জানতে পারে। এরপর নিখোঁজ জওয়ানের সন্ধানে তল্লাশি শুরু হয়। নদীর বিভিন্ন অংশে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা। SDRF এবং NDRF-এর পাশাপাশি নদী পুলিশ ও বিএসএফের সদস্যরাও উদ্ধারকাজে সহযোগিতা করছেন। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কে বেণুর কোনও সন্ধান মেলেনি।
এদিকে স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বাংলাদেশের দিক থেকে আসা কয়েকজন ব্যক্তি ওই বিএসএফ জওয়ানকে অপহরণ করে নিয়ে গিয়ে থাকতে পারে। তাঁদের আশঙ্কা, পাচারকারীদের সঙ্গে সংঘর্ষের সময় জওয়ানকে জোর করে সীমান্তের ওপারে নিয়ে যাওয়া হয়েছে। যদিও এই দাবির কোনও সরকারি সত্যতা মেলেনি। বিএসএফের আধিকারিকরাও অপহরণের সম্ভাবনা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। ফলে জওয়ান নদীর স্রোতে ভেসে গিয়েছেন, নাকি তাঁকে অপহরণ করা হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
উল্লেখযোগ্য, ভারত-বাংলাদেশ সীমান্তে জওয়ান নিখোঁজ হওয়ার ঘটনা এই প্রথম নয়। চলতি বছরের জানুয়ারি মাসে কাছাড় জেলারই সীমান্তের জিরো পয়েন্ট থেকে ৬৫ বছর বয়সি ভারতীয় কৃষক রঞ্জিত দাসকে অপহরণের অভিযোগ উঠেছিল। দুই দেশের প্রশাসনিক স্তরে আলোচনার পর প্রায় ১২ ঘণ্টা পরে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। আবার গত ১৭ নভেম্বর মেঘালয় সীমান্তের একটি অরক্ষিত এলাকা দিয়ে অনুপ্রবেশকারীদের তাড়া করতে গিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছিলেন এক বিএসএফ জওয়ান। পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিংয়ের পর তাঁকে এবং তাঁর সার্ভিস রাইফেল ফিরিয়ে দেওয়া হয়।
সব মিলিয়ে বরাক নদীতে বিএসএফ জওয়ানের নিখোঁজ হওয়ার ঘটনায় সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। উদ্ধারকারী দল আপাতত কে ভেনুর সন্ধানে তল্লাশি চালাচ্ছে। তাঁর নিখোঁজ হওয়ার প্রকৃত কারণ জানতে তদন্তও চলছে।
E-Paper
