Cameron Green Latest Update: আইপিএল নিলামে ২৫.২ কোটি পাওয়ার পরদিনই ০ রানে আউট নয়া নাইট ক্যামেরুন গ্রিন
ক্যামেরুন গ্রিন অ্যাশেজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ০ রানে আউট হন আজ। আর এর আগে গতকালই কেকেআর ২৫.২ কোটি টাকায় কিনে নেয় ২৫ বছর বয়সি অজি অলরাউন্ডারকে।
এই বছরের মিনি আইপিএল নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছেন ক্যামেরুন গ্রিন। ক্যামেরুন গ্রিনকে কেকেআর ২৫.২ কোটি টাকায় কিনে নেয়। আইপিএলের ইতিহাসে গ্রিন সবথেকে দামি বিদেশি ক্রিকেটার হয়ে যান এরই সঙ্গে। স্টার্কের রেকর্ড ভেঙে সবচেয়ে দামি বিদেশির তকমা নিজের নামে করলেন গ্রিন। আর সেই গ্রিনই আজ অ্যাশেজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়ে যান।

চলতি অ্যাশেজে এমনিতেই ফর্মেই নেই ক্যামেরুন গ্রিন। তিনি এই সিরিজে এখনও পর্যন্ত মাত্র ৬৯ রান করেছেন। তার মধ্যে সর্বোচ্চ হল ৪৫। আর বল হাতে মাত্র ১ উইকেট নিয়েছেন। যদিও টেস্টে ফর্মে না থাকলেও চলতি বছরের অগস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই-তে মাত্র ৫৫ বলে ১১৮ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ক্যামেরুন গ্রিন। তবে সাদা বলে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি শেষবার বল করেছিলেন ২০২৪ সালের সেপ্টেম্বরে। তবে অ্যাশেজে ফের তিনি বল করছেন। তা কেকেআরের জন্য সুখবর হতে পারে।
ক্যামেরুক গ্রিন এর আগে মুম্বই এবং আরসিবির হয়ে খেলেছিলেন। গতবছর যদিও চোটের জন্যে আইপিএল খেলেননি তিনি। এদিকে গ্রিনের আগে ২০ কোটির বেশি দামে বিক্রি হয়েছিলেন অস্ট্রেলিয়ারই মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স। আইপিএলে এর আগে একটি সেঞ্চুরি, দুটি হাফ সেঞ্চুরি সহ ২৯ ম্যাচে ৭০৭ রান করেছেন গ্রিন। বল হাতে তিনি পেয়েছেন ১৬টি উইকেট। এদিকে আন্তর্জাতিক টি২০-তে ২১টি ম্যাচে ৫২১ রান করেছেন গ্রিন। তাঁর অর্ধশতরানের সংখ্যা ৬টি। স্ট্রাইকরেট ১৬০.৩১। বল হাতে ২৩.২৫ গড়ে ১২টি উইকেট নিয়েছেন তিনি। ইকোনমিক রেট ৮.৯। এই বছর টি২০-তে অস্ট্রেলিয়ার জার্সিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩টি অর্ধশতরান করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার সিরিজে অবশ্য অর্ধশতরানের গণ্ডি পার করতে পারেনি তিনি। এই বছর মোট ৮টি আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলে একবারও বল করেননি তিনি।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


