CBSE 10th 2026 results: প্রকাশিত সিবিএসই-র দশমের ফলাফল, দাপট মেয়েদের, দেশের কোন অঞ্চল পারফরম্যান্সে এগিয়ে?

CBSE 10th results: পারফরম্যান্সের পরিসংখ্যানের দিক থেকে দেখা যাচ্ছে, মেয়েরা আবারও ছেলেদের ছাড়িয়ে গেছে, তাদের পাশের হার ৯৪.৯৯ শতাংশ, যেখানে ছেলেদের পাশের হার ৯২.৬ শতাংশ।

Published on: Apr 15, 2026 6:36 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

২৫ লাখ পরীক্ষার্থীর অপেক্ষার অবসানের পর আজ ১৫ এপ্রিল প্রকাশিত হল সিবিএসইর দশম শ্রেণির ফলাফল। পাশ করেছেন ৯৩.৭০ শতাংশ পরীক্ষার্থী। ২০২৫ সালে ৯৩.৬৬ শতাংশ ছিল পাশের হার। তার থেকে এই বছর বেড়েছে পাশের হার।এবারের ফলাফলে মেয়েরা ছাপিয়ে গিয়েছে ছেলেদের। ভারতের ও ২৭ দেশের মোট ২৭,৩৩৯ স্কুল মিলিয়ে এদিনের সিবিএসইর ফলাফল প্রকাশিত হয়েছে। এছাড়াও পরিসংখ্যান বলছে, চলতি বছরে, ১.৬৩ কোটি উত্তরপত্রের মূল্যায়ন হয়েছে।

প্রকাশিত CBSEর দশমের ফলাফল, দাপট মেয়েদের, পরিসংখ্য়ান একনজরে। (প্রতীকী ছবি)
প্রকাশিত CBSEর দশমের ফলাফল, দাপট মেয়েদের, পরিসংখ্য়ান একনজরে। (প্রতীকী ছবি)

গত ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত আয়োজিত হয়েছে সিবিএসইর দশম শ্রেণির পরীক্ষা। প্রায় ২৫ লাখ পরীক্ষার্থী তাতে অংশ নেন। কবে এবারেও বোর্ডের তরফে কোনও মেধা তালিকা বা টপার লিস্ট প্রকাশ করা হয়নি। বোর্ড আবারও নিশ্চিত করেছে যে, তারা শিক্ষার্থীদের কোনও র‍্যাঙ্ক দেবে না বা সেরা ফল করা শিক্ষার্থীদের কোনো তালিকা প্রকাশ করবে না। এছাড়াও, তারা প্রথম, দ্বিতীয় বা তৃতীয় বিভাগ প্রদান করবে না। এর পরিবর্তে, প্রতিটি বিষয়ে সর্বোচ্চ নম্বর পাওয়া শীর্ষ ০.১ শতাংশ শিক্ষার্থীকে মেধা সার্টিফিকেট দেওয়া হবে। বোর্ড পরীক্ষার দ্বিতীয় পর্বের পর এই সার্টিফিকেটগুলো ডিজি-লকারের মাধ্যমে পাওয়া যাবে।

পারফরম্যান্সের পরিসংখ্যানের দিক থেকে দেখা যাচ্ছে, মেয়েরা আবারও ছেলেদের ছাড়িয়ে গেছে, তাদের পাশের হার ৯৪.৯৯ শতাংশ, যেখানে ছেলেদের পাশের হার ৯২.৬ শতাংশ। এদিকে, টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে, দেশের বিভিন্ন অঞ্চলের প্রেক্ষিতে যদি পারফরম্যান্স দেখা যায়, তাহলে দক্ষিণী রাজ্যগুলি এগিয়ে রয়েছে বলে দেখা যাচ্ছে। ত্রিবন্দম, বিজয়ওয়াড়া, এই দুটি জায়গাতেই পাশের হার ৯৯.৭৯ শতাংশ। এরপরই রয়েছে চেন্নাই ৯৯.৫৮ শতাংশ। প্রসঙ্গত, রিপোর্ট বলছে, এর আগেও, সিবিএসইর পরীক্ষাগুলিতে দেশের নানান জায়গার মধ্যে দক্ষিণের রাজ্যগুলিতে ভালো ফলের ট্রেন্ড দেখা গিয়েছে।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More