CBSE Class 10th Result: পরীক্ষা শেষের একমাসেই রেজাল্ট!শীঘ্রই CBSE দশম শ্রেণির ফলপ্রকাশ,বাড়িতে বসেই করুন মার্কশিট ডাউনলোড
CBSE Class 10th Result 2026: পরীক্ষার্থীদের আগে থেকেই তাদের DigiLocker (ডিজিলকার) অ্যাকাউন্ট তৈরি ও সক্রিয় করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই তারা সহজে তাদের স্কোরকার্ড অ্যাক্সেস করতে পারে।
CBSE Class 10th Result 2026: আজই দশম শ্রেণির ফলপ্রকাশ করতে পারে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। যদিও বোর্ডের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে মঙ্গলবারই ফল প্রকাশের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। এ সপ্তাহের মধ্যেই যে কোনও সময়ে ফল প্রকাশ হতে পারে, আগেই জানিয়েছিল সিবিএসই। পরীক্ষা শেষের অল্প সময়ের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনায় উত্তেজনা বেড়েছে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে। এবার মোট ২৫ লক্ষ ছাত্র-ছাত্রী পরীক্ষায় বসেছেন।

এ বছর ১৭ ফেব্রুয়ারি থেকে সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা শুরু হয়েছিল। শেষ হয় ১১ মার্চ। আগেই শোনা গিয়েছিল, গতবারের তুলনায় এবার দ্রুত ফল প্রকাশ করতে পারে বোর্ড। এপ্রিলের শেষ সপ্তাহে দশম শ্রেণির ফল প্রকাশ হতে পারে বলে শোনা যাচ্ছিল। তবে, তার আগেই আজ ফলপ্রকাশের সম্ভাবনা রয়েছে। এই আবহে পড়ুয়াদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল ডিজিলকার। পরীক্ষার্থীদের আগে থেকেই তাদের DigiLocker (ডিজিলকার) অ্যাকাউন্ট তৈরি ও সক্রিয় করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই তারা সহজে তাদের স্কোরকার্ড অ্যাক্সেস করতে পারে। শেষ মুহূর্তের ভিড় এড়ানোর জন্যই এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।
কোন ওয়েবসাইটের দেখা যাবে পরীক্ষার ফলাফল?
ছাত্র-ছাত্রীরা কয়েকটি ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে পারেন। এই ওয়েবসাইটগুলি হল-
১. cbseresults.nic.in
২. results.cbse.nic.in
৩. cbse.nic.in
৪. digilocker.gov.in
৫. results.gov.in
এছাড়া দশম শ্রেণির ফল ডিজিলকার ও 'উমঙ্গ' মোবাইল অ্যাপ এবং এসএমএস-এর মাধ্যমেও দেখা যাবে।
কীভাবে দেখা যাবে ফলাফল?
১. প্রথমে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর ২০২৬ রেজাল্ট অপশনে গিয়ে Secondary School Examination 2026-এ ক্লিক করুন।
২. তারপর আপনার রোল নম্বর, অ্যাডমিট কার্ডের নম্বর, জন্ম তারিখ, সিকিউরিটি পিন দিতে হবে।
৩. সমস্ত তথ্য দেওয়ার পর 'সাবমিট' বাটনে ক্লিক করলেই রেজাল্ট দেখতে পাবেন।
৪. স্ক্রিনে ফলাফল দেখার পর সেটি ডাউনলোড করুন এবং ভবিষ্যতের জন্য প্রিন্ট নিয়ে রাখুন।
ডিজিলকারের মাধ্যমে কীভাবে দেখবেন রেজাল্ট?
১. ডিজিলকারের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
২. লগইন লিঙ্কে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য দিন।
৩. সাবমিট-এ ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট খুলে যাবে।
৪. পেজে থাকা দশম শ্রেণির রেজাল্ট লিঙ্কে ক্লিক করুন।
৫. তারপরেই স্ক্রিনে দেখা যাবে রেজাল্ট।
অনলাইন মার্কশিটে কী কী থাকবে?
অনলাইন মার্কশিটে শিক্ষার্থীর নাম, বিষয় ভিত্তিক নম্বর, থিওরি ও প্র্যাকটিক্যাল নম্বর, পাস/ফেল স্ট্যাটাস-সহ অন্যান্য তথ্য থাকবে। তবে এটি একটি প্রোভিশনাল মার্কশিট। আসল মার্কশিট পরে নিজ নিজ স্কুল থেকে সংগ্রহ করতে হবে।
E-Paper

