CEC vs TMC: নির্বাচন সদনে ধুন্ধুমার, ডেরেক নাকি চিৎকার করেন জ্ঞানেশের ওপর, পালটা CEC নাকি বলেন - গেট লস্ট

রিপোর্ট অনুযায়ী, নির্বাচন সদনের অন্দরে দুই পক্ষের বাদানুবাদ হয় আজ। সেই সময় মুখ্য নির্বাচনী আধিকারিকের ওপর চেঁচান ডেরেক এবং জ্ঞানেশ কুমারের উদ্দেশ্যে নাকি তিনি বলেন, 'কোনও কথা বলবেন না।' এদিকে তৃণমূলের অভিযোগ, বারংবার যোগাযোগ করা হলেও নির্বাচন কমিশন তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে জবাব দেয় না।

Published on: Apr 8, 2026, 11:49:55 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ফের সংঘাত নির্বাচন কমিশন এবং তৃণমূল কংগ্রেসের। এসআইআরে বাদ পড়া ৯১ লাখ ভোটারদের ভোটাধিকার নিয়ে কথা বলতে নাকি দিল্লিতে নির্বাচন সদনে গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। তৃণমূলের রাজ্যসভার সদস্যরা সেখানে গিয়েছিলেন। তবে কয়েক মিনিট কমিশনের অফিসে থাকার পরই বেরিয়ে আসেন তৃণমূল নেতৃত্ব। আর এরপরই ডেরেক ও'ব্রায়েন বিস্ফোরক অভিযোগ করেন নির্বাচনী আধিকারিকদের বিরুদ্ধে। ডেরেকের দাবি, তৃণমূল সাংসদদের বেরিয়ে যেতে বলা হয়েছে কমিশনের দফতর থেকে। তিনি বলেন, '৭ মিনিটের মধ্যে আমাদের বলা হয় - গেট লস্ট'। তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় ন’টা চিঠি লিখলেও কেন একটা চিঠিরও প্রাপ্তি স্বীকার করা হয়নি বলে প্রশ্ন তুলেছেন ডেরেক।

দিল্লিতে নির্বাচন সদনে জ্ঞানেশ বনাম ডেরেক (@ECISVEEP)
দিল্লিতে নির্বাচন সদনে জ্ঞানেশ বনাম ডেরেক (@ECISVEEP)

এদিকে রিপোর্ট অনুযায়ী, নির্বাচন সদনের অন্দরে দুই পক্ষের বাদানুবাদ হয় আজ। সেই সময় মুখ্য নির্বাচনী আধিকারিকের ওপর চেঁচান ডেরেক এবং জ্ঞানেশ কুমারের উদ্দেশ্যে নাকি তিনি বলেন, 'কোনও কথা বলবেন না।' এদিকে তৃণমূলের অভিযোগ, বারংবার যোগাযোগ করা হলেও নির্বাচন কমিশন তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে জবাব দেয় না। এই আবহে তৃণমূল নেতা সাংবাদিকদের বলেন, 'টা কি নির্বাচন কমিশন না অন্য আরও কিছু। আমরা আজ কিছু ইস্যু উত্থাপন করতে এসেছিলাম। তবে আজও কোনও প্রতিক্রিয়া ছিল না নির্বাচনী আধিকারিকদের। মুখ্য নির্বাচনী আধিকারিক আমাদের বৈঠকের সাত মিনিটের মধ্যে বলেন - গেট লস্ট। আমরা সংসদে দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল। সেই দলের চারজন সংসদকে বলেছেন, এখান থেকে বেরিয়ে যাও।'

ডেরেক আরও বলেন, 'আমি কমিশনকে চ্যালেঞ্জ করছি। আজ যা হয়েছে, তার ভিডিয়ো প্রকাশ করুন। আমি ২২ বছর রাজনীতি করছি, ১৬ বছর সাংসদ আছি, কিন্তু আজ যে অভিজ্ঞতা হল, সেটা এক কথায় লজ্জার।' এদিকে কমিশনের বক্তব্য, ডেরেক ও ব্রায়েন ভিতরে ঢুকে চিৎকার করতে থাকেন। ডেরেককে ভদ্র ব্যবহার করার কথা বলেন কমিশনার। বুঝিয়ে বলেন যে এভাবে চেঁচিয়ে কথা বলা উচিৎ নয়। তবে ডেরেক বেরিয়ে এসে দাবি করেন, তাঁদের সঙ্গে কোনও কথাই হয়নি কমিশনারের।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More