রাঁচিতে বিধানসভা অভিযানে ধুন্ধুমার! পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক ১২০ ABVP কর্মী

Chaos in Ranchi: আরএসএস-এর সহযোগী ছাত্র সংগঠন সোমবারের আন্দোলন চলাকালীন ছাত্রদের উপরে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে মঙ্গলবারের এই মিছিলের ডাক দেয়। এবিভিপি-র বিক্ষোভকারী সদস্যেরা জানিয়েছিলেন যে তাঁরা ঝাড়খণ্ড বিধানসভা ঘেরাও করবেন।

Published on: Aug 11, 2026, 20:02:27 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Chaos in Ranchi: প্রশ্নফাঁসের বিরুদ্ধে পড়ুয়াদের বিধানসভা অভিযানকে ঘিরে সোমবার অগ্নিগর্ভ হয়ে উঠেছিল ঝাড়খণ্ডের রাঁচি (Ranchi)। পড়ুয়াদের আন্দোলন দমাতে লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাস ও জল কামান ব্যবহার করে পুলিশ। নিরস্ত্র পড়ুয়াদের উপরে পুলিশের বলপ্রয়োগের বিরুদ্ধে সরব হয়ে মঙ্গলবার ঝাড়খণ্ডে ২৪ ঘন্টা বনধ ডাকে বিজেপি। আর সেই বনধ ও বিধানসভা অভিযানকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ঝাড়খণ্ডের রাজধানীতে।

রাঁচিতে বিধানসভা অভিযানে ধুন্ধুমার! (PTI)
রাঁচিতে বিধানসভা অভিযানে ধুন্ধুমার! (PTI)

শিক্ষার্থীদের উপরে পুলিশের পদক্ষেপের প্রতিবাদে মঙ্গলবার ঝাড়খণ্ড বিধানসভার দিকে মিছিল শুরু করে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের (RSS) ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)-এর সদ্যসরা। সেই সময়ে বেশ কয়েক জন এবিভিপি কর্মীকে আটক করা হয়েছে বলে রাঁচির এক ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন। পুলিশকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সদস্যেরা রাঁচির পুরনো বিধানসভা এলাকা থেকে মিছিল শুরু করলে অন্তত ১১০ জনকে আটক করা হয়। জানা গিয়েছে, আরএসএস-এর সহযোগী ছাত্র সংগঠন সোমবারের আন্দোলন চলাকালীন ছাত্রদের উপরে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে মঙ্গলবারের এই মিছিলের ডাক দেয়। এবিভিপি-র বিক্ষোভকারী সদস্যেরা জানিয়েছিলেন যে তাঁরা ঝাড়খণ্ড বিধানসভা ঘেরাও করবেন।

প্রতিবাদে উত্তাল রাঁচি

সোমবার চাকরির পরীক্ষায় একাধিক অনিয়মের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি (Jharkhand Student Protests)। রাজ্য বিধানসভা (Jharkhand Assembly) অভিযানের ডাক দিয়েছিলেন আন্দোলনরত পরীক্ষার্থীরা। সেই মতো বিভিন্ন জেলা থেকে আসা হাজার হাজার পরীক্ষার্থীরা বিধানসভার উদ্দেশে এগোতে থাকে। কিন্তু বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পরিস্থিতি অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। এই পরিস্থিতিতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ বেপরোয়া লাঠিচার্জ (Lathi-Charge) করে এবং জলকামান (Water Cannons) প্রয়োগ করে। জলকামানের তোড়ের মুখেও কিছু ছাত্রকে নাচতে দেখা যায়, যা সম্প্রতি পাটনার নিট প্রতিবাদের ছবিকে মনে করিয়ে দিয়েছে। শহরের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অধিকাংশ স্কুল বন্ধ রাখা হয় এবং জেলা সীমানায় গাড়ি তল্লাশি চালানো হয়।

ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (JPSC) এবং স্টাফ সিলেকশন কমিশনের (JSSC) পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে এই আন্দোলন ১৭ দিন ধরে চলছে। আন্দোলনরত ‘JPSC-JSSC রিফর্মস মঞ্চ’-এর নেতারা পুরো ঘটনায় সিবিআই (CBI) তদন্তের দাবিতে অনড়। আন্দোলতের অন্যতম মুখ দেবেন্দ্রনাথ মাহাতো অনশন চালিয়ে যাচ্ছেন। যদিও রাজ্য সরকার দাবি করেছে তারা ৯৮ শতাংশ দাবি মেনে নিয়েছে, তবুও ছাত্রদের দাবি অনুযায়ী ১৩টি পরীক্ষার মধ্যে মাত্র ৩টি বাতিল করায় অসন্তোষ মেটেনি।