China to USA on Hormuz: হরমুজ প্রণালীতে এবার আমেরিকা বনাম চিন, মার্কিন অবরোধের 'পরীক্ষা' নেবে চিনা জাহাজ

এবার ট্রাম্পের এই অবরোধের 'পরীক্ষা' নিচ্ছে চিন। মার্কিন নিষেধাজ্ঞার অধীনে থাকা চিনের সঙ্গে যুক্ত একটি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে অগ্রসর হচ্ছে। জানা গিয়েছে, রিচ স্টারি নামক মাঝারি জাহাজটিকে ২০২৩ সালেই নিষিদ্ধ করেছিল আমেরিকা। আগে এই জাহাজের নাম ছিল 'ফুল স্টার'।

Published on: Apr 14, 2026 10:08 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ইরানের বন্দর অবরোধ করে চিনকে উস্কে দিয়েছে আমেরিকা। এই আবহে এবার যুক্তরাষ্ট্রকে পালটা হুঁশিয়ারি দিয়ে চিন বলল, তাদের বিষয়ে যে হস্তক্ষেপ না করা হয়। এরই মাঝে এবার ট্রাম্পের এই অবরোধের 'পরীক্ষা' নিচ্ছে চিন। মার্কিন নিষেধাজ্ঞার অধীনে থাকা চিনের সঙ্গে যুক্ত একটি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে অগ্রসর হচ্ছে। জানা গিয়েছে, রিচ স্টারি নামক মাঝারি জাহাজটিকে ২০২৩ সালেই নিষিদ্ধ করেছিল আমেরিকা। আগে এই জাহাজের নাম ছিল 'ফুল স্টার'।

মার্কিন নিষেধাজ্ঞার অধীনে থাকা চিনের সঙ্গে যুক্ত একটি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে অগ্রসর হচ্ছে। (প্রতীকী ছবি) (AFP)
মার্কিন নিষেধাজ্ঞার অধীনে থাকা চিনের সঙ্গে যুক্ত একটি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে অগ্রসর হচ্ছে। (প্রতীকী ছবি) (AFP)

জানা যায়, এর আগেও মার্কিন অবরোধ ভেদ করে চিনা জাহাজটি হরমুজ অতিক্রম করার চেষ্টা করে। কিন্তু পরে তা ফিরে যায়। ফের সেটি দ্বিতীয়বারের মতো হরমুজ প্রণালী দিয়ে পার করছে। এই জাহাজের মালিক চিনা নাগরিক। এই জাহাজে থাকা নাবিকরাও সবাই চিনা। এর আগে চিনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুন বলেছিলেন, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে চিন। এরই সঙ্গে তিনি জানান, ইরানের সাথে তার জ্বালানি ও বাণিজ্য চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকবে চিন। অর্থাৎ, মার্কিন অবরোধ সত্ত্বেও ইরান থেকে তেল কিনতে থাকবে চিন। চিন জোর দিয়ে বলেছে যে ইরান এই হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে এবং জলপথটি চিনের জন্য উন্মুক্ত থাকবে। চিনা প্রতিরক্ষামন্ত্রী বলেন, 'হরমুজ প্রণালীর জলে আমাদের জাহাজগুলো আসা-যাওয়া করছে। ইরানের সঙ্গে আমাদের বাণিজ্য ও জ্বালানি চুক্তি রয়েছে। আমরা সেই চুক্তিগুলিকে সম্মান করব এবং পালন করব। আমরা আশা করি অন্যরা আমাদের বিষয়ে হস্তক্ষেপ করবে না।'

এদিকে হরমুজ প্রণালী অবরুদ্ধ রাখতে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে অন্তত ১৫টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। ইরানের বন্দর এবং উপকূলীয় অঞ্চলের চারপাশে এই জাহাজ মোতায়েন করা হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড ফোর্স জানিয়েছে, আমেরিকা খুবই কঠোরভাবে হরমুজে অবরোধ বাস্তবায়ন করছে। এই অভিযানে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি (এলএইচএ-৭) অন্তর্ভুক্ত রয়েছে। এই বিমানবাহী রণতরীতে এফ-৩৫বি লাইটনিং ২ স্টিলথ ফাইটার জেট, এমভি-২২ অসপ্রে বিমান এবং হেলিকপ্টার মোতায়েন রয়েছে। সেন্টকম জানিয়েছে, ইউএসএস ত্রিপোলিকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে, যাতে করে প্রয়োজন পড়লে তা থেকে ২০টিরও বেশি এফ-৩৫বি জেট পরিচালনা করা যায়।

এদিকে স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবলস মার্কিন অবরোধকে 'অর্থহীন' বলে বর্ণনা করেছেন এবং বলেছেন, এই সংঘাত ইতোমধ্যে বিশ্বকে একটি বিপজ্জনক পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। অপরদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, অবরোধে যোগ দেওয়ার জন্য তিনি কোনও অনুরোধ পাননি এবং নৌপথটি সব দেশের জন্য উন্মুক্ত থাকা উচিত। রিপোর্ট অনুযায়ী, ব্রিটেন বা ফ্রান্সের মতো দেশও আপাতত মার্কিন অবরোধে অংশ নিচ্ছে না।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More