...
...
Next Story

তারেকের বাংলাদেশে অবশেষে ২ মামলায় জামিন চিন্ময়কৃষ্ণ প্রভুর, তবে জেলমুক্তি…

দুটি মামলায় জামিন পেলেন চিন্ময়কৃষ্ণ প্রভু।

Published on: Aug 2, 2026, 20:34:38 IST
Advertisement

একটা সময় চিন্ময়কৃষ্ণ প্রভুকে নিয়ে উত্তাল হয়েছিল বাংলাদেশ। ঢাকা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করেছিল মহম্মদ ইউনুস জমানার পুলিশ। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ ওঠে। তাঁর গ্রেফতারি নিয়ে সরব হয়েছিল পশ্চিমবঙ্গেরও বহু মহল। তাঁর বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের মামলা দীর্ঘদিন ধরে চলেছে। এরই মাঝে এবার দুটি মামলায় জামিনে মুক্ত হলেন চিন্ময়কৃষ্ণ প্রভু। তবে তাঁর জেলমুক্তি এখনই হচ্ছে না।

চিন্ময়কৃষ্ণ দাস।
চিন্ময়কৃষ্ণ দাস।

হত্যাচেষ্টা এবং ভাঙচুর, হামলা ও সরকারি কাজে বাধার অভিযোগে করা পৃথক দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে গত বছরের ১ সেপ্টেম্বর হাইকোর্ট রুল দেয়। রুলের ওপর ২৬ জুলাই শুনানি শেষে আদালত আজ ২ আগস্ট রায়ের জন্য দিন রাখে। এদিন, সেই রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে রায় দেয় আদালত। চিন্ময়ের পক্ষের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য বলেছেন, চিন্ময়ের বিরুদ্ধে মূলত ছয়টি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে চট্টগ্রামে আইনজীবী হত্যা মামলার বিচার ট্রাইব্যুনালে চলছে। রাষ্ট্রদ্রোহের মামলায় তাঁর জামিন স্থগিত হয়েছে। এমনই তথ্য দিয়েছে বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো। এই ২ মামলায় চিন্ময় জামিন পেলেও বাকি দুই মামলায় জামিনের প্রশ্নে রুল শুনানির জন্য ১৬ আগস্ট দিন ধার্য হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালে তখন বাংলাদেশে সবেমাত্র শেখ হাসিনার শাসনকালের পতন হয়েছে ছাত্র-জনতা অভ্যুত্থানের জেরে। সেই বছরের নভেম্বর মাসে জাতীয় পতাকার অবমাননার দায়ে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয় চিন্ময়কৃষ্ণের বিরুদ্ধে। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ প্রভু ছাড়াও বাংলাদেশে ১৯ জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ওই মামলা হয়। মামলা করেন বিএনপির ফিরোজ খান ,পরে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়। এই বিএনপিই বর্তমানে বাংলাদেশের শাসকপক্ষ। এদিকে, এই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর থেকে বহু মামলায় বাংলাদেশের জেলে বন্দি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe