...
...
Next Story

CJP supports Rahul Gandhi: 'স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব দিতেই হবে!' শাহের পদত্যাগের দাবিতে সরব রাহুল, সমর্থন আরশোলা'দের

CJP supports Rahul Gandhi: প্রশ্নপত্র ফাঁস রুখতে এবং অপরাধীদের কঠোর শাস্তি দিতে কেন্দ্রীয় সরকার এক সংশোধনী বিল এনেছে। বুধবার রাতে লোকসভায় তা ধ্বনি ভোটে পাস হয়।

Published on: Jul 30, 2026, 19:31:33 IST
Advertisement

CJP supports Rahul Gandhi: দিল্লিতে শিক্ষার্থীদের উপর পেলেট বা ছররা গুলি ছোড়া-সহ দমন-পীড়নের অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবিতে সরব লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পাশে দাঁড়াল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বুধবার রাতে সিজেপি মুখপাত্র সৌরভ দাস লোকসভায় দেওয়া রাহুল গান্ধীর ভাষণ ট্যাগ করে ‘এক্স’ হ্যান্ডেলে বলেন, ‘বিষয়টি খুবই গুরুতর। স্বরাষ্ট্রমন্ত্রীকে এর জবাব দিতেই হবে।’

অমিত শাহের পদত্যাগের দাবিতে সরব রাহুল গান্ধী, সমর্থন সিজেপি-র (PTI/ANI)
অমিত শাহের পদত্যাগের দাবিতে সরব রাহুল গান্ধী, সমর্থন সিজেপি-র (PTI/ANI)

প্রশ্নপত্র ফাঁস রুখতে এবং অপরাধীদের কঠোর শাস্তি দিতে কেন্দ্রীয় সরকার এক সংশোধনী বিল এনেছে। বুধবার রাতে লোকসভায় তা ধ্বনি ভোটে পাস হয়। সেই বিল নিয়ে বিতর্কের সময় লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী বলেছিলেন, ‘২০ জুলাই শিক্ষার্থীদের উপর যে আক্রমণ চালানো হয়েছিল, পেলেট বা ছররা গুলি চালানো হয়েছিল, তার নির্দেশ নিশ্চিতভাবেই স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছিলেন। আমাদের ছাত্রদের রক্তে ছররা গুলি ঢুকিয়ে দেওয়া হয়েছিল। দায়ী তিনিই। সে জন্য তাঁকে পদত্যাগ করতে হবে।’ কংগ্রেস নেতা বলেন, ‘আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কনভয় সংসদ চত্বরে দেখেছি। দেখেছি তিনি বসে আছেন। ভয়ে সিঁটিয়ে আছেন। তাই সংসদে এলেও লোকসভায় উপস্থিত হননি।’

রাহুল গান্ধীর এ বক্তব্যকেই সমর্থন জানিয়েছে সিজেপি। সংগঠনের মুখপাত্র সৌরভ দাস বুধবার রাতে সংসদে দেওয়া কংগ্রেস সাংসদের ভাষণ ট্যাগ করে ‘এক্স’ হ্যান্ডেলে লিখেছেন, ‘২০ জুলাই পুলিশি নৃশংসতায় স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। সেদিন যা কিছু ঘটেছে, তার জন্য তিনিই দায়ী। প্রতিটি জীবন মহার্ঘ। মূল্যবান।’ রাহুল গান্ধীর আরও অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের ফলে একজন শিক্ষার্থী দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং সারা জীবন আর দেখতে পারবেন না। এ ঘটনার জবাব এখনই দিতে হবে বলেও তিনি দাবি করেন। সেই সঙ্গে তিনি এ কথাও বলেন, ‘যদি তিনি দাবি করেন যে এ ঘটনার বিষয়ে কিছুই জানতেন না, তাহলে তিনি অযোগ্য। আর যদি নির্দেশ দিয়ে থাকেন, তাহলে তিনি দায়ী। দুই ক্ষেত্রেই তার পদত্যাগ করা উচিত।’

রাহুল গান্ধীর সমালোচনায় বিজেপি

এদিকে, দিল্লিতে নিট আন্দোলনকারীদের লক্ষ্য করে ছররা গুলি (পেলেট) ছোড়ার অভিযোগ উঠেছে র‌্যাফের বিরুদ্ধে। তা নিয়ে বিতর্কের আবহে বাহিনীকে নির্ভয়ে কাজ করতে বার্তা দিলেন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ-এর প্রধান ডিজি জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। বুধবার সিআরপিএফ-এর একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানে তিনি বাহিনীর উদ্দেশে বলেন, ‘আমাদের অপারেশনাল ব্যাটেলিয়ন হোক কিংবা আইনশৃঙ্খলারক্ষাকারী ইউনিট— কর্তব্য পালন করতে গিয়ে আপনারা যা সিদ্ধান্ত নেবেন, যা-ই পদক্ষেপ করবেন, সিআরপিএফ-এর ডিজি হিসেবে আমি সকল সিদ্ধান্ত ও পদক্ষেপের দায়ভার নেব।’ জওয়ানদের মনোবল বাড়াতে তিনি বলেন, ‘আপনারা নির্ভয়ে ও নির্দ্বিধায় নিজেদের দায়িত্ব পালন করে যান। বাহিনীর প্রধান হিসেবে যেখানে জবাব দেওয়ার প্রয়োজন হবে, আমি জবাবদিহি করব।’ পেলেট বিতর্কের মধ্যে সিআরপিএফ-এর ডিজির এই বার্তা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। দিল্লি পুলিশ প্রথম থেকেই দাবি করে এসেছে, তারা পেলেট গান ব্যবহার করেনি পড়ুয়াদের বিক্ষোভে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe