Congress MLA: 'ট্রাম্পের সাথে এটা হওয়ারই ছিল, ভারতেও পরিস্থিতি একই রকম', বিতর্কিত মন্তব্য কংগ্রেস বিধায়কের
Congress MLA Vijay Wadettiwar: কংগ্রেস বিধায়ক বলেন, ‘ক্ষমতায় থাকাকালীন তিনি (ট্রাম্প) বিশ্বকে নিয়ন্ত্রণ করার জন্য প্রতিটি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিলেন। তিনি প্রতিটি দেশকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন এবং বলেছিলেন যে পুরো বিশ্ব আমাদের দাস। এবং তিনি আমেরিকাকেও ধ্বংস করে দিয়েছেন।’
Congress MLA Vijay Wadettiwar: হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস ডিনারের সময় সম্প্রতি গুলি চালানো হয়েছিল। ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার লক্ষ্যে নাকি এই হামলা চালানো হয়েছিল। আর মার্কিন মুলুকের সেই ঘটনা প্রসঙ্গ টেনে বিতর্কিত মন্তব্য করলেন কংগ্রেস বিধায়ক বিজয় ওয়াদেত্তিওয়ার। তাঁর কথায়, 'ট্রাম্পের সাথে এটা হওয়ারই ছিল।' এরই সঙ্গে তিনি বলেন, 'ভারতেও পরিস্থিতি একই রকম'।

কংগ্রেস বিধায়ক বলেন, 'ক্ষমতায় থাকাকালীন তিনি (ট্রাম্প) বিশ্বকে নিয়ন্ত্রণ করার জন্য প্রতিটি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিলেন। তিনি প্রতিটি দেশকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন এবং বলেছিলেন যে পুরো বিশ্ব আমাদের দাস। এবং তিনি আমেরিকাকেও ধ্বংস করে দিয়েছেন। ইরানের সাথে তাঁর কোনও সমস্যা ছিল না, তবুও তিনি সেই দেশে আক্রমণ করেছেন। তাই এমনটা (ট্রাম্পের ওপর হামলা) হওয়ারই ছিল। আজ, ট্রাম্প তাঁর পরিকল্পনা পূরণ করতে, তার ইচ্ছা পূরণ করতে পুরো আমেরিকাকে ধ্বংস করে দিয়েছেন... ঠিক যেমনটা ভারতে ঘটছে। এমনটা হওয়ারই ছিল। জনগণ রাস্তায় নেমে তাঁর বিরোধিতা করেছিল। আমেরিকার মানুষ ট্রাম্পের ওপর ক্ষুব্ধ ছিল, তাই তাঁর ওপর গুলি চালানো হয়েছিল। এখানে কোনও প্রতিবাদ হচ্ছে না, তাই ভারত সরকার মনে করছে সবকিছু ঠিক আছে, কিন্তু এখানকার পরিস্থিতিও একই রকম।'
এদিকে এই মন্তব্যর জন্য কংগ্রেসকে তোপ দেগেছে বিজেপি। এই নিয়ে শেহজাদ পুনাওয়ালা দাবি করেন, কংগ্রেস বিধায়ক প্রার্থনা করছেন যাতে ভারতেও এমন কিছু একটা ঘটুক। সোশ্যাল মিডিয়া পোস্টে শেহজাদ বলেন, 'মার্কিন যুক্তরাষ্ট্রে যা ঘটেছে তার পুনরাবৃত্তির জন্য প্রার্থনা করছেন বিজয় ওয়াদেত্তিওয়ার। কখনও কংগ্রেস বলে মোদীর কবর খুঁড়বে, মৃত্যুর হুমকিও দেয়। খাড়গেজি বলেন, বিজেপি ও আরএসএস হল বিষধর সাপ- এদের শেষ করে দিতেই হবে। মোদীজিকে সন্ত্রাসীর সঙ্গে তুলনা করেন। এই বিজয় ওয়াদেত্তীওয়ার ২৬/১১ মামলায় পাকিস্তানকে ক্লিন চিট দিয়েছিলেন। ভাইজান, এটা ঘৃণার দোকান, ভালোবাসার দোকান নয়। এটি হলো এএনসি - অ্যান্টি ন্যাশনাল কংগ্রেস।'
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


