CJP protest: ‘নীলা ওয়ালা…’, সিজেপির বিক্ষোভে RAF জওয়ানদের নিয়ে রিল বানিয়ে ট্রোলের মুখে কনটেন্ট ক্রিয়েটর

CJP protest: ইনস্টাগ্রামে তিন লক্ষের বেশি ফলোয়ার থাকা এই ইনফ্লুয়েন্সার প্রতিবাদস্থল থেকে একটি ভিডিও শেয়ার করেছিলেন, যেখানে তাঁকে নীল রঙের ক্যামোফ্লেজ ইউনিফর্মে বসা কিছু আরএএফ জওয়ানের সামনে দাঁড়িয়ে একটি টয়লেট ক্লিনারের বিজ্ঞাপনের অনুকরণ করতে দেখা যায়।

Published on: Jul 31, 2026, 14:42:29 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

CJP protest: দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র ছাত্র আন্দোলনের সময় র‍্যাপিড অ্যাকশন ফোর্স (র‌্যাফ)-এর জওয়ানদের পোশাক নিয়ে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করার জেরে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার শ্রদ্ধা সিং। অবশেষে ব্যাপক ক্ষোভ ও আইনি আতঙ্কের জেরে ক্ষমা চেয়ে একটি নতুন ভিডিও প্রকাশ করলেন তিনি। তিনি দাবি করলেন, তাঁর কোনও অসৎ উদ্দেশ্য ছিল না।

RAF জওয়ানদের নিয়ে রিল বানিয়ে ট্রোলের মুখে কনটেন্ট ক্রিয়েটর (সৌজন্যে টুইটার)
RAF জওয়ানদের নিয়ে রিল বানিয়ে ট্রোলের মুখে কনটেন্ট ক্রিয়েটর (সৌজন্যে টুইটার)

ইনস্টাগ্রামে তিন লক্ষের বেশি ফলোয়ার থাকা এই ইনফ্লুয়েন্সার প্রতিবাদস্থল থেকে একটি ভিডিও শেয়ার করেছিলেন, যেখানে তাঁকে নীল রঙের ক্যামোফ্লেজ ইউনিফর্মে বসা কিছু আরএএফ জওয়ানের সামনে দাঁড়িয়ে একটি টয়লেট ক্লিনারের বিজ্ঞাপনের অনুকরণ করতে দেখা যায়। শুরু তাই নয়, জওয়ানদের দিকে ইশারা করে তিনি বলেছিলেন, 'নীলা ওয়ালা টয়লেট কে লিয়ে (নীল রঙের পোশাক টয়লেটের জন্য)।' এরপর নিজের লাল পোশাকের দিকে ইঙ্গিত করে শ্রদ্ধা সিং বলেন, 'লাল বাথরুম কে লিয়ে (লাল রঙের পোশাক বাথরুমের জন্য)।'

ইনস্টাগ্রামে তিন লক্ষের বেশি ফলোয়ার থাকা শ্রদ্ধা সিং ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর পরই ভাইরাল হয়ে যায়। আর ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই নেটিজেনরা দেশের নিরাপত্তা বাহিনীর অবমাননা করার অভিযোগ তুলে তাঁকে আক্রমণ করেন। তীব্র সমালোচনার মুখে পড়ে শ্রদ্ধা ভিডিওটি ডিলিট করে ফেলেন এবং একটি ক্ষমাপ্রার্থনার ভিডিও আপলোড করেন। তিনি দাবি করেন, পোস্ট করার এক ঘণ্টার মধ্যেই তিনি ভুল বুঝতে পেরে ভিডিওটি ডিলিট করে দিয়েছিলেন। পাশাপাশি, কিছু পেজ ‘পেমেন্ট’ নিয়ে তাঁর ভিডিও ভাইরাল করছে বলেও অভিযোগ তোলেন তিনি। ভিডিওতে ওই ইনফ্লুয়েন্সার বলেন, 'ম্যায় ইতনি ভি বাদি গালতি না কি হ্যায় কি আপ লোগ মুঝে গালি দে (আমি এত বড় ভুল করিনি যে আপনারা আমাকে কটূক্তি করবেন)। এছাড়াও বৃহস্পতিবার সংবাদমাধ্যম এনডিটিভি-এর এক সাক্ষাৎকারে শ্রদ্ধা সিং জানান যে, ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই তিনি লাগাতার ধর্ষণ এবং মৃত্যুর হুমকি পাচ্ছেন। তাঁর দাবি, জওয়ানদের অসম্মান করার কোনও অভিসন্ধি তাঁর ছিল না, কেবল একটি বিজ্ঞাপনের আইডিয়া মাথায আসায় তিনি রিলটি বানিয়েছিলেন। তিনি বলেন, ভিডিওটি মুছে ফেলতে তাঁকে কেউ বাধ্য করেনি। শ্রদ্ধার কথায়, 'ব্যক্তিগতভাবে আমার খারাপ লাগছিল, তাই তাঁদের কাছে ক্ষমা চাওয়ার জন্য আমি ভিডিওটি আপলোড করেছি।'

উল্লেখ্য, নিট পরীক্ষার অনিয়মের বিরুদ্ধে সিজেপি-এর নেতৃত্বে আয়োজিত ওই প্রতিবাদ বিক্ষোভে বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অংশ নিয়েছিলেন, যার মধ্যে অন্যতম ছিলেন কনটেন্ট ক্রিয়েটর শ্রদ্ধা সিং।