গ্যাস সঙ্কটে বন্ধ হবে দাদা বৌদি বিরিয়ানি! জানালেন মালিক, রোজ কটা সিলিন্ডার লাগে?
দাম বেড়েছে শুধু না, রান্নার গ্যাসের সঙ্কটও দেখা দিয়েছে। এমনকী, দেশের বহু রেস্তোরাঁ, খাবার দোকান বন্ধ হওয়ার মুখে। কলকাতার রেস্তোরাঁ থেকে রাস্তার ধারে ফাস্ট ফুডের দোকান, সবার কপালেই তাই পড়েছে চিন্তার ভাঁজ।
ইরান-ইজরায়েল যুদ্ধপরিস্থিতি ক্রমাগত জটিল আকার ধারণ করছে। আর যার ফলে এক ধাক্কায় হুড়মুড়িয়ে বেড়েছে ঘরোয়া রান্নার গ্যাসের দাম । শনিবার থেকে কলকাতায় ঘরোয়া এলপিজি সিলিন্ডার-এর দাম বেড়ে হয়েছে ৯৩৯ টাকা। বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি বেড়েছে ১১৪ টাকা ৫০ পয়সা। দাম বেড়েছে শুধু না, রান্নার গ্যাসের সঙ্কটও দেখা দিয়েছে। এমনকী, দেশের বহু রেস্তোরাঁ, খাবার দোকান বন্ধ হওয়ার মুখে।

বন্ধ হবে দাদা বৌদি বিরিয়ানি?
আপাতত শহর কলকাতায় দুশ্চিন্তার কালো মেঘ হোটেল ব্যবসায়ীদের মুখে। তা সে নামি বিরিয়ানির দোকান হোক, বা রাস্তার ধারের মোমো বা রোলের দোকান। পার্ক স্ট্রিট, গোল পার্ক, চাঁদনি, এসপ্ল্যানেড-সহ একাধিক রেস্তরাঁ ও ফার্স্ট ফুড সেন্টারে একই চিত্র। এরই মাঝে মুখ খুললেন ব্যারাকপুরের বিখ্যাত দাদা বৌদি বিরিয়ানের মালিক। তাহলে কি গ্রাহকরা এই উপাদেয় সুস্বাদু বিরিয়ানি পাবেন না কাল থেকে?
কী বললেন গ্যাস সঙ্কট নিয়ে?
দাদা বৌদি বিরিয়ানির দোকানের পক্ষ থেকে টিভি নাইনকে জানানো হয়, ‘এখন পর্যন্ত তো প্রভাব পড়েনি। তবে কাল-পরশু থেকে হয়তো রেস্তোরাঁয় সমস্য়া হয়ে যাবে।গ্যাস ডিলার বলছে, গ্যাস দিতে পারব না। ওদের কাছে আসলে সাপ্লাই নেই। আমরা চাই যুদ্ধটা শেষ হোক।’ সঙ্গে জানালেন তিনটি কাউন্টার মিলিয়ে প্রতিদিন তাঁদের তিরিশটা গ্যাস সিলিন্ডার লাগে। মাসে ৯০০টি গ্যাস সিলিন্ডার।
এদিকে মঙ্গলবার মুম্বইয়ের হোটেল ও রেস্তোরাঁ অ্যাসোসিয়েশন (AHAR) জানিয়েছে, গ্যাসের অনিয়মিত সরবরাহের কারণে শহরের প্রায় ২০ শতাংশ হোটেল ও রেস্তোরাঁ ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। একই পরিস্থিতি বেঙ্গালুরুতেও। কলকাতার রেস্তোরাঁ মালিকদের চিন্তায় তাই ঘুম উড়েছে।
গ্যাস-সঙ্কট নিয়ে রাজ্য সরকারের বৈঠক
এদিকে বুধবার গ্যাস সঙ্কট নিয়ে জরুরি বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বৈঠক শেষে সংবাদমাধ্যমকে জানান, রাজ্য সরকার একটা এসওপি তৈরি করবে। সাপ্লাই চেইন যাতে বন্ধ করা না হয়, তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানিয়েছেন তিনি। মুখ্যসচিব সবদিকে নজর রাখবেন। কালোবাজারি রুখতে পুলিশকেও নির্দেশ দিয়েছেন কড়া নজর রাখার।
বাড়িতে এলপিজি গ্যাস সিলিন্ডার বুকিংয়ের সময়সীমা বাড়ল
এলপিজি গ্যাস সিলিন্ডার রিফিল বুকিংয়ের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে কেন্দ্রীয় সরকার। সংশোধিত নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে একবার সিলিন্ডার রিফিল বুক করার পর পরবর্তী বুকিং করতে গ্রাহকদের কমপক্ষে ২৫ দিন অপেক্ষা করতে হবে। এর আগে এই সময়সীমা ছিল ২১ দিন।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


